NYC Sightseeing Pass
ঢাকা, সোমবার, সেপ্টেম্বর ১৪, ২০২৬ | ৩০ ভাদ্র ১৪৩৩
ব্রেকিং নিউজ
রাষ্ট্রপতি হিসেবে প্রথমবার সিলেট যাচ্ছেন মির্জা ফখরুল আমি সব সময় প্রতিশ্রুতি রক্ষা করি : ট্রাম্প জাভা সাগরে ফেরি উল্টে ৬ জনের মৃত্যু, নিখোঁজ ১২৯ যাত্রী একই ঘটনার পুনরাবৃত্তি, চ্যাম্পিয়ন হয়েও নাকভির কাছ থেকে ট্রফি নিল না ভারতীয় দল ট্রাম্পের ৯/১১ স্মরণ, $৫,০০০ ডিভিডেন্ড প্রস্তাব মধ্যপ্রাচ্যে হামলা-সংঘাত তীব্র, বিশ্বজুড়ে তেল সরবরাহে বড় ঝুঁকি ৯/১১ হামলার আরও নথি প্রকাশের বিষয়টি বিবেচনা করবেন  ট্রাম্প সৌদি সামরিক ঘাঁটিতে হামলার দাবি হুতিদের, ইয়েমেনে সংঘাত তীব্র গাজা থেকে ইউক্রেন-সুদান: শান্তির আহ্বান জাতিসংঘ মহাসচিবের নতুন গ্যাসক্ষেত্র অনুসন্ধানে শেভরনকে বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর
Logo
logo

শীতকালীন অলিম্পিকে কনডমের সংকট, ৩ দিনেই শেষ ১০ হাজার


খবর   প্রকাশিত:  ১৮ ফেব্রুয়ারী, ২০২৬, ১০:০২ এএম

শীতকালীন অলিম্পিকে কনডমের সংকট, ৩ দিনেই শেষ ১০ হাজার

ইতালির মিলান ও কর্তিনা শহরে চলছে ২৫তম শীতকালীন অলিম্পিক। এই আসরে খেলোয়াড়দের জন্য বিনামূল্যে বিতরণ করা হয়েছিল ১০ হাজার কনডম। কিন্তু এত কনডম মাত্র ৩ দিনেই শেষ হয়েছে বলে জানিয়েছে দ্য সান, এনবিসি নিউজসহ কয়েকটি সংবাদমাধ্যম।

গ্রীষ্মকালীন অলিম্পিকে কনডমের বেশ চাহিদা থাকলেও সাধারণত শীতকালীন অলিম্পিক খুব একটা থাকে না।

কিন্তু এবার শীতকালীন অলিম্পিকের মাঝামাঝি সময়ে বিশ্ব ভালোবাসা দিবস বা ভ্যালেন্টাইন ডে এসে পড়ায় কনডমের চাহিদা ব্যাপক হারে বেড়েছিল। এ কারণেই সংকট দেখা দিয়েছে বলে ধারণা করা হচ্ছে।

 

কেউ কেউ কনডম সংকটের এই সুযোগে ফায়দা লুটছেন। অনলাইনে একেকটি কনডমের দাম চাওয়া হচ্ছে প্রায় ১২৫ মার্কিন ডলার (১৫ হাজার ৩ শ টাকা)।

 

১৯৮৮ সালে সিউল অলিম্পিকের পর থেকে নিরাপদ যৌন সম্পর্ক ও যৌনবাহিত রোগ, বিশেষ করে এইডস সম্পর্কে সচেতনতা বাড়াতে বিনামূল্যে কনডম বিতরণ অলিম্পিকের একটি নিয়মিত প্রথা, যা বিশ্বজুড়ে আলোচিত বিষয়ও বটে। 

২০২৪ সালে প্যারিসে গ্রীষ্মকালীন অলিম্পিকে সাড়ে ১০ হাজারে বেশি অ্যাথলেটের জন্য ৩ লাখ কনডম সরবরাহ করা হয়েছিল। তবে এবারের শীতকালীন গেমসে প্রাথমিক মজুত ছিল তুলনামূলকভাবে কম।

KK OLYMPICS
ইতালিতে চলছে শীতকালীন অলিম্পিক।
ছবি: সংগৃহীত

অলিম্পিক ভিলেজে কনডমের সংকট দেখা দেওয়ায় এইডসসহ বিভিন্ন যৌন রোগের ঝুঁকি বেড়েছে। আয়োজকরা জানিয়েছেন, শিগগিরই আরও কনডম সরবরাহ করা হবে।

তবে এনবিসি নিউজকে দেওয়া সাক্ষাৎকারে এক খেলোয়াড় বলেছেন, ‘৩ দিনের মধ্যে সব কনডম শেষ হয়ে গেছে। তারা (আয়োজকরা) বলেছে, নতুন চালান আসবে। কিন্তু কবে আসবে কে জানে!’

এবারের শীতকালীন অলিম্পিক শেষ হবে আগামী ২৫ ফেব্রুয়ারি।

১৪টি সোনা, ১৪টি রুপা ও ১১টি ব্রোঞ্জ (মোট ৩৯টি) নিয়ে এই মুহূর্তে পদক তালিকার শীর্ষে আছে নরওয়ে।