NYC Sightseeing Pass
ঢাকা, সোমবার, আগস্ট ৩, ২০২৬ | ১৯ শ্রাবণ ১৪৩৩
ব্রেকিং নিউজ
সরকার-ব্যবসায়ীদের সমন্বিত প্রচেষ্টায় অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তন সম্ভব : প্রধানমন্ত্রী অভিবাসী সংকটে স্পেনের সঙ্গে ‘শেনজেন চুক্তি’ স্থগিত করল ইতালি ইরানের ওপর হামলা আপাতত স্থগিত : ট্রাম্প বিশ্বকাপের কষ্ট ভুলে মাঠে ফিরলেন মেসি, কাসেমিরোর আত্মঘাতী গোল ‘এন্ডগেম’কে পেছনে ফেলে প্রিভিউ আয়ে শীর্ষে ‘স্পাইডার-ম্যান: ব্র্যান্ড নিউ ডে’ থ্যালাসেমিয়া শনাক্তে গ্রাম পর্যন্ত স্ক্রিনিং চালুর আহ্বান জুবাইদা রহমানের আজ থেকে সব গণপরিবহনে জিপিএস বাধ্যতামূলক স্পেনের অভিবাসন সংকট নিয়ে যুক্তরাষ্ট্রকে ট্রাম্পের সতর্কবার্তা গাজার প্রস্তাবিত শান্তিচুক্তিকে স্বাগত জানাল ইউরোপীয় ইউনিয়ন গ্র্যামি থেকে সরে দাঁড়ানো নিয়ে বিতর্ক, কেন এমন সিদ্ধান্ত নিল বিটিএস?
Logo
logo

মেসির জাদুর স্বীকৃতি, স্টেডিয়ামে তার নামে বিশেষ স্ট্যান্ড


খবর   প্রকাশিত:  ২৯ মার্চ, ২০২৬, ০৯:০৩ এএম

মেসির জাদুর স্বীকৃতি, স্টেডিয়ামে তার নামে বিশেষ স্ট্যান্ড

বিশ্ব ফুটবলের জীবন্ত কিংবদন্তি লিওনেল মেসিকে সম্মান জানাতে ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছে ইন্টার মায়ামি। ক্লাবটি ঘোষণা দিয়েছে, তাদের নতুন স্টেডিয়ামে থাকবে ‘লিও মেসি স্ট্যান্ড’—যা ফুটবল ইতিহাসে বিরল এক ঘটনা হিসেবে বিবেচিত হচ্ছে।

সাধারণত এমন সম্মাননা দেওয়া হয় অবসর নেওয়া কিংবদন্তিদের, কিন্তু এবার সেই প্রচলিত ধারা ভেঙে বর্তমান সময়ের সক্রিয় একজন খেলোয়াড়ের নামে স্ট্যান্ড নির্মাণ করছে ইন্টার মায়ামি। ক্লাব কর্তৃপক্ষ এক বিবৃতিতে জানায়, ‘প্রথাগতভাবে এমন শ্রদ্ধা নিবেদন অতীতের স্মৃতি থেকে তৈরি হয়।

কিন্তু এটি ভিন্ন, এটি বর্তমানকে উদযাপন করছে, যখনই মেসি মাঠে নামেন, সেই অনুভূতিকে সম্মান জানাচ্ছে।’

 

 

‘লিও মেসি স্ট্যান্ড’ থাকবে ক্লাবের নতুন নু স্টেডিয়ামে, যার আসনসংখ্যা ২৬ হাজার ৭০০। আগামী ৪ এপ্রিল এই স্টেডিয়ামে প্রথম ম্যাচ খেলবে ইন্টার মায়ামি, প্রতিপক্ষ অস্টিন ফুটবল ক্লাব।

২০২৩ সালে ইন্টার মায়ামিতে যোগ দেওয়ার পর থেকে মেসি ক্লাবটিকে নতুন উচ্চতায় নিয়ে গেছেন।

ইংল্যান্ডের সাবেক তারকা ডেভিড বেকহ্যামের সহ-মালিকানাধীন এই ক্লাবটির হয়ে তিনি জিতেছেন তিনটি শিরোপা—২০২৩ সালে লিগস কাপ, ২০২৪ সালে সাপোর্টার্স শিল্ড এবং গত মৌসুমে এমএলএস কাপ।

 

ব্যক্তিগত পারফরম্যান্সেও মেসি অনন্য। এখন পর্যন্ত ৯৪ ম্যাচে করেছেন ৮২ গোল এবং ৫৩টি অ্যাসিস্ট, যা তাকে ক্লাবের ইতিহাসে সর্বোচ্চ গোলদাতা ও সর্বোচ্চ অ্যাসিস্টদাতায় পরিণত করেছে।

সম্প্রতি ক্যারিয়ারের ৯০০তম গোল করে আরেকটি মাইলফলক ছুঁয়েছেন মেসি।

এর মাধ্যমে শীর্ষ পর্যায়ের ফুটবলে তিনি হয়েছেন দ্বিতীয় খেলোয়াড়, যিনি এই কীর্তি গড়েছেন—তার আগে এই রেকর্ড গড়েছিলেন তার চিরপ্রতিদ্বন্দ্বী ক্রিস্তিয়ানো রোনালদো।