NYC Sightseeing Pass
ঢাকা, সোমবার, আগস্ট ৩, ২০২৬ | ১৯ শ্রাবণ ১৪৩৩
ব্রেকিং নিউজ
তরুণ উদ্ভাবকরাই বাংলাদেশের ভবিষ্যৎ : প্রধানমন্ত্রী নিরাপদ অভিবাসনে জাতীয় কর্মপরিকল্পনা ২০২৬-২০৩০ উদ্বোধন মঙ্গলবার ঢাকা আসছেন মার্কিন নৌবহরের কমান্ডার গ্রিসে দাবানল নিয়ন্ত্রণে গিয়ে দুই হেলিকপ্টারের সংঘর্ষ, নিহত ২ কঙ্গনা আর হৃত্বিকের পুরনো বিরোধে নতুন ডালপালা সরকার-ব্যবসায়ীদের সমন্বিত প্রচেষ্টায় অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তন সম্ভব : প্রধানমন্ত্রী অভিবাসী সংকটে স্পেনের সঙ্গে ‘শেনজেন চুক্তি’ স্থগিত করল ইতালি ইরানের ওপর হামলা আপাতত স্থগিত : ট্রাম্প বিশ্বকাপের কষ্ট ভুলে মাঠে ফিরলেন মেসি, কাসেমিরোর আত্মঘাতী গোল ‘এন্ডগেম’কে পেছনে ফেলে প্রিভিউ আয়ে শীর্ষে ‘স্পাইডার-ম্যান: ব্র্যান্ড নিউ ডে’
Logo
logo

খামেনিকে হত্যা মুসলিম বিশ্বের সঙ্গে যুদ্ধ ঘোষণা


খবর   প্রকাশিত:  ০১ মার্চ, ২০২৬, ০৯:০৩ পিএম

খামেনিকে হত্যা মুসলিম বিশ্বের সঙ্গে যুদ্ধ ঘোষণা

ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে হত্যা করেছে যুক্তরাষ্ট্র ও ইসরাইল।  এর প্রতিবাদে কঠোর প্রতিশোধ নেওয়ার ঘোষণা দিয়েছে ইসলামি প্রজাতন্ত্র। একই সঙ্গে এই হত্যাকাণ্ড মুসলিম বিশ্বের সঙ্গে যুদ্ধঘোষণা বলে মন্তব্য করেছেন দেশটির প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান।

রোববার (১ মার্চ) ইরানের প্রেসিডেন্ট বলেন, যুক্তরাষ্ট্র ও ইসরাইলি হামলায় সর্বোচ্চ নেতা খামেনির হত্যাকাণ্ড ছিল ‘মুসলিমদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা’।

রাষ্ট্রীয় টেলিভিশনে প্রচারিত এক বিবৃতিতে পেজেশকিয়ান বলেন, ইসলামিক রিপাবলিক অব ইরানের সর্বোচ্চ রাজনৈতিক কর্তৃপক্ষ এবং বিশ্বজুড়ে শিয়া মতাদর্শের একজন বিশিষ্ট নেতার এই হত্যাকাণ্ড বিশ্বের সব প্রান্তের মুসলিম ও বিশেষ করে শিয়াদের বিরুদ্ধে একটি প্রকাশ্য যুদ্ধ ঘোষণা হিসেবে গণ্য হচ্ছে।

পেজেশকিয়ান আরও বলেন, সর্বোচ্চ নেতার হত্যার প্রতিশোধ নেওয়া ইসলামিক রিপাবলিকের একটি অধিকার এবং বাধ্যবাধকতা। 

তিনি বলেন, ইসলামিক রিপাবলিক অব ইরান এই ঐতিহাসিক অপরাধের পরিকল্পনাকারী এবং হোতাদের বিরুদ্ধে প্রতিশোধ নেওয়াকে তার বৈধ কর্তব্য ও অধিকার বলে মনে করে।