NYC Sightseeing Pass
ঢাকা, বুধবার, সেপ্টেম্বর ২, ২০২৬ | ১৮ ভাদ্র ১৪৩৩
ব্রেকিং নিউজ
আমাদের সামনে এখনো কিছু চ্যালেঞ্জ রয়েছে : প্রধানমন্ত্রী মক্কা প্যাক্টে ‘বাংলাদেশ ফার্স্ট’ নীতি মানবে সরকার ইরানে ফের যুক্তরাষ্ট্রের হামলা, পশ্চিম এশিয়ায় মার্কিনদের সতর্কবার্তা নিউইয়র্কে ছুরিকাঘাতের ঘটনায় নারী ব্যাংক কর্মকর্তা নিহত শাটডাউন ঠেকাতে বড় সিদ্ধান্ত, ৩৭০–৪৮ ভোটে বাজেট বিল পাস মার্কিন হাউসে ‘১৯৪৫-এর বিশ্বব্যবস্থা দিয়ে ২০২৬ চলবে না’: জাতিসংঘ সংস্কারের ডাক গুতেরেসের সাত মাসে শিশু নিখোঁজের ঘটনায় ১৫ হাজার ৭১৭ জিডি শহীদ জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে তারেক রহমানের শ্রদ্ধা এসসিও সম্মেলনে শি-মোদি-পুতিন, আলোচনায় যেসব বিষয় ‘লেক অন্টারিও’-র নাম পাল্টে ‘লেক আমেরিকা’ রাখার নির্দেশ ট্রাম্পের
Logo
logo

আরো ৫ দেশকে হরমুজ প্রণালিতে যুদ্ধজাহাজ পাঠানোর আহ্বান ট্রাম্পের


খবর   প্রকাশিত:  ১৫ মার্চ, ২০২৬, ১০:০৩ এএম

আরো ৫ দেশকে হরমুজ প্রণালিতে যুদ্ধজাহাজ পাঠানোর আহ্বান ট্রাম্পের

বিশ্বজুড়ে আরো ৫ দেশকে গুরুত্বপূর্ণ সামুদ্রিক পথ হরমুজ প্রণালিতে যুদ্ধজাহাজ পাঠানোর আহ্বান জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ট্রাম্প তার সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়ার এক পোস্টে এই আহ্বান জানান। খবর এএফপির।

ট্রাম্প ট্রুথ সোশ্যালে লিখেছেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে সমন্বয় করে অনেক দেশই হরমুজ প্রণালি খোলা ও নিরাপদ রাখতে যুদ্ধজাহাজ পাঠাবে।

তিনি বিশেষভাবে চীন, ফ্রান্স, জাপান, দক্ষিণ কোরিয়া এবং যুক্তরাজ্যর মতো দেশগুলোর নাম উল্লেখ করে বলেন, যেহেতু তারা এই সংকটের প্রভাবের মধ্যে রয়েছে, তাই তাদেরও নৌবাহিনী পাঠানো উচিত।

 

তিনি জানান, যুক্তরাষ্ট্র শিগগিরই প্রণালি দিয়ে চলাচল করা তেলবাহী ট্যাংকারগুলোর নিরাপত্তা নিশ্চিত করতে মার্কিন নৌবাহিনীর এসকর্ট (সামরিক নিরাপত্তা) শুরু করবে। শুক্রবার এ বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন, ‘এটি খুব শিগগিরই শুরু হবে।’

মধ্যপ্রাচ্যের উত্তেজনার কারণে হরমুজ প্রণালিতে প্রায় সব ধরনের জাহাজ চলাচল বন্ধ হয়ে গেছে।

বিশ্বের মোট অপরিশোধিত তেল ও তরলীকৃত প্রাকৃতিক গ্যাসের প্রায় এক-পঞ্চমাংশ সাধারণত এই পথ দিয়ে পরিবহন করা হয়। প্রণালির সবচেয়ে সরু অংশ মাত্র ৫৪ কিলোমিটার প্রশস্ত।

 

ট্রাম্প দাবি করেন, যুক্তরাষ্ট্র ইতোমধ্যে ইরানের সামরিক সক্ষমতার ‘১০০ শতাংশ ধ্বংস করে দিয়েছে’। তবে তিনি স্বীকার করেন, তবু ইরান সহজেই ড্রোন, মাইন বা স্বল্প-পাল্লার ক্ষেপণাস্ত্র দিয়ে এই জলপথে হামলা চালাতে পারে।

 

তিনি আরো বলেন, যদি ইরান হরমুজ প্রণালিতে বাধা সৃষ্টি করতে থাকে, তাহলে যুক্তরাষ্ট্র উপকূলীয় এলাকায় ব্যাপক বোমা হামলা চালাবে এবং ইরানি নৌযান ধ্বংস করবে। তার ভাষায়, ‘যেকোনো উপায়ে আমরা খুব শিগগিরই হরমুজ প্রণালিকে আবার খোলা, নিরাপদ ও মুক্ত করব।’