NYC Sightseeing Pass
ঢাকা, সোমবার, সেপ্টেম্বর ১৪, ২০২৬ | ৩০ ভাদ্র ১৪৩৩
ব্রেকিং নিউজ
রাষ্ট্রপতি হিসেবে প্রথমবার সিলেট যাচ্ছেন মির্জা ফখরুল আমি সব সময় প্রতিশ্রুতি রক্ষা করি : ট্রাম্প জাভা সাগরে ফেরি উল্টে ৬ জনের মৃত্যু, নিখোঁজ ১২৯ যাত্রী একই ঘটনার পুনরাবৃত্তি, চ্যাম্পিয়ন হয়েও নাকভির কাছ থেকে ট্রফি নিল না ভারতীয় দল ট্রাম্পের ৯/১১ স্মরণ, $৫,০০০ ডিভিডেন্ড প্রস্তাব মধ্যপ্রাচ্যে হামলা-সংঘাত তীব্র, বিশ্বজুড়ে তেল সরবরাহে বড় ঝুঁকি ৯/১১ হামলার আরও নথি প্রকাশের বিষয়টি বিবেচনা করবেন  ট্রাম্প সৌদি সামরিক ঘাঁটিতে হামলার দাবি হুতিদের, ইয়েমেনে সংঘাত তীব্র গাজা থেকে ইউক্রেন-সুদান: শান্তির আহ্বান জাতিসংঘ মহাসচিবের নতুন গ্যাসক্ষেত্র অনুসন্ধানে শেভরনকে বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর
Logo
logo

সন্তানদের সঙ্গে নিয়ে ভোট দিয়ে আশরাফুল বললেন ‘দায়িত্ববোধ শেখানো শুরু ঘর থেকেই’


খবর   প্রকাশিত:  ১২ ফেব্রুয়ারী, ২০২৬, ০৫:০২ পিএম

সন্তানদের সঙ্গে নিয়ে ভোট দিয়ে আশরাফুল বললেন ‘দায়িত্ববোধ শেখানো শুরু ঘর থেকেই’

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে ভোট দিয়েছেন জাতীয় দলের সাবেক ক্রিকেটার ও বর্তমান ব‍্যাটিং কোচ মোহাম্মদ আশরাফুল। 

ঢাকা-৯ আসনের দক্ষিণ বনশ্রী মডেল হাই স্কুলে আজ বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) ভোট দিয়েছেন সাবেক এই তারকা ব্যাটার। 

সন্তানদের নিয়ে ভোট দানের ছবি সামাজিক মাধ্যমে পোস্ট করে আশরাফুল লিখেছেন, ‘সন্তানদের সঙ্গে নিয়ে আজ ভোট দিলাম। দায়িত্ববোধ শেখানো শুরু ঘর থেকেই।

’ 

 

এছাড়া, এবারের ভোট উৎসবে যোগ দিয়ে চট্টগ্রাম-৯ আসনে ভোট দিয়েছেন সাবেক অধিনায়ক তামিম ইকবাল। 

জনপ্রিয় কণ্ঠশিল্পী, বিসিবি পরিচালক এবং সাবেক ক্রিকেটার আসিফ আকবর কুমিল্লায় ভোট দিয়েছেন। এদিকে নিজ এলাকা থেকে প্রথমবার ভোট দিয়েছেন জাতীয় নারী দলের পেসার মারুফা আক্তার।