NYC Sightseeing Pass
ঢাকা, বুধবার, সেপ্টেম্বর ২, ২০২৬ | ১৮ ভাদ্র ১৪৩৩
ব্রেকিং নিউজ
বাংলাদেশে প্রায় ৬ লাখ চাকরি ঝুঁকিতে: বিশ্বব্যাংক আমাদের সামনে এখনো কিছু চ্যালেঞ্জ রয়েছে : প্রধানমন্ত্রী মক্কা প্যাক্টে ‘বাংলাদেশ ফার্স্ট’ নীতি মানবে সরকার ইরানে ফের যুক্তরাষ্ট্রের হামলা, পশ্চিম এশিয়ায় মার্কিনদের সতর্কবার্তা নিউইয়র্কে ছুরিকাঘাতের ঘটনায় নারী ব্যাংক কর্মকর্তা নিহত শাটডাউন ঠেকাতে বড় সিদ্ধান্ত, ৩৭০–৪৮ ভোটে বাজেট বিল পাস মার্কিন হাউসে ‘১৯৪৫-এর বিশ্বব্যবস্থা দিয়ে ২০২৬ চলবে না’: জাতিসংঘ সংস্কারের ডাক গুতেরেসের সাত মাসে শিশু নিখোঁজের ঘটনায় ১৫ হাজার ৭১৭ জিডি শহীদ জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে তারেক রহমানের শ্রদ্ধা এসসিও সম্মেলনে শি-মোদি-পুতিন, আলোচনায় যেসব বিষয়
Logo
logo

প্যারিসে ইহুদি প্রাথমিক বিদ্যালয়ে ভাঙচুর


খবর   প্রকাশিত:  ০২ ফেব্রুয়ারী, ২০২৬, ০৯:০২ এএম

প্যারিসে ইহুদি প্রাথমিক বিদ্যালয়ে ভাঙচুর

পূর্ব প্যারিসে একটি ইহুদি প্রাথমিক বিদ্যালয়ে ভাঙচুর চালানো হয়েছে বলে ফরাসি প্রসিকিউটররা রবিবার জানিয়েছেন। এতে বিদ্যালয়ের জানালা ভাঙা হয় এবং একটি সিসিটিভি ক্যামেরা খুলে ফেলা হয়।

ফরাসি রাজধানীর ২০তম অ্যারোঁদিসমঁতে অবস্থিত বেথ লুবাভিচ-বেথ’হান্না প্রাথমিক বিদ্যালয়ে শনিবার সন্ধ্যায় কয়েকজন ব্যক্তি হামলা চালায় বলে প্রসিকিউটর দপ্তর জানায়।

তাদের ভাষ্য অনুযায়ী, ‘বিদ্যালয়ের তিনটি জানালা ভাঙা হয়েছে এবং ভবনের সঙ্গে সংযুক্ত একটি সিসিটিভি ক্যামেরা ও একটি ফলক তুলে ফেলা হয়েছে।

 

প্রসিকিউটররা জানান, ফলকটি পরে কাছাকাছি একটি চত্বরে পাওয়া গেছে এবং ভাঙচুরকারীরা বিদ্যালয় ভবনের ভেতরে প্রবেশ করেনি।

হামলাকারীদের শনাক্ত করতে তদন্ত শুরু করেছে কর্তৃপক্ষ।

ফ্রান্সে পশ্চিম ইউরোপের সবচেয়ে বড় ইহুদি জনগোষ্ঠী বাস করে, এর সংখ্যা প্রায় পাঁচ লাখ। একই সঙ্গে সেখানে একটি উল্লেখযোগ্য মুসলিম সম্প্রদায়ও রয়েছে, যারা গাজায় ফিলিস্তিনি জনগণের দুর্দশার বিষয়ে সংবেদনশীল।

 

ফ্রান্সের ইহুদি সম্প্রদায়ের সদস্যরা জানিয়েছেন, ২০২৩ সালের ৭ অক্টোবর হামাসের ইসরায়েলে হামলার পর ইহুদিবিরোধী কর্মকাণ্ডের সংখ্যা উল্লেখযোগ্যভাবে বেড়েছে।

ফরাসি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, ২০২৫ সালের ১ জানুয়ারি থেকে ৩১ আগস্ট পর্যন্ত মোট ৮৮৬টি ইহুদিবিরোধী ঘটনার নথি করা হয়েছে, যা ২০২৪ সালের একই সময়ের তুলনায় ২০ শতাংশ কম।

নভেম্বরে স্বরাষ্ট্রমন্ত্রী লরেন্ট নুনেজ ইহুদি সম্প্রদায়ের প্রতিনিধিদের আশ্বস্ত করে বলেন, ইহুদি বিরোধিতার বিরুদ্ধে লড়াইয়ে তার ‘পূর্ণ অঙ্গীকার’ রয়েছে।