NYC Sightseeing Pass
ঢাকা, বুধবার, সেপ্টেম্বর ২, ২০২৬ | ১৮ ভাদ্র ১৪৩৩
ব্রেকিং নিউজ
বাংলাদেশে প্রায় ৬ লাখ চাকরি ঝুঁকিতে: বিশ্বব্যাংক আমাদের সামনে এখনো কিছু চ্যালেঞ্জ রয়েছে : প্রধানমন্ত্রী মক্কা প্যাক্টে ‘বাংলাদেশ ফার্স্ট’ নীতি মানবে সরকার ইরানে ফের যুক্তরাষ্ট্রের হামলা, পশ্চিম এশিয়ায় মার্কিনদের সতর্কবার্তা নিউইয়র্কে ছুরিকাঘাতের ঘটনায় নারী ব্যাংক কর্মকর্তা নিহত শাটডাউন ঠেকাতে বড় সিদ্ধান্ত, ৩৭০–৪৮ ভোটে বাজেট বিল পাস মার্কিন হাউসে ‘১৯৪৫-এর বিশ্বব্যবস্থা দিয়ে ২০২৬ চলবে না’: জাতিসংঘ সংস্কারের ডাক গুতেরেসের সাত মাসে শিশু নিখোঁজের ঘটনায় ১৫ হাজার ৭১৭ জিডি শহীদ জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে তারেক রহমানের শ্রদ্ধা এসসিও সম্মেলনে শি-মোদি-পুতিন, আলোচনায় যেসব বিষয়
Logo
logo

১৪ হাজার প্রবাসীর বিরুদ্ধে যে কঠোর সিদ্ধান্ত সৌদি আরবের


খবর   প্রকাশিত:  ২৫ জানুয়ারী, ২০২৬, ০৯:০১ এএম

১৪ হাজার প্রবাসীর বিরুদ্ধে যে কঠোর সিদ্ধান্ত সৌদি আরবের

আবাসন, শ্রম ও সীমান্ত আইন লঙ্ঘনের অভিযোগে এক সপ্তাহের ব্যবধানে দেশজুড়ে ব্যাপক অভিযান চালিয়ে ১৮ হাজারেরও বেশি প্রবাসীকে আটক করেছে সৌদি কর্তৃপক্ষ। এর মধ্যে ১৪ হাজারের বেশি অবৈধ প্রবাসীকে দেশ থেকে বহিষ্কার করা হয়েছে।

দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, ১৫ জানুয়ারি থেকে ২১ জানুয়ারি পর্যন্ত দেশজুড়ে যৌথ অভিযান চালানো হয়। এই অভিযানে আটক করা হয় ১৮ হাজার ২০০ জনকে, যারা বিভিন্ন ধরনের আইন লঙ্ঘনের সঙ্গে জড়িত ছিলেন।

 

আটকদের মধ্যে ১১ হাজার ৪৪২ জন আবাসন সংক্রান্ত আইন ভঙ্গ করেছেন। এ ছাড়া ৩ হাজার ৯৩১ জন সীমান্ত নিরাপত্তা আইন লঙ্ঘন করেছেন এবং ২ হাজার ৮২৭ জনের বিরুদ্ধে শ্রম আইন ভঙ্গের অভিযোগ আনা হয়েছে।

অভিযানের একটি বড় অংশ জুড়ে ছিল অবৈধ সীমান্ত পারাপার রোধ। কর্তৃপক্ষ জানায়, ১ হাজার ৭৬২ জনকে অবৈধভাবে সৌদি আরবে প্রবেশের চেষ্টাকালে আটক করা হয়।

এদের মধ্যে প্রায় অর্ধেক ইয়েমেনি নাগরিক এবং ৫৩ শতাংশ ইথিওপিয়ার নাগরিক। বাকি এক শতাংশ অন্যান্য দেশের নাগরিক। একই সঙ্গে অবৈধ পথে সৌদি আরব ত্যাগের চেষ্টাকালে আরো ৪৬ জনকে আটক করা হয়েছে।

 

এ ছাড়া অবৈধ অভিবাসীদের পরিবহন, আশ্রয় বা অবৈধভাবে নিয়োগ দেওয়া কিংবা তাদের অবস্থান গোপন করার অভিযোগে ১১ জনকে আটক করেছে নিরাপত্তা বাহিনী।

স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানায়, বর্তমানে ২৫ হাজার ৪৭৭ জন প্রবাসী আবাসন, শ্রম বা সীমান্ত আইন লঙ্ঘনের অভিযোগে আইনি প্রক্রিয়ার মধ্যে রয়েছেন। এই সংখ্যার মধ্যে ২৩ হাজার ৪৪৩ জন পুরুষ এবং ২ হাজার ৩৪ জন নারী রয়েছেন।

 

আইনি প্রক্রিয়ার অংশ হিসেবে ১৮ হাজার ৬৮৫ জনকে ভ্রমণ নথিপত্র সংগ্রহের জন্য নিজ নিজ দেশের কূটনৈতিক মিশনে পাঠানো হয়েছে। আরো ৩ হাজার ১১ জনকে ভ্রমণের টিকিট ও অন্যান্য আনুষ্ঠানিকতা সম্পন্ন করার নির্দেশ দেওয়া হয়েছে। ইতোমধ্যে ১৪ হাজার ৪৫১ জনকে সৌদি আরব থেকে বহিষ্কার করা হয়েছে।

 

সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয় পুনরায় সতর্ক করে জানিয়েছে, কেউ যদি অবৈধভাবে সৌদি আরবে প্রবেশে সহায়তা করে, অবৈধ পরিবহন, আশ্রয় বা চাকরি দেয় কিংবা আইন লঙ্ঘনকারীদের আড়াল করে, তবে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে। এ ধরনের অপরাধে সর্বোচ্চ ১৫ বছর পর্যন্ত কারাদণ্ড, ১০ লাখ সৌদি রিয়াল পর্যন্ত জরিমানা, অপরাধে ব্যবহৃত যানবাহন বা সম্পত্তি বাজেয়াপ্তকরণ এবং প্রকাশ্যে অপরাধের তথ্য প্রকাশের বিধান রয়েছে।