NYC Sightseeing Pass
ঢাকা, বুধবার, সেপ্টেম্বর ২, ২০২৬ | ১৮ ভাদ্র ১৪৩৩
ব্রেকিং নিউজ
আমাদের সামনে এখনো কিছু চ্যালেঞ্জ রয়েছে : প্রধানমন্ত্রী মক্কা প্যাক্টে ‘বাংলাদেশ ফার্স্ট’ নীতি মানবে সরকার ইরানে ফের যুক্তরাষ্ট্রের হামলা, পশ্চিম এশিয়ায় মার্কিনদের সতর্কবার্তা নিউইয়র্কে ছুরিকাঘাতের ঘটনায় নারী ব্যাংক কর্মকর্তা নিহত শাটডাউন ঠেকাতে বড় সিদ্ধান্ত, ৩৭০–৪৮ ভোটে বাজেট বিল পাস মার্কিন হাউসে ‘১৯৪৫-এর বিশ্বব্যবস্থা দিয়ে ২০২৬ চলবে না’: জাতিসংঘ সংস্কারের ডাক গুতেরেসের সাত মাসে শিশু নিখোঁজের ঘটনায় ১৫ হাজার ৭১৭ জিডি শহীদ জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে তারেক রহমানের শ্রদ্ধা এসসিও সম্মেলনে শি-মোদি-পুতিন, আলোচনায় যেসব বিষয় ‘লেক অন্টারিও’-র নাম পাল্টে ‘লেক আমেরিকা’ রাখার নির্দেশ ট্রাম্পের
Logo
logo

ইউরোপকে সংঘাতে জড়ানো থেকে সতর্ক করল ইরান


খবর   প্রকাশিত:  ০৩ মার্চ, ২০২৬, ০৯:০৩ পিএম

ইউরোপকে সংঘাতে জড়ানো থেকে সতর্ক করল ইরান

জার্মানি, ব্রিটেন ও ফ্রান্স ইরানের ক্ষেপণাস্ত্র নিক্ষেপ সক্ষমতা ধ্বংসে ‘প্রতিরক্ষামূলক পদক্ষেপ’ নিতে পারে বলে জানানো পর ইরান মঙ্গলবার ইউরোপীয় দেশগুলোকে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের সঙ্গে সংঘাতে জড়ানো থেকে সতর্ক করেছে।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র এসমাইল বাঘাই এক সংবাদ ব্রিফিংয়ে এ বিষয়ে প্রশ্নের জবাবে বলেন, ‘এটি যুদ্ধের সমতুল্য হবে। ইরানের বিরুদ্ধে এ ধরনের যেকোনো পদক্ষেপকে আগ্রাসীদের সঙ্গে যোগসাজশ হিসেবে বিবেচনা করা হবে। এটি ইরানের বিরুদ্ধে যুদ্ধের পদক্ষেপ হিসেবে গণ্য হবে।

 

এ ছাড়া জাতিসংঘ নিরাপত্তা পরিষদকে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান সংঘাত বন্ধ করার জন্য পদক্ষেপ নিতে আহ্বান জানিয়েছেন তিনি।

বাঘাই বলেন, ‘জাতিসংঘ নিরাপত্তা পরিষদের একটি কর্তব্য আছে… যদি এটি ইচ্ছুক হয়, তাহলে তা অবশ্যই পদক্ষেপ নিতে পারে, কারণ এর পদক্ষেপে বাধা একমাত্র তার নিজের ইচ্ছাই হতে পারে।’