NYC Sightseeing Pass
ঢাকা, সোমবার, অক্টোবর ১২, ২০২৬ | ২৭ আশ্বিন ১৪৩৩
ব্রেকিং নিউজ
এলএনজি-এলপিজি সহযোগিতা বাড়াতে বাংলাদেশ-আলজেরিয়ার আলোচনা প্রধানমন্ত্রীর সভাপতিত্বে সরকারদলীয় এমপিদের বৈঠক বাংলাদেশসহ ৩১ মুসলিম দেশের পাইলটদের ওপর ইসরায়েলি নিষেধাজ্ঞায় এয়ার ফ্রান্সের সায় পোল্যান্ডের প্রধানমন্ত্রী-প্রতিরক্ষামন্ত্রীকে হত্যার চক্রান্ত, নিরাপত্তা বাহিনীর জরুরি বৈঠক মদিনায় বিয়ে করলেন ইনফ্লুয়েন্সার মিস্টার ফয়সু ২৬ অক্টোবর জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান যুক্তরাষ্ট্রে কয়েক ঘণ্টার ব্যবধানে বন্দুক হামলায় নিহত ১৪ দিল্লিতে বিক্ষোভকারীদের আটকের ঘটনায় জাতিসংঘের উদ্বেগ গোল বাতিল করে ভিনিসিয়ুসকে দেখানো হলো লাল কার্ড, কষ্টে জিতল রিয়াল সড়ক দুর্ঘটনার কবলে অভিনেত্রী তানজিন তিশা
Logo
logo

পচেত্তিনো গেলেই পিএসজিতে ভাগ্য ফিরবে মেসির


খবর   প্রকাশিত:  ০১ ডিসেম্বর, ২০২৪, ১২:২৭ এএম

>
পচেত্তিনো গেলেই পিএসজিতে ভাগ্য ফিরবে মেসির

সাবেক ক্লাব পিএসজিতে আর্জেন্টাইন সতীর্থ লিওনেল মেসি এবং ক্লাবটির কোচ আরেক আর্জেন্টাইন মরিসিও পচেত্তিনোকে নিয়ে এক বিস্ফোরক মন্তব্যই করে বসেছেন আনহেল ডি মারিয়া। পচেত্তিনো পিএসজি থেকে বিদায় নিলেই নাকি ভাগ্য ফিরবে মেসির।

ফরাসি চ্যাম্পিয়নদের ডেরায় মেসির প্রথম মৌসুমটা ঠিক ‘মেসিসুলভ’ যায়নি। বিশেষ করে গোলমুখে তো নিজের ছায়া হয়ে থেকেছেন প্রায়। ৩৪ ম্যাচ খেলে করেছেন মাত্র ১১ গোল। এদিকে গুজন শোনা যাচ্ছে, শিগগিরই নাকি কোচ মরিসিও পচেত্তিনোকে বরখাস্ত করতে যাচ্ছে পিএসজি।

আর এমনটা যদি হয় সেটি মেসির জন্য সুখবর হবে বলেই মনে করছেন ডি মারিয়া, ‘মনে হচ্ছে পিএসজিও চায় তিনি (পচেত্তিনো) ক্লাব ছাড়ুক। অনেক বড় পরিবর্তন হবে। আমার মনে হয় মেসি এই পরিবর্তনের জোয়ার সামাল দিতে পারবে। এটা তাকে পরবর্তী মৌসুমে ভালো করতে সাহায্য করবে।’

ইউরোপীয় সংবাদমাধ্যমের খবর, পচেত্তিনোর জায়গায় ফ্রান্সের কিংবদন্তি সাবেক ফুটবলার ও কোচ জিনেদিন জিদানকে চায় পিএসজি কর্তৃপক্ষ। তবে জিদান এখন এই দায়িত্ব নিতে ইচ্ছুক কিনা সেটাই এখন প্রশ্ন।