NYC Sightseeing Pass
ঢাকা, বৃহস্পতিবার, নভেম্বর ১২, ২০২৬ | ২৮ কার্তিক ১৪৩৩
ব্রেকিং নিউজ
ইস্তাম্বুলে প্রধানমন্ত্রীকে অভ্যর্থনা চীনা গুপ্তচরের সঙ্গে এনভিডিয়া প্রধানের পরকীয়ার তদন্ত করছে এফবিআই : ট্রাম্প রাশিয়ার পক্ষে গুপ্তচরবৃত্তির অভিযোগে যুক্তরাজ্যে মার্কিন সেনা গ্রেপ্তার যুক্তরাষ্ট্রে পথচারীদের ওপর উঠে গেল গাড়ি, নিহত ৩ ঘোড়ারেসের মাঠে মর্মান্তিক দুর্ঘটনা, প্রাণ হারালেন উদীয়মান জকি ইজি নিল বক্তব্য লাউড অ্যান্ড ক্লিয়ার, আমরা রাজপথে আছি : প্রধানমন্ত্রী ইসরায়েল-পাকিস্তানসহ চার দেশকে মার্কিন সহায়তা দেওয়া নিয়ে প্রশ্ন আল-সায়েদের সংবাদ উপস্থাপক রাবিয়া আহসানকে গুলি করে হত্যা, স্বামী আটক ইউক্রেন যুদ্ধ বন্ধে ‘জোরালো আগ্রহ’ দেখছে যুক্তরাষ্ট্র : ট্রাম্প গোল্ডেন বয় পুরস্কার জিতলেন পাউ কুবারসি
Logo
logo

ব্রিটিশ প্রধানমন্ত্রী লিজ ট্রাসকে পররাষ্ট্রমন্ত্রীর অভিনন্দন


খবর   প্রকাশিত:  ১১ ডিসেম্বর, ২০২৩, ১২:৫০ পিএম

>
ব্রিটিশ প্রধানমন্ত্রী লিজ ট্রাসকে পররাষ্ট্রমন্ত্রীর অভিনন্দন

যুক্তরাজ্যের নবনির্বাচিত প্রধানমন্ত্রী লিজ ট্রাসকে অভিনন্দন জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন।

মঙ্গলবার (৬ সেপ্টেম্বর) এক টুইট বার্তায় এ তথ্য জানায় পররাষ্ট্র মন্ত্রণালয়।

টুইটে বলা হয়, ব্রিটিশ প্রধানমন্ত্রী লিজ ট্রাসকে অভিনন্দন জানাতে গিয়ে লন্ডন এবং কিগালিতে তার (‌লিজ ট্রাস) সঙ্গে হওয়া উষ্ণ ও ফলপ্রসূ বৈঠকের কথা স্মরণ করেন পররাষ্ট্রমন্ত্রী।

মো‌মেন নবনির্বাচিত প্রধানমন্ত্রী লিজ ট্রাসের জন্য শুভ কামনা জানান।

ক্ষমতাসীন দল কনজারভেটিভ পার্টির নেতৃত্বে ব্রিটিশ সাবেক অর্থমন্ত্রী ঋষি সুনাককে হারি‌য়ে নতুন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী নির্বাচিত হন লিজ ট্রাস। তিনি দেশটির তৃতীয় নারী প্রধানমন্ত্রী।