NYC Sightseeing Pass
ঢাকা, বুধবার, সেপ্টেম্বর ২, ২০২৬ | ১৮ ভাদ্র ১৪৩৩
ব্রেকিং নিউজ
বাংলাদেশে প্রায় ৬ লাখ চাকরি ঝুঁকিতে: বিশ্বব্যাংক আমাদের সামনে এখনো কিছু চ্যালেঞ্জ রয়েছে : প্রধানমন্ত্রী মক্কা প্যাক্টে ‘বাংলাদেশ ফার্স্ট’ নীতি মানবে সরকার ইরানে ফের যুক্তরাষ্ট্রের হামলা, পশ্চিম এশিয়ায় মার্কিনদের সতর্কবার্তা নিউইয়র্কে ছুরিকাঘাতের ঘটনায় নারী ব্যাংক কর্মকর্তা নিহত শাটডাউন ঠেকাতে বড় সিদ্ধান্ত, ৩৭০–৪৮ ভোটে বাজেট বিল পাস মার্কিন হাউসে ‘১৯৪৫-এর বিশ্বব্যবস্থা দিয়ে ২০২৬ চলবে না’: জাতিসংঘ সংস্কারের ডাক গুতেরেসের সাত মাসে শিশু নিখোঁজের ঘটনায় ১৫ হাজার ৭১৭ জিডি শহীদ জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে তারেক রহমানের শ্রদ্ধা এসসিও সম্মেলনে শি-মোদি-পুতিন, আলোচনায় যেসব বিষয়
Logo
logo

গুল প্লাজা ট্র্যাজেডি: পাকিস্তানে এক রুম থেকে উদ্ধার ৩০ মরদেহ


খবর   প্রকাশিত:  ২২ জানুয়ারী, ২০২৬, ১০:০১ এএম

গুল প্লাজা ট্র্যাজেডি: পাকিস্তানে এক রুম থেকে উদ্ধার ৩০ মরদেহ

পাকিস্তানের করাচির এম এ জিন্নাহ সড়কের একটি বহুতল শপিংমলে লাগা আগুনে মৃতের সংখ্যা বেড়ে ৬০ জনে দাঁড়িয়েছে। সেখানের একটি বড় দোকান থেকে বুধবার (২১ জানুয়ারি) ৩০টি মরদেহ উদ্ধার করা হয়েছে। খবর জিও নিউজে

শহরটির ডিআইজি সৈয়দ আসাদ রেজা বিষয়টি নিশ্চিত করে বলেন, এই ৩০ জন ব্যক্তি কাঁচের দোকানে নিজেদের তালাবদ্ধ করেছিলেন জীবন রক্ষার জন্য। তবে তারা কেউই বাঁচতে পারেননি।

দোকানটির মালিক সুলেমান জানিয়েছেন, তার দোকান থেকে ১৪টি দেহ উদ্ধার হয়েছে। তার চাচাতো ভাই, কর্মচারী ও গ্রাহকরা দোকানের মধ্যে ছিলেন। আটকা অবস্থাতেই তাদের মৃত্যু হয়।

করাচির পুলিশ সার্জন ডা. সুমাইয়া সৈয়দ বলেছেন, দুইটি দোকান থেকে ২১টি দেহের অবশিষ্টাংশ সিভিল হাসপাতালে আনা হয়েছে। আমরা নিশ্চিত করতে পারি না এগুলো ২১টি দেহ কি আরও বেশি ব্যক্তির অবশিষ্টাংশ। আজ সকাল থেকে শুধু দেহের অবশিষ্টাংশই হাসপাতালে আনা হয়েছে।

করাচি কমিশনার সৈয়দ হাসান নকভি বলেন, তদন্তটি জটিল হয়ে গেছে। তিনি বলেন, গুল প্লাজা ঘটনায় কোনো একক প্রতিষ্ঠানকে দায়ী করা যাবে না।

সরকারি তথ্য অনুযায়ী, এখনও ৮৬ জন নিখোঁজ রয়েছে। যদিও ধ্বংসস্তূপ থেকে কিছু দেহ উদ্ধার করেছে উদ্ধারকারী দল। সোমবার (১৯ জানুয়ারি) আগুন লাগা ওই ভবনে এখনও উদ্ধার ও অনুসন্ধান চলমান আছে।

অতিরিক্ত আইজি আযাদ খান জানান, ‘এখন পর্যন্ত গুল প্লাজা অগ্নিকাণ্ডে সন্ত্রাসবাদ সম্পর্কিত কোনো প্রমাণ পাওয়া যায়নি।’