NYC Sightseeing Pass
ঢাকা, বৃহস্পতিবার, আগস্ট ১৩, ২০২৬ | ২৮ শ্রাবণ ১৪৩৩
ব্রেকিং নিউজ
জনগণ অর্থনৈতিকভাবে শক্তিশালী হলেই রাষ্ট্র শক্তিশালী হবে : প্রধানমন্ত্রী খাবারের ভ্যানে বিমান বদলেছিলেন ট্রাম্প! লোহিত সাগরে জাহাজে হুতির হামলায় নিহত ৩ হাইড্রেশন ব্রেক রেখে দিতে চায় ফিফা জ্যাকসন হাইটসে বঙ্গবন্ধুর ৫১তম মৃত্যুবার্ষিকী পালিত হবে ১৫ আগস্ট বেলুচিস্তানের স্বঘোষিত স্বাধীনতা দিবস আজ: বিশ্বজুড়ে বেলুচদের নানা কর্মসূচি শহীদদের স্বপ্নের বাংলাদেশ গড়তে দায়িত্বশীল আচরণের আহ্বান প্রধানমন্ত্রীর বাংলাদেশসহ অংশীদার দেশগুলোর সঙ্গে বন্ধুত্ব আরো জোরদারের অঙ্গীকার পুনর্ব্যক্ত যুক্তরাষ্ট্রকে ছাড়ের শর্তে হরমুজ খোলার ঘোষণা ইরানের বিপুল ক্ষতির মুখে ট্রাম্পের ‘ট্রুথ সোশ্যাল’
Logo
logo

আসছে কৃশ ৪, রাকেশ নয় নতুন পরিচালক চান হৃত্বিক


খবর   প্রকাশিত:  ২১ এপ্রিল, ২০২৫, ০৯:২০ এএম

>
আসছে কৃশ ৪, রাকেশ নয় নতুন পরিচালক চান হৃত্বিক

‘বিক্রম-বেদা’ দিয়ে লম্বা সময় পর বড় পর্দায় ফিরছেন হৃত্বিক রোশন। বর্তমানে তিনি এই সিনেমার প্রচারে ব্যস্ত। এরইমধ্যে আরেকটি বড় খবর চলে এসেছে।  

ভারতের প্রথম সুপারহিরো ফ্যাঞ্চাইজি কৃশের চতুর্থ পর্ব আসছে। ইতোমধ্যে ‘কৃশ ৪’ এর চিত্রনাট্য লেখার কাজ শুরু হয়ে গেছে। তবে শোনা যাচ্ছে, বাবা রাকেশ রোশনকে পরিচালক হিসেবে চাইছেন না হৃত্বিক। নতুন পরিচালক খোঁজার কাজ শুরু করে ফেলেছেন ইতোমধ্যে। 

কিন্তু, কেন ‘কৃশ ৪’ এর পরিচালক হিসেবে বাবা রাকেশ রোশনের ওপর আস্থা রাখতে পারছেন না হৃত্বিক? বি-টাউনের অন্দরের গুঞ্জন, বিগত কয়েক বছরে দর্শকের চাহিদা পাল্টেছে। ‘কৃশ ৪’ পরিচালনার দায়িত্ব তাই একজন তরুণ পরিচালককে দিতে চান হৃত্বিক। 

রাকেশ রোশনের হাত ধরেই বলিউডে পা রাখেন হৃত্বিক। তারপর বেশ কিছু ছবি করেছিলেন তিনি, কিন্তু হিট হয়নি। ২০০৩ সালে ফের রাকেশের পরিচালনায় ‘কোই মিল গায়া’ সিনেমার মাধ্যমে কামব্যাক হয় তার। তারপর আসে কৃষ ফ্র্যাঞ্চাইজি। এবার আসতে চলছে কৃশ ৪।  

হৃত্বিককে পর্দায় শেষ দেখা যায় ২০১৯ সালে ওয়ার সিনেমাতে। ২০০৬ সালে মুক্তি পায় কৃশ। ২০১৩ সালে আসে কৃশ ৩।