NYC Sightseeing Pass
ঢাকা, বুধবার, সেপ্টেম্বর ২, ২০২৬ | ১৮ ভাদ্র ১৪৩৩
ব্রেকিং নিউজ
আমাদের সামনে এখনো কিছু চ্যালেঞ্জ রয়েছে : প্রধানমন্ত্রী মক্কা প্যাক্টে ‘বাংলাদেশ ফার্স্ট’ নীতি মানবে সরকার ইরানে ফের যুক্তরাষ্ট্রের হামলা, পশ্চিম এশিয়ায় মার্কিনদের সতর্কবার্তা নিউইয়র্কে ছুরিকাঘাতের ঘটনায় নারী ব্যাংক কর্মকর্তা নিহত শাটডাউন ঠেকাতে বড় সিদ্ধান্ত, ৩৭০–৪৮ ভোটে বাজেট বিল পাস মার্কিন হাউসে ‘১৯৪৫-এর বিশ্বব্যবস্থা দিয়ে ২০২৬ চলবে না’: জাতিসংঘ সংস্কারের ডাক গুতেরেসের সাত মাসে শিশু নিখোঁজের ঘটনায় ১৫ হাজার ৭১৭ জিডি শহীদ জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে তারেক রহমানের শ্রদ্ধা এসসিও সম্মেলনে শি-মোদি-পুতিন, আলোচনায় যেসব বিষয় ‘লেক অন্টারিও’-র নাম পাল্টে ‘লেক আমেরিকা’ রাখার নির্দেশ ট্রাম্পের
Logo
logo

ট্রাম্পকে ‘ধন্যবাদ’ জানানো উচিত : মার্কিন প্রতিরক্ষামন্ত্রী


খবর   প্রকাশিত:  ২০ মার্চ, ২০২৬, ১০:০৩ এএম

ট্রাম্পকে ‘ধন্যবাদ’ জানানো উচিত : মার্কিন প্রতিরক্ষামন্ত্রী

ট্রাম্প প্রশাসনের নেওয়া রণকৌশল প্রথম দিন থেকেই অত্যন্ত সফল। এই অভিযানের মাধ্যমে ইরানকে থামিয়ে দেওয়ায় মধ্যপ্রাচ্য থেকে শুরু করে ইউরোপের ‘অকৃতজ্ঞ’ মিত্রদেরও প্রেসিডেন্ট ট্রাম্পকে ধন্যবাদ জানানো উচিত বলে মন্তব্য করেছেন  মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ। 

বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে অত্যন্ত কড়া ভাষায় তিনি বলেন, মার্কিন সেনারা সেখানে কোনো অন্তহীন যুদ্ধে জড়ায়নি বরং একটি সুনির্দিষ্ট লক্ষ্য নিয়ে এগিয়ে যাচ্ছে। ইরানের বিরুদ্ধে শুরু হওয়া সামরিক অভিযান লক্ষ্য পূরণ না হওয়া পর্যন্ত থামবে না।

 

গণমাধ্যমের সমালোচনা উড়িয়ে দিয়ে পিট হেগসেথ দাবি করেন, সংবাদমাধ্যম বিষয়টিকে একটি চোরাবালি হিসেবে উপস্থাপন করতে চাইলেও বাস্তবতা সম্পূর্ণ ভিন্ন। আমেরিকা অত্যন্ত পরিকল্পিতভাবে ইরানের ক্ষেপণাস্ত্র ব্যবস্থা, নৌবাহিনী এবং তাদের প্রতিরক্ষা পরিকাঠামো ধ্বংস করে দিচ্ছে যেন তেহরান কখনো পারমাণবিক অস্ত্র হাতে না পায়।

মার্কিন জনগণের উদ্দেশ্যে সরাসরি বক্তব্য রাখতে গিয়ে হেগসেথ বলেন, সুড়ঙ্গ এবং ড্রোন প্রযুক্তিতে ইরান বিনিয়োগ করলেও মার্কিন বাহিনীর ‘অপ্রতিরোধ্য’ আক্রমণের সামনে তারা দিশেহারা। ইতিমধ্যে ৭ হাজার লক্ষ্যবস্তুতে আঘাত হানা হয়েছে এবং প্রতিদিন এই আক্রমণের তীব্রতা বাড়ছে।

 

 

সংবাদ সম্মেলনে পিট হেগসেথ হুঁশিয়ারি দিয়ে বলেন, বর্তমানে ইরানি সামরিক বাহিনীর সিনিয়র লিডার হওয়া পৃথিবীর সবচেয়ে ঝুঁকিপূর্ণ কাজ, কারণ তাদের ধ্বংস হওয়া এখন সময়ের ব্যাপার মাত্র।

হেগসেথের দাবি, যুদ্ধের শুরু থেকে বর্তমান সময় পর্যন্ত মার্কিন বাহিনীর ওপর ইরানি হামলার হার প্রায় ৯০ শতাংশ কমিয়ে আনা সম্ভব হয়েছে। ইরানের বিমান প্রতিরক্ষা ব্যবস্থা এখন পুরোপুরি বিধ্বস্ত এবং তাদের নৌবাহিনীর ১২০টি জাহাজ হয় ক্ষতিগ্রস্ত, নয়তো ডুবিয়ে দেওয়া হয়েছে। ফলে সমুদ্রে তাদের আধিপত্য এখন ইতিহাস।