NYC Sightseeing Pass
ঢাকা, বৃহস্পতিবার, নভেম্বর ১২, ২০২৬ | ২৮ কার্তিক ১৪৩৩
ব্রেকিং নিউজ
ইস্তাম্বুলে প্রধানমন্ত্রীকে অভ্যর্থনা চীনা গুপ্তচরের সঙ্গে এনভিডিয়া প্রধানের পরকীয়ার তদন্ত করছে এফবিআই : ট্রাম্প রাশিয়ার পক্ষে গুপ্তচরবৃত্তির অভিযোগে যুক্তরাজ্যে মার্কিন সেনা গ্রেপ্তার যুক্তরাষ্ট্রে পথচারীদের ওপর উঠে গেল গাড়ি, নিহত ৩ ঘোড়ারেসের মাঠে মর্মান্তিক দুর্ঘটনা, প্রাণ হারালেন উদীয়মান জকি ইজি নিল বক্তব্য লাউড অ্যান্ড ক্লিয়ার, আমরা রাজপথে আছি : প্রধানমন্ত্রী ইসরায়েল-পাকিস্তানসহ চার দেশকে মার্কিন সহায়তা দেওয়া নিয়ে প্রশ্ন আল-সায়েদের সংবাদ উপস্থাপক রাবিয়া আহসানকে গুলি করে হত্যা, স্বামী আটক ইউক্রেন যুদ্ধ বন্ধে ‘জোরালো আগ্রহ’ দেখছে যুক্তরাষ্ট্র : ট্রাম্প গোল্ডেন বয় পুরস্কার জিতলেন পাউ কুবারসি
Logo
logo

যুক্তরাজ্যের নবনির্বাচিত প্রধানমন্ত্রী লিজ ট্রাসকে অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী


খবর   প্রকাশিত:  ১৯ ডিসেম্বর, ২০২৩, ০৫:০৩ পিএম

>
যুক্তরাজ্যের নবনির্বাচিত প্রধানমন্ত্রী লিজ ট্রাসকে অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী

যুক্তরাজ্যের নবনির্বাচিত প্রধানমন্ত্রী লিজ ট্রাসকে অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সোমবার বাংলাদেশের সরকার ও জনগণের পক্ষ থেকে তিনি এ অভিনন্দন জানান।

অভিনন্দন বার্তায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, আপনার নিয়োগ আপনার দেশকে অগ্রগতি ও সমৃদ্ধির নতুন উচ্চতায় নিয়ে যাওয়ার জন্য আপনার নেতৃত্বের প্রতি ব্রিটিশ জনগণের বিশ্বাস ও আস্থার প্রমাণ।

বাংলাদেশ ও যুক্তরাজ্যের মধ্যে গণতন্ত্র, ধর্মনিরপেক্ষতা ও সহনশীলতার অভিন্ন মূল্যবোধে গভীরভাবে নিহিত বিদ্যমান ঐতিহাসিক সম্পর্কের কথা পুনর্ব্যক্ত করে শেখ হাসিনা অত্যন্ত সন্তোষ প্রকাশ করেন যে, বাণিজ্য, বিনিয়োগ ও টেকসই উন্নয়নের ক্ষেত্রে জোরদার সহযোগিতা সময়ের সঙ্গে সঙ্গে দৃঢ় থেকে দৃঢ়তর হয়েছে।

তিনি অত্যন্ত প্রশংসার সঙ্গে উল্লেখ করেন, সবকিছুর ঊর্ধ্বে যুক্তরাজ্যে বাংলাদেশ-ব্রিটিশ প্রবাসীরা দুই দেশের উন্নয়নে অভিন্ন সম্পদ হিসেবে কাজ করছেন।

কমনওয়েলথভুক্ত দুটি দেশ বন্ধুত্বের ৫০ বছর উদযাপন করছে বলে ২০২২ সাল অত্যন্ত উল্লেখযোগ্য বছর উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, দীর্ঘদিনের রাজনৈতিক, অর্থনৈতিক এবং কৌশলগত অংশীদারত্ব আরও জোরদার করতে তিনি ট্রাসের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করার জন্য আগ্রহী।

ট্রাসের সুস্বাস্থ্য, সুখ এবং অত্যন্ত দায়িত্বশীল পদে সাফল্য, যুক্তরাজ্যের জনগণের জন্য শান্তি, অগ্রগতি ও সমৃদ্ধি কামনা করেন প্রধানমন্ত্রী।