NYC Sightseeing Pass
ঢাকা, বৃহস্পতিবার, আগস্ট ১৩, ২০২৬ | ২৮ শ্রাবণ ১৪৩৩
ব্রেকিং নিউজ
জনগণ অর্থনৈতিকভাবে শক্তিশালী হলেই রাষ্ট্র শক্তিশালী হবে : প্রধানমন্ত্রী খাবারের ভ্যানে বিমান বদলেছিলেন ট্রাম্প! লোহিত সাগরে জাহাজে হুতির হামলায় নিহত ৩ হাইড্রেশন ব্রেক রেখে দিতে চায় ফিফা জ্যাকসন হাইটসে বঙ্গবন্ধুর ৫১তম মৃত্যুবার্ষিকী পালিত হবে ১৫ আগস্ট বেলুচিস্তানের স্বঘোষিত স্বাধীনতা দিবস আজ: বিশ্বজুড়ে বেলুচদের নানা কর্মসূচি শহীদদের স্বপ্নের বাংলাদেশ গড়তে দায়িত্বশীল আচরণের আহ্বান প্রধানমন্ত্রীর বাংলাদেশসহ অংশীদার দেশগুলোর সঙ্গে বন্ধুত্ব আরো জোরদারের অঙ্গীকার পুনর্ব্যক্ত যুক্তরাষ্ট্রকে ছাড়ের শর্তে হরমুজ খোলার ঘোষণা ইরানের বিপুল ক্ষতির মুখে ট্রাম্পের ‘ট্রুথ সোশ্যাল’
Logo
logo

জীবন বাঁচাতে অংকনের গান


খবর   প্রকাশিত:  ১১ জানুয়ারী, ২০২৪, ০৮:২৬ এএম

>
জীবন বাঁচাতে অংকনের গান

এই সময়ের লোক গানের শিল্পীদের মধ্যে পরিচিত নাম অনন্যা ইয়াসমিন অংকন। ২০১৫ সালে চ্যানেল আইয়ের বাউলগানের রিয়ালিটি শো ‘বাংলার গান’-এ দ্বিতীয় রানার আপ হওয়ায় মাধ্যমে সংগীতাঙ্গনে পা রাখেন তিনি।

এরপর গত কয়েক বছরে বেশ কয়েকটি মৌলিক গান প্রকাশ করেছেন অংকন। পুরনো কিংবা জনপ্রিয় কিছু লোক গান গেয়েও সাফল্য পেয়েছেন চাপাইনবাবগঞ্জের এই মেয়ে।

এবার আত্মহত্যার বিরুদ্ধে সচেতনতা তৈরি করতে নির্মিত পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র ‘জীবন পাখি’র টাইটেল গানে কণ্ঠ দিয়েছেন অংকন। ‘যে পাখি মুক্ত আকাশ পায়’ শিরোনামের গানটির কথা ও সুর করছেন সিনেমাটির পরিচালক আসাদ সরকার। সংগীতায়োজন করেছেন আকাশ মাহমুদ।

গানটি প্রসঙ্গে অংকন বলেন, ‘সিনেমাটির প্রেক্ষাপট যেমন খুব ব্যতিক্রম তেমনি এই গানটির কথা, সুর এবং সংগীতও হয়েছে খুব প্রাসঙ্গিক। নিজের শতভাগ দিয়ে গানটি গাওয়ার চেষ্টা করেছি। আমার বিশ্বাস প্রকাশ হলে সবার ভালো লাগবে।’

জানা গেছে, চলতি মাসেই সিনেমাটি প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার কথা। তার আগে ১০ সেপ্টেম্বর থেকে বিকল্প পদ্ধতিতে দেশের ৬৪টি জেলার শিল্পকলা একাডেমি মিলনায়তনে সিনেমাটি প্রদর্শন করা হবে। বেশির ভাগ জেলাতেই শিক্ষার্থীরা বিনামূল্যে সিনেমাটি উপভোগ করতে পারবেন। সারা দেশের ছাত্রছাত্রীদের মধ্যে সচেতনতা তৈরি করতেই এই কার্যক্রম।

‘জীবন পাখি’র প্রযোজনা প্রতিষ্ঠান গুণবতী ফিল্ম ও শিল্পকলা একাডেমি। এতে অভিনয় করেছেন মোহনা মিম, গায়ক মুহিন খান, গায়িকা ফাতেমা তুজ্‌ জোহরা, মীরাক্কেলের আবু হেনা রনি, আজাদ আবুল কালাম ও সুজন হাবিব।