NYC Sightseeing Pass
ঢাকা, বুধবার, সেপ্টেম্বর ২, ২০২৬ | ১৮ ভাদ্র ১৪৩৩
ব্রেকিং নিউজ
বাংলাদেশে প্রায় ৬ লাখ চাকরি ঝুঁকিতে: বিশ্বব্যাংক আমাদের সামনে এখনো কিছু চ্যালেঞ্জ রয়েছে : প্রধানমন্ত্রী মক্কা প্যাক্টে ‘বাংলাদেশ ফার্স্ট’ নীতি মানবে সরকার ইরানে ফের যুক্তরাষ্ট্রের হামলা, পশ্চিম এশিয়ায় মার্কিনদের সতর্কবার্তা নিউইয়র্কে ছুরিকাঘাতের ঘটনায় নারী ব্যাংক কর্মকর্তা নিহত শাটডাউন ঠেকাতে বড় সিদ্ধান্ত, ৩৭০–৪৮ ভোটে বাজেট বিল পাস মার্কিন হাউসে ‘১৯৪৫-এর বিশ্বব্যবস্থা দিয়ে ২০২৬ চলবে না’: জাতিসংঘ সংস্কারের ডাক গুতেরেসের সাত মাসে শিশু নিখোঁজের ঘটনায় ১৫ হাজার ৭১৭ জিডি শহীদ জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে তারেক রহমানের শ্রদ্ধা এসসিও সম্মেলনে শি-মোদি-পুতিন, আলোচনায় যেসব বিষয়
Logo
logo

চুক্তিতে পৌঁছাতে যেকোনো প্রয়োজনীয় পদক্ষেপ নিতে প্রস্তুত ইরান


খবর   প্রকাশিত:  ২৫ ফেব্রুয়ারী, ২০২৬, ১০:০২ এএম

চুক্তিতে পৌঁছাতে যেকোনো প্রয়োজনীয় পদক্ষেপ নিতে প্রস্তুত ইরান

যুক্তরাষ্ট্রের সঙ্গে পারমাণবিক কর্মসূচি নিয়ে আলোচনায় চুক্তিতে পৌঁছাতে ইরান যেকোনো প্রয়োজনীয় পদক্ষেপ নিতে প্রস্তুত বলে নিজেদের অবস্থান তুলে ধরেছেন ইরানের উপ-পররাষ্ট্রমন্ত্রী মজিদ তখত-রাভানচি।

বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) সুইজারল্যান্ডের জেনিভায় দুই দেশের নতুন করে আরেক দফা বৈঠকে বসার প্রস্তুতি নেওয়ার মধ্যে এ কথা জানাল ইরান।

বৈঠকে যুক্তরাষ্ট্রের বিশেষ দূত স্টিভ উইটকভ এবং প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জামাতা জ্যারেড কুশনারের সঙ্গে ইরানের প্রতিনিধিদলের বৈঠক হওয়ার কথা রয়েছে।

দুই দেশ এ মাসের শুরুতে আলোচনা নতুন করে শুরু করেছিল।

ইরানের কাছে যুক্তরাষ্ট্রের সামরিক শক্তিবৃদ্ধি নিয়ে উত্তেজনার মধ্যেই আলোচনা শুরু হয়।

 

ইরান আক্রান্ত হলে প্রতিবেশী দেশগুলোর মার্কিন ঘাঁটিতে আঘাত হানার হুমকি দিয়েছে।

তবে বৃহস্পতিবারের বৈঠকের আগে দিয়ে ইরানের উপ-পররাষ্ট্রমন্ত্রী মজিদ রাষ্ট্রীয় গণমাধ্যমে এক মন্তব্যে বলেছেন, ‘আমরা যত তাড়াতাড়ি সম্ভব একটি চুক্তিতে পৌঁছার জন্য প্রস্তুত। এটি করতে যা কিছু করা দরকার আমরা করব।

আমরা পুরোপুরি সততা এবং সরল বিশ্বাস নিয়ে জেনিভায় আলোচনা কক্ষে প্রবেশ করব।’

 

ইরানের বক্তব্যের আগে মঙ্গলবারেই ইরানকে এই সতর্কবার্তা দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মুখপাত্র ক্যারোলিন লেভিট। হোয়াইট হাউজে সাংবাদিকদেরকে তিনি বলেন, ‘প্রেসিডেন্ট ট্রাম্পের প্রথম পছন্দ সবসময়ই কূটনীতি। কিন্তু তিনি যেমনটি দেখিয়েছেন...প্রয়োজন পড়লে তিনি যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর প্রাণঘাতী শক্তি ব্যবহার করতেও ইচ্ছুক।

এ বিষয়ে সবসময় প্রেসিডেন্টের সিদ্ধান্তই চূড়ান্ত।’

 

ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের সংঘাত নতুন নয়। ট্রাম্প প্রেসিডেন্ট হওয়ার পর থেকে সেই সংঘাত অনেকটাই বেড়েছে। প্রায়ই দু’পক্ষ একে অপরের বিরুদ্ধে সুর চড়াচ্ছে। সেই সঙ্গে চলছে পারমাণবিক চুক্তি নিয়ে আলোচনাও।

 

তবে যুক্তরাষ্ট্রের সঙ্গে প্রথম দুই দফা বৈঠকে ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে কোনো মীমাংসা হয়নি। ট্রাম্প প্রায়ই ইরানের বিরুদ্ধে হুঁশিয়ারি দিচ্ছেন। ইরানকে ১০ দিন সময় বেঁধে দিয়ে বোঝাপড়ায় আসার কথা বলেছেন তিনি।