NYC Sightseeing Pass
ঢাকা, বুধবার, সেপ্টেম্বর ২, ২০২৬ | ১৮ ভাদ্র ১৪৩৩
ব্রেকিং নিউজ
বাংলাদেশে প্রায় ৬ লাখ চাকরি ঝুঁকিতে: বিশ্বব্যাংক আমাদের সামনে এখনো কিছু চ্যালেঞ্জ রয়েছে : প্রধানমন্ত্রী মক্কা প্যাক্টে ‘বাংলাদেশ ফার্স্ট’ নীতি মানবে সরকার ইরানে ফের যুক্তরাষ্ট্রের হামলা, পশ্চিম এশিয়ায় মার্কিনদের সতর্কবার্তা নিউইয়র্কে ছুরিকাঘাতের ঘটনায় নারী ব্যাংক কর্মকর্তা নিহত শাটডাউন ঠেকাতে বড় সিদ্ধান্ত, ৩৭০–৪৮ ভোটে বাজেট বিল পাস মার্কিন হাউসে ‘১৯৪৫-এর বিশ্বব্যবস্থা দিয়ে ২০২৬ চলবে না’: জাতিসংঘ সংস্কারের ডাক গুতেরেসের সাত মাসে শিশু নিখোঁজের ঘটনায় ১৫ হাজার ৭১৭ জিডি শহীদ জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে তারেক রহমানের শ্রদ্ধা এসসিও সম্মেলনে শি-মোদি-পুতিন, আলোচনায় যেসব বিষয়
Logo
logo

সানগ্লাসে ম্যাখোঁর লুক, কম্পানির শেয়ারে উল্লম্ফন


খবর   প্রকাশিত:  ২৪ জানুয়ারী, ২০২৬, ০৯:০১ এএম

সানগ্লাসে ম্যাখোঁর লুক, কম্পানির শেয়ারে উল্লম্ফন

দাভোসে বিশ্ব অর্থনৈতিক ফোরামের সম্মেলনে ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাখোঁর একটি সানগ্লাস পরা ছবি সাম্প্রতিক সময়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে। সম্মেলনটি অনুষ্ঠিত হয় বিশ্ব অর্থনৈতিক ফোরামের বার্ষিক আয়োজনে, সুইজারল্যান্ডের দাভোস শহরে। ছবি ভাইরাল হওয়ার পরপরই চশমা প্রস্তুতকারক একটি কম্পানির শেয়ারে অস্বাভাবিক গতি দেখা যায়। 

গত বৃহস্পতিবার আইভিশন টেক নামের কম্পানিটির শেয়ারের দাম একদিনেই প্রায় ২৮ শতাংশ বেড়ে যায়।

 

ম্যাখোঁর এই নতুন লুক ঘিরে ইন্টারনেটে শুরু হয় তুমুল আলোচনা। অনেক ব্যবহারকারী তাকে ১৯৮৬ সালের জনপ্রিয় সিনেমা টপ গানের নায়ক টম ক্রুজের সঙ্গে তুলনা করেন। সামাজিক যোগাযোগমাধ্যমে দ্রুত ছড়িয়ে পড়ে নানা মিম ও ব্যঙ্গচিত্র।

আইভিশন টেক জানায়, প্রেসিডেন্ট ম্যাখোঁ তাদের সহযোগী প্রতিষ্ঠান হেনরি জুলিয়ানের তৈরি চশমা পরেছিলেন।

চশমাটির মডেল ‘প্যাসিফিক এস-০১’, যার মূল্য কম্পানির ওয়েবসাইটে দেখানো হয়েছে ৬৫৯ ইউরো।

 

কম্পানিটির প্রধান নির্বাহী কর্মকর্তা স্টেফানো ফুলচির বলেন, ‘এই ঘটনাটি শেয়ারবাজারে নিঃসন্দেহে একটি বড় চমক তৈরি করেছে।’ শেয়ারের এই উল্লম্ফনে ইতালিভিত্তিক প্রতিষ্ঠানটির বাজারমূলধন এক ধাপে প্রায় ৩৫ লাখ ইউরো বেড়ে যায়।

ফুলচির আরো জানান, ২০২৪ সালে তিনি নিজেই ম্যাক্রোঁকে চশমাটি উপহার দিয়েছিলেন, ফলে ছবিতে চশমাটি শনাক্ত করতে তার কোনো দ্বিধা হয়নি।

 

তবে ঘরের ভেতরে বৈঠক চলাকালে প্রেসিডেন্ট কেন সানগ্লাস পরেছিলেন, সে বিষয়ে ব্যাখ্যা দেয় ফরাসি প্রেসিডেন্টের দপ্তর। দপ্তরের পক্ষ থেকে জানানো হয়, চোখের একটি রক্তনালি ফেটে যাওয়ায় সুরক্ষার জন্য তাকে চশমা পরতে হয়েছিল। যদিও তারা চশমার ব্র্যান্ডের নাম নিশ্চিত করেনি।

এর আগে মিলান স্টক এক্সচেঞ্জ-এ গত বুধবারই কম্পানিটির শেয়ারের দাম প্রায় ৬ শতাংশ বেড়েছিল। অতিরিক্ত মূল্যবৃদ্ধির কারণে স্বয়ংক্রিয়ভাবে কিছু সময়ের জন্য লেনদেন স্থগিতও রাখা হয়।

বৃহস্পতিবার লেনদেন শুরু হওয়ার পর শেয়ারের দামে আবারও রেকর্ড উল্লম্ফন দেখা যায়।