NYC Sightseeing Pass
ঢাকা, রবিবার, জুন ২৮, ২০২৬ | ১৪ আষাঢ় ১৪৩৩
ব্রেকিং নিউজ
বাংলাদেশ-মায়ানমার-চীন অর্থনৈতিক করিডোরের প্রস্তাব বেইজিংয়ের যুক্তরাষ্ট্র-ইরান চুক্তিতে পারমাণবিক স্থাপনা পরিদর্শনের সুযোগ রয়েছে: আইএইএ প্রধান যে কারণে ম্যাডোনার বহুল প্রতীক্ষিত বায়োপিক বাতিল হলো রূপকথা লিখে আর্জেন্টিনাকে পেল কেপ ভার্দে, সাবেক বিশ্বচ্যাম্পিয়নদের বিদায় চীন সব সময় বাংলাদেশের পাশে থাকবে : শি জিনপিং বেইজিংয়ে চীনা কমিউনিস্ট পার্টির জাদুঘর পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী কেতন হত্যায় পরস্পরকে দুষছেন সিয়া-চেতন ভেনিজুয়েলায় জোড়া ভূমিকম্পে নিহত বেড়ে ১৮৮ আর্জেন্টিনা-স্পেন শেষ ৩২-এ মুখোমুখি হতে পারে অভিনেত্রীর ফ্ল্যাট থেকে ব্যবসায়ীর মরদেহ উদ্ধার
Logo
logo

বঙ্গমাতা সেতুতে সর্বনিম্ন টোল ৫, সর্বোচ্চ ৩১৫ টাকা


খবর   প্রকাশিত:  ২৫ ডিসেম্বর, ২০২৩, ০৪:৫০ পিএম

>
বঙ্গমাতা সেতুতে সর্বনিম্ন টোল ৫, সর্বোচ্চ ৩১৫ টাকা

বরিশাল-খুলনা আঞ্চলিক মহাসড়কের পিরোজপুর জেলার বেকুটিয়া পয়েন্টে কঁচা নদীর ওপর নির্মিত ‘বঙ্গমাতা বেগম ফজিলাতুন নেছা মুজিব ৮ম বাংলাদেশ চীন-মৈত্রী সেতু’তে যান চলাচল শুরু হয়েছে ৪ সেপ্টেম্বর থেকে। এদিন বেলা ১১টায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভিডিও কনফারেন্সের মাধ্যমে নবনির্মিত এই সেতুটির উদ্বোধন করেন। উদ্বোধনের পর সেতুর পূর্ব নির্ধারিত সর্বনিম্ন টোল ৫ টাকা এবং সর্বোচ্চ ৩১৫ টাকা আদায় করা হচ্ছে।

সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ সূত্রে জানা গেছে, সকালে প্রধানমন্ত্রীর উদ্বোধনের পর সেতুটি যান চলাচলের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়। এরপর থেকেই সেতু দিয়ে পারাপার হওয়া যানবাহন থেকে টোল আদায় করছে পিরোজপুরের সড়ক ও জনপথ বিভাগ। সেতুর জন্য আগেই নির্ধারণ করা টোলহার এ বছরের শুরুর দিকেই অনুমোদন দেওয়া হয়েছিল।

অনুমোদিত টোলহার অনুযায়ী মোটরসাইকেল, বাইসাইকেল, রিকশা ও ঠেলাগাড়ির পারাপারের জন্য দিতে হবে ৫ টাকা। টেম্পো, সিএনজিচালিত অটোরিকশা ও ব্যাটারিচালিত অটোরিকশার জন্য ১৫ টাকা এবং প্রাইভেটকারের জন্য ৩০ টাকা টোল নির্ধারণ করা হয়েছিল।

এছাড়া পিকআপ ভ্যান, জিপ ও মাইক্রোবাসের জন্য নির্ধারিত টোল ৫০ টাকা; মিনিবাস ৬৫ টাকা; পাওয়ার টিলার-ট্রাক্টর ৭৫ টাকা; ছোট ট্রাক (৩ টন পর্যন্ত) ৯৫ টাকা; বড় বাস (৩১ অথবা তার বেশি আসনবিশিষ্ট) ১১৫ টাকা; মাঝারি ট্রাক এবং বাণিজ্যিক কাজে ব্যবহৃত ট্রাক্টর ও ট্রেইলার ১২৫ টাকা; ভারী ট্রাক ২৫০ টাকা এবং কনটেইনার, ভারী যন্ত্রপাতি, ভারী মালামাল ও সরঞ্জাম পরিবহনে সক্ষম ট্রেইলারের জন্য টোল ধরা হয়েছে ৩১৫ টাকা।