NYC Sightseeing Pass
ঢাকা, বুধবার, সেপ্টেম্বর ২, ২০২৬ | ১৮ ভাদ্র ১৪৩৩
ব্রেকিং নিউজ
আমাদের সামনে এখনো কিছু চ্যালেঞ্জ রয়েছে : প্রধানমন্ত্রী মক্কা প্যাক্টে ‘বাংলাদেশ ফার্স্ট’ নীতি মানবে সরকার ইরানে ফের যুক্তরাষ্ট্রের হামলা, পশ্চিম এশিয়ায় মার্কিনদের সতর্কবার্তা নিউইয়র্কে ছুরিকাঘাতের ঘটনায় নারী ব্যাংক কর্মকর্তা নিহত শাটডাউন ঠেকাতে বড় সিদ্ধান্ত, ৩৭০–৪৮ ভোটে বাজেট বিল পাস মার্কিন হাউসে ‘১৯৪৫-এর বিশ্বব্যবস্থা দিয়ে ২০২৬ চলবে না’: জাতিসংঘ সংস্কারের ডাক গুতেরেসের সাত মাসে শিশু নিখোঁজের ঘটনায় ১৫ হাজার ৭১৭ জিডি শহীদ জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে তারেক রহমানের শ্রদ্ধা এসসিও সম্মেলনে শি-মোদি-পুতিন, আলোচনায় যেসব বিষয় ‘লেক অন্টারিও’-র নাম পাল্টে ‘লেক আমেরিকা’ রাখার নির্দেশ ট্রাম্পের
Logo
logo

যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা চলছে না : ইরানের পররাষ্ট্রমন্ত্রী


খবর   প্রকাশিত:  ২৬ মার্চ, ২০২৬, ১০:০৩ এএম

যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা চলছে না : ইরানের পররাষ্ট্রমন্ত্রী

মধ্যপ্রাচ্যের চলমান যুদ্ধ নিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো আলোচনা চলছে না বলে জানিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি।

বুধবার (২৫ মার্চ) রাতে ইরানের রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যমে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এ কথা বলেন।  

আব্বাস আরাঘচি বলেন, বিভিন্ন মধ্যস্থতাকারীর মাধ্যমে ওয়াশিংটন তেহরানের কাছে বার্তা পাঠালেও তা আনুষ্ঠানিক আলোচনা নয়।

তিনি বলেন, ইরান যুদ্ধ চায় না।

বরং এই সংঘাতের স্থায়ী অবসানই তেহরানের মূল লক্ষ্য। প্রায় চার সপ্তাহ ধরে চলা এই যুদ্ধে ইরানের যে ক্ষয়ক্ষতি হয়েছে, তার ক্ষতিপূরণও দাবি করেছে দেশটি বলে জানান তিনি।

 

তিনি আরো বলেন, ইরানের বিরুদ্ধে যুদ্ধে যুক্তরাষ্ট্র তাদের মূল লক্ষ্য অর্জনে ব্যর্থ হয়েছে। এসব লক্ষ্যের মধ্যে রয়েছে, দ্রুত সামরিক সাফল্য এবং তেহরান সরকারের পতন।

 

আরাঘচির মতে, ইরানের পাল্টা জবাব প্রমাণ করেছে যে, দেশটির নিরাপত্তা হুমকির মুখে ফেলতে কোনো দেশই সক্ষম নয়।

সূত্র : আল জাজিরা