NYC Sightseeing Pass
ঢাকা, সোমবার, সেপ্টেম্বর ১৪, ২০২৬ | ৩০ ভাদ্র ১৪৩৩
ব্রেকিং নিউজ
ক্ষমতার ভারসাম্য বদলাচ্ছে, নতুন বৈশ্বিক ব্যবস্থার আহ্বান গুতেরেসের কূটনীতি থমকে যাওয়ায় হরমুজ প্রণালি বন্ধ রাখার ঘোষণা ইরানের ট্রাম্পের মেইল-ইন ভোটের বিধিনিষেধ ফের আটকালেন বিচারক রাষ্ট্রপতি হিসেবে প্রথমবার সিলেট যাচ্ছেন মির্জা ফখরুল আমি সব সময় প্রতিশ্রুতি রক্ষা করি : ট্রাম্প জাভা সাগরে ফেরি উল্টে ৬ জনের মৃত্যু, নিখোঁজ ১২৯ যাত্রী একই ঘটনার পুনরাবৃত্তি, চ্যাম্পিয়ন হয়েও নাকভির কাছ থেকে ট্রফি নিল না ভারতীয় দল ট্রাম্পের ৯/১১ স্মরণ, $৫,০০০ ডিভিডেন্ড প্রস্তাব মধ্যপ্রাচ্যে হামলা-সংঘাত তীব্র, বিশ্বজুড়ে তেল সরবরাহে বড় ঝুঁকি ৯/১১ হামলার আরও নথি প্রকাশের বিষয়টি বিবেচনা করবেন  ট্রাম্প
Logo
logo

বিশ্বকাপ বাছাইয়ে টানা চতুর্থ ম্যাচে জয় পেল বাংলাদেশ


খবর   প্রকাশিত:  ২৫ জানুয়ারী, ২০২৬, ০৯:০১ এএম

বিশ্বকাপ বাছাইয়ে টানা চতুর্থ ম্যাচে জয় পেল বাংলাদেশ

নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ বাছাইয়ে আয়ারল্যান্ডকে ৯ রানে হারিয়ে টানা চতুর্থ জয় তুলে নিয়েছে বাংলাদেশ। আগেই সুপার সিক্স নিশ্চিত করা বাংলাদেশ এ নিয়ে গ্রুপ পর্বের সবগুলো ম্যাচ জিতল। 

কাঠমান্ডুর আপার মুলপানি ক্রিকেট গ্রাউন্ডে বাংলাদেশের দেওয়া ১৫৪ রানের লক্ষ্য তাড়া করতে নেমে আইরিশদের শুরুটা হয়েছিল দুর্দান্ত। ওপেনার অ্যামি হান্টার যখন রিটায়ার্ড হার্ট হয়ে মাঠ ছাড়েন, স্কোরবোর্ডে আইরিশদের রান ৭.৩ ওভারে ৫৩ রান।

১০.৪ ওভারে ৭১ রান তোলার পর দলটি হারায় প্রথম উইকেট। 

 

হান্টারের বদলে মাঠে নামা ওরলা প্রেন্ডারগাস্ট ১২ রানে আউট হন। অধিনায়ক ও ওপেনার গ্যাবি লুইস ৫৮ বলে ৭৩ রানের ইনিংস খেলেন। 

তবে বাংলাদেশি বোলারদের নিয়ন্ত্রিত বোলিংয়ে পথ হারায় আয়ারল্যান্ড।

শেষ ৪ ওভারে দলটির দরকার ছিল ৪৩ রান। হাতে ছিল ৮ উইকেট। কিন্ত শেষ পর্যন্ত ২০ ওভার শেষে তাদের ইনিংস থামে ১৪৪ রানে। 

 

বাংলাদেশের হয়ে সর্বোচ্চ দুইটি উইকেট নেন স্বর্ণা আক্তার।

 

এর আগে টসে জিতে ব্যাটিং নেওয়া বাংলাদেশের শুরুটা ভালো হয়নি। দলীয় ১৩ রানে আউট হন ওপেনার জুরাইয়া ফেরদৌস (১১)। তবে দ্বিতীয় উইকেট জুটিতে ৭০ রানের তোলেন দিলারা আক্তার ও শারমিন আক্তার। ওপেনার দিলারা ২৭ বলে ৩৫ রান করে আউট হলেও ফিফটি তুলে নেন শারমিন। আউট হওয়ার আগে তিনি করেন ৪৫ বলে ৫২ রান।

 

শেষ দিকে ১৬ বলে ৩০ রানের ইনিংস খেলেন সোবহানা মোস্তারি। নির্ধারিত ওভার শেষে ১৫৩ রানের সংগ্রহ পায় বাংলাদেশের মেয়েরা।

আয়ারল্যান্ডের হয়ে সর্বোচ্চ দুটি করে উইকেট নেন জেনি মেগুইরি এবং আর্লেনি কেলি।