NYC Sightseeing Pass
ঢাকা, বুধবার, সেপ্টেম্বর ২, ২০২৬ | ১৮ ভাদ্র ১৪৩৩
ব্রেকিং নিউজ
আমাদের সামনে এখনো কিছু চ্যালেঞ্জ রয়েছে : প্রধানমন্ত্রী মক্কা প্যাক্টে ‘বাংলাদেশ ফার্স্ট’ নীতি মানবে সরকার ইরানে ফের যুক্তরাষ্ট্রের হামলা, পশ্চিম এশিয়ায় মার্কিনদের সতর্কবার্তা নিউইয়র্কে ছুরিকাঘাতের ঘটনায় নারী ব্যাংক কর্মকর্তা নিহত শাটডাউন ঠেকাতে বড় সিদ্ধান্ত, ৩৭০–৪৮ ভোটে বাজেট বিল পাস মার্কিন হাউসে ‘১৯৪৫-এর বিশ্বব্যবস্থা দিয়ে ২০২৬ চলবে না’: জাতিসংঘ সংস্কারের ডাক গুতেরেসের সাত মাসে শিশু নিখোঁজের ঘটনায় ১৫ হাজার ৭১৭ জিডি শহীদ জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে তারেক রহমানের শ্রদ্ধা এসসিও সম্মেলনে শি-মোদি-পুতিন, আলোচনায় যেসব বিষয় ‘লেক অন্টারিও’-র নাম পাল্টে ‘লেক আমেরিকা’ রাখার নির্দেশ ট্রাম্পের
Logo
logo

রাশিয়ান তেলের ওপর কেন নিষেধাজ্ঞা শিথিল করেছে যুক্তরাষ্ট্র?


খবর   প্রকাশিত:  ১৩ মার্চ, ২০২৬, ০৭:০৩ পিএম

রাশিয়ান তেলের ওপর কেন নিষেধাজ্ঞা শিথিল করেছে যুক্তরাষ্ট্র?

ইরান যুদ্ধের কারণে সৃষ্ট বিশ্বব্যাপী অর্থনৈতিক প্রভাব কমাতেই রাশিয়ান তেল এবং পেট্রোলিয়াম কেনার ওপর যুক্তরাষ্ট্র নিষেধাজ্ঞা শিথিল করেছে বলে জানিয়েছেন মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসেন্ট।

বেসেন্ট বলেন, অস্থায়ীভাবে ৩০ দিনের এ ছাড় ‘রাশিয়ার সরকারকে উল্লেখযোগ্য আর্থিক সুবিধা প্রদান করবে না’।

যদিও এর আগে যুক্তরাজ্যের জ্বালানিমন্ত্রী মাইকেল শ্যাঙ্কস বিবিসিকে বলেন, রাশিয়ান তেলের ওপর থেকে নিষেধাজ্ঞা ‘কোনোভাবেই’ শিথিল করবে না যুক্তরাজ্য।

তিনি সতর্ক করে দিয়ে বলেন, এ সিদ্ধান্ত ভ্লাদিমির পুতিনকে ইউক্রেন যুদ্ধে আরও বিনিয়োগের সুযোগ করে দেবে।

এদিকে, যুক্তরাষ্ট্রের এই পদক্ষেপকে ‘জ্বালানি বাজার স্থিতিশীল করার চেষ্টা’ হিসেবেই দেখছে ক্রেমলিন। দেশটি মনে করে, এ সিদ্ধান্তের মধ্যে উভয় দেশের স্বার্থই জড়িত।

বিশ্বের ব্যস্ততম তেল পরিবহণ চ্যানেল হরমুজ প্রণালীতে জাহাজ চলাচল বন্ধের হুমকিসহ চলমান সংঘাতের ফলে বৃহস্পতিবার তেলের দাম আবারও ব্যারেল প্রতি ১০০ ডলারের ওপরে উঠে গেছে।