NYC Sightseeing Pass
ঢাকা, সোমবার, সেপ্টেম্বর ১৪, ২০২৬ | ৩০ ভাদ্র ১৪৩৩
ব্রেকিং নিউজ
ক্ষমতার ভারসাম্য বদলাচ্ছে, নতুন বৈশ্বিক ব্যবস্থার আহ্বান গুতেরেসের কূটনীতি থমকে যাওয়ায় হরমুজ প্রণালি বন্ধ রাখার ঘোষণা ইরানের ট্রাম্পের মেইল-ইন ভোটের বিধিনিষেধ ফের আটকালেন বিচারক রাষ্ট্রপতি হিসেবে প্রথমবার সিলেট যাচ্ছেন মির্জা ফখরুল আমি সব সময় প্রতিশ্রুতি রক্ষা করি : ট্রাম্প জাভা সাগরে ফেরি উল্টে ৬ জনের মৃত্যু, নিখোঁজ ১২৯ যাত্রী একই ঘটনার পুনরাবৃত্তি, চ্যাম্পিয়ন হয়েও নাকভির কাছ থেকে ট্রফি নিল না ভারতীয় দল ট্রাম্পের ৯/১১ স্মরণ, $৫,০০০ ডিভিডেন্ড প্রস্তাব মধ্যপ্রাচ্যে হামলা-সংঘাত তীব্র, বিশ্বজুড়ে তেল সরবরাহে বড় ঝুঁকি ৯/১১ হামলার আরও নথি প্রকাশের বিষয়টি বিবেচনা করবেন  ট্রাম্প
Logo
logo

বাংলাদেশের সমর্থনে বিশ্বকাপ বয়কট করবে না পাকিস্তান


খবর   প্রকাশিত:  ২০ জানুয়ারী, ২০২৬, ১০:০১ এএম

বাংলাদেশের সমর্থনে বিশ্বকাপ বয়কট করবে না পাকিস্তান

আইসিসি বাংলাদেশের দাবি পূরণ না করলে টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলবে কিনা পাকিস্তান তা পুনর্বিবেচনা করবে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। ভারতে খেলতে অস্বীকৃতি জানানো বাংলাদেশের পাশে এভাবে পিসিবি পূর্ণ সমর্থন জানাবে বলে পাকিস্তানের সংবাদ মাধ্যম জিও নিউজ তাদের প্রতিবেদনে জানায়।

আজ দেশটির আরেক সংবাদ মাধ্যম জিও সুপার জানিয়েছে, বিসিবির দাবিকে সমর্থন জানিয়ে পাকিস্তান জাতীয় দলের বিশ্বকাপ প্রস্তুতি আপাতত স্থগিত করেছে পিসিবি। তবে ভারতীয় সংবাদ মাধ্যম রেভস্পোর্টজ ভিন্ন কিছু জানাচ্ছে।

পিসিবির এক ঘনিষ্ঠ সূত্রের বরাত দিয়ে সংবাদ মাধ্যমটি জানিয়েছে, বাংলাদেশের সমর্থনে বিশ্বকাপ বয়কট করবে না পাকিস্তান। ভারতীয় সংবাদ মাধ্যমটিকেই উদ্ধৃত করে পরে প্রতিবেদন প্রকাশ করেছে সংযুক্ত আরব আমিরাতের গণমাধ্যম গাল্ফ নিউজও।

 

রেভস্পোর্টজকে পিসিবির সেই সূত্র বলেছে, ‘এটা পিসিবির অবস্থান নয়। পাকিস্তানের সরে দাঁড়ানোর কোনো যুক্তিসংগত কারণ নেই।

আইসিসি তখন পিসিবিকে বলবে তাদের চাওয়া অনুযায়ী ম্যাচ আগেই শ্রীলঙ্কায় দিয়েছে। বিষয়টিকে উস্কে দেওয়ার জন্য লোকজন এমন কথা ছড়াচ্ছে।’

 

বাংলাদেশের বিশ্বকাপে খেলা না খেলা নিয়ে গত শনিবার ঢাকায় আইসিসি-বিসিবির প্রতিনিধিদের বৈঠক হয়। তবে কোনো সমাধান পাওয়া যায়নি।

বাংলাদেশ আগের সিদ্ধান্তেই অনড় আছে—বিশ্বকাপ খেলতে ভারতে যাবে না বাংলাদেশ। সেই মিটিংয়েই নাকি আগামী ২১ জানুয়ারি চূড়ান্ত সিদ্ধান্ত হবে এমনটা দাবি সংবাদ প্রকাশ করে ক্রিকইনফো।

 

আইসিসি নাকি বিসিবিকে জানিয়েছে, ওইদিন চূড়ান্ত সিদ্ধান্ত জানাতে হবে। তবে এই দাবি আজ প্রত্যাখ্যান করেছেন বিসিবির মিডিয়া কমিটির চেয়ারম্যান আমজাদ হোসেন। তিনি বলেছেন, ‘বিকল্প ভেন্যুর জন্য আমরা অনুরোধ করি।

তাদের প্রতিনিধিদের সঙ্গে আমাদের বিস্তারিত আলোচনা হয়। তারা তখন আমাদের জানান যে এই বিষয়গুলো তারা আইসিসিকে অবহিত করবেন এবং পরবর্তীতে সিদ্ধান্ত আমাদের জানিয়ে দেবেন। এই ব্যাপারে নির্দিষ্ট কোনো তারিখ বা কবে জানাবেন, এসব কিছু জানাননি। শুধু বলেছে আমাদের পরবর্তী তারিখটা (সভার) কবে হবে জানিয়ে দেবে।’