NYC Sightseeing Pass
ঢাকা, সোমবার, সেপ্টেম্বর ১৪, ২০২৬ | ৩০ ভাদ্র ১৪৩৩
ব্রেকিং নিউজ
রাষ্ট্রপতি হিসেবে প্রথমবার সিলেট যাচ্ছেন মির্জা ফখরুল আমি সব সময় প্রতিশ্রুতি রক্ষা করি : ট্রাম্প জাভা সাগরে ফেরি উল্টে ৬ জনের মৃত্যু, নিখোঁজ ১২৯ যাত্রী একই ঘটনার পুনরাবৃত্তি, চ্যাম্পিয়ন হয়েও নাকভির কাছ থেকে ট্রফি নিল না ভারতীয় দল ট্রাম্পের ৯/১১ স্মরণ, $৫,০০০ ডিভিডেন্ড প্রস্তাব মধ্যপ্রাচ্যে হামলা-সংঘাত তীব্র, বিশ্বজুড়ে তেল সরবরাহে বড় ঝুঁকি ৯/১১ হামলার আরও নথি প্রকাশের বিষয়টি বিবেচনা করবেন  ট্রাম্প সৌদি সামরিক ঘাঁটিতে হামলার দাবি হুতিদের, ইয়েমেনে সংঘাত তীব্র গাজা থেকে ইউক্রেন-সুদান: শান্তির আহ্বান জাতিসংঘ মহাসচিবের নতুন গ্যাসক্ষেত্র অনুসন্ধানে শেভরনকে বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর
Logo
logo

তারেক রহমানের পক্ষে উঠান বৈঠকে কোকোর স্ত্রী শর্মিলা


খবর   প্রকাশিত:  ০২ ফেব্রুয়ারী, ২০২৬, ০৯:০২ এএম

তারেক রহমানের পক্ষে উঠান বৈঠকে কোকোর স্ত্রী শর্মিলা

ঢাকা-১৭ আসনের বিএনপির প্রার্থী ও দলটির চেয়ারম্যান তারেক রহমানের পক্ষে দ্বিতীয় দিনের মতো প্রচারণা চালিয়েছেন মরহুম আরাফাত রহমান কোকোর সহধর্মিণী সৈয়দা শর্মিলা রহমান সিঁথি। কোকো তারেক রহমানের ছোট ভাই।

আজ রবিবার বিকালে রাজধানীর কড়াইল বস্তি এলাকার টিএন্ডটি কলোনিতে স্থানীয় বাসিন্দাদের নিয়ে উঠোন বৈঠক করেন শর্মিলা রহমান। 

বৈঠকে তিনি উপস্থিত নারীদের কাছে তারেক রহমানের জন্য ভোট ও দোয়া চান।

এ সময় তিনি বলেন, ধানের শীষের পক্ষে জনগণের সাড়া দেখে আমরা অভিভূত। ইনশাআল্লাহ জনগণের ভোটে আগামী দিনে বিএনপিই সরকার গঠন করবে।

 

পরে শর্মিলা রহমান বাড্ডা নতুন বাজার সংলগ্ন গীর্জায় গিয়ে খ্রিস্টান সম্প্রদায়ের মানুষদের সঙ্গে কথা বলেন। তারেক রহমানের জন্য ভোট ও দোয়া প্রার্থনা করেন।

 

 

প্রচারণার সময় তার সঙ্গে ছিলেন, বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার নাসির উদ্দিন আহমেদ অসীম, ব্যারিস্টার মেহনাজ মান্নানসহ স্থানীয় বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতারা।