NYC Sightseeing Pass
ঢাকা, বুধবার, সেপ্টেম্বর ২, ২০২৬ | ১৮ ভাদ্র ১৪৩৩
ব্রেকিং নিউজ
আমাদের সামনে এখনো কিছু চ্যালেঞ্জ রয়েছে : প্রধানমন্ত্রী মক্কা প্যাক্টে ‘বাংলাদেশ ফার্স্ট’ নীতি মানবে সরকার ইরানে ফের যুক্তরাষ্ট্রের হামলা, পশ্চিম এশিয়ায় মার্কিনদের সতর্কবার্তা নিউইয়র্কে ছুরিকাঘাতের ঘটনায় নারী ব্যাংক কর্মকর্তা নিহত শাটডাউন ঠেকাতে বড় সিদ্ধান্ত, ৩৭০–৪৮ ভোটে বাজেট বিল পাস মার্কিন হাউসে ‘১৯৪৫-এর বিশ্বব্যবস্থা দিয়ে ২০২৬ চলবে না’: জাতিসংঘ সংস্কারের ডাক গুতেরেসের সাত মাসে শিশু নিখোঁজের ঘটনায় ১৫ হাজার ৭১৭ জিডি শহীদ জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে তারেক রহমানের শ্রদ্ধা এসসিও সম্মেলনে শি-মোদি-পুতিন, আলোচনায় যেসব বিষয় ‘লেক অন্টারিও’-র নাম পাল্টে ‘লেক আমেরিকা’ রাখার নির্দেশ ট্রাম্পের
Logo
logo

আলবেনিয়ায় সরকারবিরোধী বিক্ষোভ, পুলিশ ও জনতার সংঘর্ষ


খবর   প্রকাশিত:  ১১ ফেব্রুয়ারী, ২০২৬, ১০:০২ এএম

আলবেনিয়ায় সরকারবিরোধী বিক্ষোভ, পুলিশ ও জনতার সংঘর্ষ

আলবেনিয়ার রাজধানী তিরানায় মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) সন্ধ্যায় সরকারবিরোধী বিক্ষোভকে কেন্দ্র করে পুলিশ ও আন্দোলনকারীদের মধ্যে ব্যাপক সংঘর্ষ হয়েছে। দেশটির বর্তমান উপপ্রধানমন্ত্রী বেলিন্ডা বাল্লুকুর বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ ওঠায় তার পদত্যাগের দাবিতে হাজার হাজার মানুষ রাস্তায় নেমে আসে।

গত ডিসেম্বর থেকে আলবেনিয়ায় রাজনৈতিক উত্তেজনা বাড়ছে। দেশটির বিশেষ প্রসিকিউশন ইউনিট উপপ্রধানমন্ত্রী বেলিন্ডা বাল্লুকুর বিরুদ্ধে সরকারি বড় প্রজেক্টগুলোতে স্বজনপ্রীতি এবং নির্দিষ্ট কিছু কোম্পানিকে অনৈতিক সুবিধা দেওয়ার অভিযোগ আনে।

যদিও তিনি এই অভিযোগ অস্বীকার করেছেন।

 

আন্দোলনকারীরা প্রধানমন্ত্রী এডি রামার সরকারের পদত্যাগ দাবি করে স্লোগান দেন। বিক্ষোভের একপর্যায়ে একটি সরকারি ভবনে পেট্রলবোমা নিক্ষেপ করা হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ জলকামান ব্যবহার করে।

নিরাপত্তা রক্ষায় সরকারি ভবনগুলোর সামনে দাঙ্গা পুলিশ মোতায়েন করা হয়েছে।

 

দুর্নীতি দমনকারী বিশেষ অফিস বাল্লুকুর বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিতে তার সংসদীয় দায়মুক্তি বাতিলের অনুরোধ জানিয়েছে। তবে বর্তমান প্রধানমন্ত্রী এডি রামার দলের সংসদে সংখ্যাগরিষ্ঠতা থাকায়, সংসদ আদৌ তার বিরুদ্ধে ভোট দেবে কি না, তা নিয়ে অনিশ্চয়তা রয়েছে। ২০১৩ সাল থেকে ক্ষমতায় থাকা প্রধানমন্ত্রী রামার জন্য এই আন্দোলনকে একটি বড় চ্যালেঞ্জ হিসেবে দেখা হচ্ছে।