NYC Sightseeing Pass
ঢাকা, বুধবার, সেপ্টেম্বর ২, ২০২৬ | ১৮ ভাদ্র ১৪৩৩
ব্রেকিং নিউজ
বাংলাদেশে প্রায় ৬ লাখ চাকরি ঝুঁকিতে: বিশ্বব্যাংক আমাদের সামনে এখনো কিছু চ্যালেঞ্জ রয়েছে : প্রধানমন্ত্রী মক্কা প্যাক্টে ‘বাংলাদেশ ফার্স্ট’ নীতি মানবে সরকার ইরানে ফের যুক্তরাষ্ট্রের হামলা, পশ্চিম এশিয়ায় মার্কিনদের সতর্কবার্তা নিউইয়র্কে ছুরিকাঘাতের ঘটনায় নারী ব্যাংক কর্মকর্তা নিহত শাটডাউন ঠেকাতে বড় সিদ্ধান্ত, ৩৭০–৪৮ ভোটে বাজেট বিল পাস মার্কিন হাউসে ‘১৯৪৫-এর বিশ্বব্যবস্থা দিয়ে ২০২৬ চলবে না’: জাতিসংঘ সংস্কারের ডাক গুতেরেসের সাত মাসে শিশু নিখোঁজের ঘটনায় ১৫ হাজার ৭১৭ জিডি শহীদ জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে তারেক রহমানের শ্রদ্ধা এসসিও সম্মেলনে শি-মোদি-পুতিন, আলোচনায় যেসব বিষয়
Logo
logo

কূটনীতিকদের পরিবারকে ইসরায়েল-লেবানন ত্যাগের নির্দেশ অস্ট্রেলিয়ার


খবর   প্রকাশিত:  ২৬ ফেব্রুয়ারী, ২০২৬, ১০:০২ এএম

কূটনীতিকদের পরিবারকে ইসরায়েল-লেবানন ত্যাগের নির্দেশ অস্ট্রেলিয়ার

ইসরায়েল ও লেবাননে অবস্থানরত অস্ট্রেলীয় কূটনীতিকদের পরিবারের সদস্যদের এ দুই মধ্যপ্রাচ্যের দেশ ত্যাগের নির্দেশ দিয়েছে অস্ট্রেলিয়ার সরকার। অঞ্চলে অবনতিশীল নিরাপত্তা পরিস্থিতির কথা উল্লেখ করে বুধবার পররাষ্ট্র মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে।

সরকার সংযুক্ত আরব আমিরাত, জর্দান ও কাতারে কর্মরত অস্ট্রেলীয় কূটনীতিকদের পরিবার সদস্যদের জন্যও স্বেচ্ছা প্রস্থানের প্রস্তাব দিয়েছে বলে মন্ত্রণালয়ের সরকারি এক্স অ্যাকাউন্টে জানানো হয়েছে।

কংগ্রেসে মঙ্গলবার দেওয়া স্টেট অব দি ইউনিয়ন ভাষণে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের বিরুদ্ধে সম্ভাব্য হামলার পক্ষে যুক্তি তুলে ধরে বলেন, বিশ্বের সবচেয়ে বড় সন্ত্রাসপোষক রাষ্ট্রকে তিনি পারমাণবিক অস্ত্র অর্জনের সুযোগ দেবেন না।

 

যুক্তরাষ্ট্র মধ্যপ্রাচ্যে সামরিক সক্ষমতা জোরদার করার প্রেক্ষাপটে এ মাসের শুরুতে ইরান ও যুক্তরাষ্ট্র আবারও আলোচনা শুরু করেছে। ইরান সতর্ক করেছে, হামলা হলে তারা অঞ্চলে মার্কিন ঘাঁটিতে আঘাত হানবে। তবে মঙ্গলবার তেহরানের শীর্ষ কূটনীতিক বলেন, কূটনীতিকে অগ্রাধিকার দিলে যুক্তরাষ্ট্রের সঙ্গে একটি চুক্তি ‘হাতের নাগালে’ রয়েছে।

পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, ইসরায়েল ও লেবাননে অবস্থানরত অস্ট্রেলীয় নাগরিকদের বাণিজ্যিক ভ্রমণ সুবিধা বিদ্যমান থাকা অবস্থায় দেশত্যাগের বিষয়টি বিবেচনা করতে বলা হচ্ছে।

 

এ ঘোষণাগুলো পররাষ্ট্র মন্ত্রণালয়ের স্মার্টট্রাভেলার এক্স অ্যাকাউন্টে ধারাবাহিক পোস্টের মাধ্যমে জানানো হয়েছে।