NYC Sightseeing Pass
ঢাকা, বৃহস্পতিবার, নভেম্বর ১২, ২০২৬ | ২৮ কার্তিক ১৪৩৩
ব্রেকিং নিউজ
ইস্তাম্বুলে প্রধানমন্ত্রীকে অভ্যর্থনা চীনা গুপ্তচরের সঙ্গে এনভিডিয়া প্রধানের পরকীয়ার তদন্ত করছে এফবিআই : ট্রাম্প রাশিয়ার পক্ষে গুপ্তচরবৃত্তির অভিযোগে যুক্তরাজ্যে মার্কিন সেনা গ্রেপ্তার যুক্তরাষ্ট্রে পথচারীদের ওপর উঠে গেল গাড়ি, নিহত ৩ ঘোড়ারেসের মাঠে মর্মান্তিক দুর্ঘটনা, প্রাণ হারালেন উদীয়মান জকি ইজি নিল বক্তব্য লাউড অ্যান্ড ক্লিয়ার, আমরা রাজপথে আছি : প্রধানমন্ত্রী ইসরায়েল-পাকিস্তানসহ চার দেশকে মার্কিন সহায়তা দেওয়া নিয়ে প্রশ্ন আল-সায়েদের সংবাদ উপস্থাপক রাবিয়া আহসানকে গুলি করে হত্যা, স্বামী আটক ইউক্রেন যুদ্ধ বন্ধে ‘জোরালো আগ্রহ’ দেখছে যুক্তরাষ্ট্র : ট্রাম্প গোল্ডেন বয় পুরস্কার জিতলেন পাউ কুবারসি
Logo
logo

১১ দলের বিক্ষোভ সমাবেশ বিকেলে


খবর   প্রকাশিত:  ১৬ ফেব্রুয়ারী, ২০২৬, ১০:০২ এএম

১১ দলের বিক্ষোভ সমাবেশ বিকেলে

নির্বাচন পরবর্তী দেশজুড়ে সহিংসতা, নির্যাতন ও ধর্ষণের প্রতিবাদে আজ সোমবার রাজধানীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করবে ১১ দলীয় জোট। বিকেল সাড়ে ৪টায় জাতীয় মসজিদ বায়তুল মোকাররম উত্তর গেটে এ বিক্ষোভ অনুষ্ঠিত হবে।

এতে জামায়াতের আমির ডা. শফিকুর রহমানসহ ১১ দলীয় জোটের শীর্ষ নেতারা কর্মসূচিতে উপস্থিত থাকবেন। জামায়াতের ঢাকা মহানগরী দক্ষিণ সহকারী প্রচার সম্পাদক আবদুস সাত্তার সুমন এ তথ্য নিশ্চিত করেছেন।

 

জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের ফল ঘোষণার পর থেকেই দেশের বিভিন্ন এলাকায় বিচ্ছিন্ন সংঘর্ষ ও সহিংসতার ঘটনা ঘটে।

নির্বাচন পরবর্তী দুই দিনে দেশের ৩০ জেলায় সহিংস ঘটনায় শিশুসহ তিনজন নিহত এবং অনেকেই আহত হয়েছেন বলে মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস সাপোর্ট সোসাইটি (এইচআরএসএস) জানিয়েছে।

উল্লেখ্য, নির্বাচনে বিএনপি জোট ২১২টি এবং জামায়াত জোট পেয়েছে ৭৭টি আসন। দলভিত্তিক হিসেবে—বিএনপি ২০৯টি আসনে, জামায়াত ৬৮টি, এনসিপি ৬টি, বাংলাদেশ খেলাফত মজলিস দুটি, ইসলামী আন্দোলন বাংলাদেশ, গণ অধিকার পরিষদ, বিজেপি, খেলাফত মজলিস, গণসংহতি আন্দোলন একটি করে আসনে জয়লাভ করেছে।

এছাড়া স্বতন্ত্র প্রার্থীরা ৭টি আসনে জয়লাভ করেছে। নির্বাচনে ভোট পড়েছে ৫৯ দশমিক ৪৪ শতাংশ। এর মধ্যে বিএনপি ৪৯ দশমিক ৯৭ শতাংশ ও জামায়াত পেয়েছে ৩১ দশমিক ৭৬ শতাংশ ভোট। এ ছাড়া গণভোটে প্রদত্ত ভোটের হার ৬০ দশমকি ২৬ শতাংশ।