NYC Sightseeing Pass
ঢাকা, বুধবার, সেপ্টেম্বর ২, ২০২৬ | ১৮ ভাদ্র ১৪৩৩
ব্রেকিং নিউজ
আমাদের সামনে এখনো কিছু চ্যালেঞ্জ রয়েছে : প্রধানমন্ত্রী মক্কা প্যাক্টে ‘বাংলাদেশ ফার্স্ট’ নীতি মানবে সরকার ইরানে ফের যুক্তরাষ্ট্রের হামলা, পশ্চিম এশিয়ায় মার্কিনদের সতর্কবার্তা নিউইয়র্কে ছুরিকাঘাতের ঘটনায় নারী ব্যাংক কর্মকর্তা নিহত শাটডাউন ঠেকাতে বড় সিদ্ধান্ত, ৩৭০–৪৮ ভোটে বাজেট বিল পাস মার্কিন হাউসে ‘১৯৪৫-এর বিশ্বব্যবস্থা দিয়ে ২০২৬ চলবে না’: জাতিসংঘ সংস্কারের ডাক গুতেরেসের সাত মাসে শিশু নিখোঁজের ঘটনায় ১৫ হাজার ৭১৭ জিডি শহীদ জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে তারেক রহমানের শ্রদ্ধা এসসিও সম্মেলনে শি-মোদি-পুতিন, আলোচনায় যেসব বিষয় ‘লেক অন্টারিও’-র নাম পাল্টে ‘লেক আমেরিকা’ রাখার নির্দেশ ট্রাম্পের
Logo
logo

সতর্কতা জারির পরপরই বৈরুতে ইসরায়েলের হামলা


খবর   প্রকাশিত:  ১৩ মার্চ, ২০২৬, ০৯:০৩ এএম

সতর্কতা জারির পরপরই বৈরুতে ইসরায়েলের হামলা

লেবাননের রাজধানী বৈরুতের কেন্দ্রস্থলে একটি ভবনে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইসরায়েল। বৃহস্পতিবার ইসরায়েলি বাহিনী সতর্কতা দেওয়ার পরপরই এ হামলা চালানো হয় বলে জানিয়েছে এএফপি টিভি।

লাইভ সম্প্রচারে দেখা যায়, হামলার পর আকাশে ঘন কালো ধোঁয়া। ক্ষেপণাস্ত্র হামলার পরপরই সেখানে আগুন ধরে যায়।

 

এর আগে হিজবুল্লাহ ইসরায়েল লক্ষ্য করে হামলা বন্ধ না করলে লেবানন দখলে নেওয়ার হুমকি দিয়েছেন ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাৎজ। তিনি বলেন, হিজবুল্লাহ যেন ইসরায়েলে আক্রমণ করা বন্ধ করে। তা না হলে ইসরায়েলের সামরিক বাহিনী লেবাননের ভূখণ্ডে আক্রমণ করবে এবং দখল করে নেবে।

প্রসঙ্গত, গত ২৮ ফেব্রুয়ারি থেকে ইরানে হামলা চালিয়ে যাচ্ছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল।

জবাবে ইসরায়েল এবং মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে মার্কিন ঘাঁটি ও স্বার্থসংশ্লিষ্ট স্থাপনাগুলোতে পাল্টা হামলা চালাতে থাকে ইরান। ইরানপন্থী সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ লেবানন থেকে ইসরায়েল লক্ষ্য করে হামলা শুরু করে। এরপর ২ মার্চ থেকে লেবাননে হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েল।