NYC Sightseeing Pass
ঢাকা, বৃহস্পতিবার, আগস্ট ১৩, ২০২৬ | ২৮ শ্রাবণ ১৪৩৩
ব্রেকিং নিউজ
জনগণ অর্থনৈতিকভাবে শক্তিশালী হলেই রাষ্ট্র শক্তিশালী হবে : প্রধানমন্ত্রী খাবারের ভ্যানে বিমান বদলেছিলেন ট্রাম্প! লোহিত সাগরে জাহাজে হুতির হামলায় নিহত ৩ হাইড্রেশন ব্রেক রেখে দিতে চায় ফিফা জ্যাকসন হাইটসে বঙ্গবন্ধুর ৫১তম মৃত্যুবার্ষিকী পালিত হবে ১৫ আগস্ট বেলুচিস্তানের স্বঘোষিত স্বাধীনতা দিবস আজ: বিশ্বজুড়ে বেলুচদের নানা কর্মসূচি শহীদদের স্বপ্নের বাংলাদেশ গড়তে দায়িত্বশীল আচরণের আহ্বান প্রধানমন্ত্রীর বাংলাদেশসহ অংশীদার দেশগুলোর সঙ্গে বন্ধুত্ব আরো জোরদারের অঙ্গীকার পুনর্ব্যক্ত যুক্তরাষ্ট্রকে ছাড়ের শর্তে হরমুজ খোলার ঘোষণা ইরানের বিপুল ক্ষতির মুখে ট্রাম্পের ‘ট্রুথ সোশ্যাল’
Logo
logo

নিউইয়র্কে বাংলাদেশের বিশিষ্ট চিকিৎসক ডা. কামরুল ও ডা. রওনক চৌধুরীর সাথে বরুড়া উপজেলাবাসীর মতবিনিময়


খবর   প্রকাশিত:  ০২ জানুয়ারী, ২০২৪, ১২:৪৫ পিএম

নিউইয়র্কে বাংলাদেশের বিশিষ্ট চিকিৎসক ডা. কামরুল ও ডা. রওনক চৌধুরীর সাথে বরুড়া উপজেলাবাসীর মতবিনিময়
নিউইয়র্কে বাংলাদেশের বিশিষ্ট চিকিৎসক ও সমাজ কর্মী ডা. কামরুল ইসলাম তালুকদার এবং ডা. রওনক আফরোজ চৌধুরীর সাথে যুক্তরাষ্ট্র প্রবাসী বরুড়া উপজেলাবাসীর মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গত ২ সেপ্টেম্বর শুক্রবার সন্ধ্যায় ব্রঙ্কসের ওয়েস্টচেস্টার এভিনিউর ডা. আতাউল চৌধুরী তুষারের মেডিকেল অফিস মিলনায়তন এ সভার আয়োজন করে বরুড়া উপজেলা অ্যাসোসিয়েশন ইউএসএ। আয়োজক সংগঠনের সভাপতি সুলেমান মজুমদারের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মো. বদরুল হক আজাদের পরিচালনায় সভায় অতিথিরা ছাড়াও অন্যদের মধ্যে বক্তব্য রাখেন সংগঠনের প্রধান উপদেষ্টা ডা. আতাউল চৌধুরী তুষার, সহ সভাপতি মোঃ মমতাজ উদ্দিন, শাহিন আকতার চৌধুরী ও মনছুর আলী মিন্টু, সহ সাধারণ সম্পাদক ইকবাল হোসাইন, কোষাধ্যক্ষ আব্দুর রশিদ ভূইয়া, সমাজ কল্যাণ সম্পাদক মইনুল ইসলাম মজুমদার, মহিলা সম্পাদিকা শাহানার মজুমদার, কমিউনিটি এক্টিভিস্ট মফিজ তালুকদার, আবু বকর, আজিজুর রহমান মজুমদার, সৈকত রহমান প্রমুখ। অনুষ্ঠানে ডা. কামরুল ইসলাম তালুকদার ও ডা. রওনক আফরোজ চৌধুরী আয়োজকদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে তারা এলাকাসহ বাংলাদেশের সাধারণ মানুষের চিকিৎসক সেবা প্রদানসহ সমাজ কর্মে নিজেদের ভূমিকার কথা তুলে ধরেন। তারা বাংলাদেশের সামগ্রিক উন্নয়নে অবদানের জন্য প্রবাসীদের ধন্যবাদ জানান। অনুষ্ঠানে বরুড়া উপজেলা প্রবাসী বিভিন্ন পেশাজীবী, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। উল্লেখ্য, ডা. কামরুল ইসলাম তালুকদার ও ডা. রওনক আফরোজ চৌধুরীর যুক্তরাষ্ট্র আগমন উপলক্ষে বরুড়া উপজেলাবাসী এ মতবিনিময় সভার আয়োজন করে।