NYC Sightseeing Pass
ঢাকা, বুধবার, সেপ্টেম্বর ২, ২০২৬ | ১৮ ভাদ্র ১৪৩৩
ব্রেকিং নিউজ
বাংলাদেশে প্রায় ৬ লাখ চাকরি ঝুঁকিতে: বিশ্বব্যাংক আমাদের সামনে এখনো কিছু চ্যালেঞ্জ রয়েছে : প্রধানমন্ত্রী মক্কা প্যাক্টে ‘বাংলাদেশ ফার্স্ট’ নীতি মানবে সরকার ইরানে ফের যুক্তরাষ্ট্রের হামলা, পশ্চিম এশিয়ায় মার্কিনদের সতর্কবার্তা নিউইয়র্কে ছুরিকাঘাতের ঘটনায় নারী ব্যাংক কর্মকর্তা নিহত শাটডাউন ঠেকাতে বড় সিদ্ধান্ত, ৩৭০–৪৮ ভোটে বাজেট বিল পাস মার্কিন হাউসে ‘১৯৪৫-এর বিশ্বব্যবস্থা দিয়ে ২০২৬ চলবে না’: জাতিসংঘ সংস্কারের ডাক গুতেরেসের সাত মাসে শিশু নিখোঁজের ঘটনায় ১৫ হাজার ৭১৭ জিডি শহীদ জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে তারেক রহমানের শ্রদ্ধা এসসিও সম্মেলনে শি-মোদি-পুতিন, আলোচনায় যেসব বিষয়
Logo
logo

গাজা থেকে সর্বশেষ ইসরায়েলি বন্দির লাশ ফেরত আসায় ট্রাম্পের প্রশংসা


খবর   প্রকাশিত:  ২৭ জানুয়ারী, ২০২৬, ০৯:০১ এএম

গাজা থেকে সর্বশেষ ইসরায়েলি বন্দির লাশ ফেরত আসায় ট্রাম্পের প্রশংসা

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সোমবার গাজার অবরুদ্ধ উপত্যকা থেকে শেষ ইসরায়েলি বন্দির মরদেহ ফেরত আসায় সন্তোষ প্রকাশ করেছেন। মুক্তির প্রক্রিয়া সম্পন্ন করতে সহায়তা করায় তিনি তার কর্মকর্তাদের অভিনন্দন জানান বলে জানিয়েছে আনাদোলু।

ট্রাম্প তার ট্রুথ সোশ্যাল প্ল্যাটফর্মে লিখেছেন, এইমাত্র গাজা থেকে শেষ বন্দির মরদেহ উদ্ধার করা হয়েছে। ফলে জীবিত ২০ জন বন্দি এবং নিহত সবাইকে ফেরত আনা সম্ভব হয়েছে।

অসাধারণ কাজ! বেশিরভাগ মানুষই এটিকে অসম্ভব বলে মনে করেছিল। আমার চ্যাম্পিয়ন দলকে অভিনন্দন!!!’

 

এর আগে সোমবার ইসরায়েলি সেনাবাহিনী জানায়, তারা গাজার উপত্যকা থেকে তাদের শেষ বন্দির মরদেহ শনাক্ত ও উদ্ধার করেছে। এক সামরিক বিবৃতিতে বলা হয়, সার্জেন্ট ফার্স্ট ক্লাস র‌্যাংভিলির মরদেহ শনাক্ত করা হয়েছে এবং তা দাফনের জন্য ফেরত পাঠানো হবে।

বিবৃতিতে আরো বলা হয়, ‘এর মাধ্যমে গাজার উপত্যকা থেকে সব বন্দিকে ফেরত আনা হলো।

 

এই ঘোষণা আসে এমন একদিন পর, যখন রবিবার ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেন, গভিলির মরদেহ ফেরত আসার পর গাজা ও মিসরের মধ্যকার রাফাহ সীমান্ত ক্রসিং পুনরায় খুলে দেওয়া হবে।