NYC Sightseeing Pass
ঢাকা, সোমবার, আগস্ট ৩, ২০২৬ | ১৯ শ্রাবণ ১৪৩৩
ব্রেকিং নিউজ
তরুণ উদ্ভাবকরাই বাংলাদেশের ভবিষ্যৎ : প্রধানমন্ত্রী নিরাপদ অভিবাসনে জাতীয় কর্মপরিকল্পনা ২০২৬-২০৩০ উদ্বোধন মঙ্গলবার ঢাকা আসছেন মার্কিন নৌবহরের কমান্ডার গ্রিসে দাবানল নিয়ন্ত্রণে গিয়ে দুই হেলিকপ্টারের সংঘর্ষ, নিহত ২ কঙ্গনা আর হৃত্বিকের পুরনো বিরোধে নতুন ডালপালা সরকার-ব্যবসায়ীদের সমন্বিত প্রচেষ্টায় অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তন সম্ভব : প্রধানমন্ত্রী অভিবাসী সংকটে স্পেনের সঙ্গে ‘শেনজেন চুক্তি’ স্থগিত করল ইতালি ইরানের ওপর হামলা আপাতত স্থগিত : ট্রাম্প বিশ্বকাপের কষ্ট ভুলে মাঠে ফিরলেন মেসি, কাসেমিরোর আত্মঘাতী গোল ‘এন্ডগেম’কে পেছনে ফেলে প্রিভিউ আয়ে শীর্ষে ‘স্পাইডার-ম্যান: ব্র্যান্ড নিউ ডে’
Logo
logo

ভিন্নতা নিয়েই এক সঙ্গে কথা বলা গণতন্ত্রের আসল সৌন্দর্য : জাইমা রহমান


খবর   প্রকাশিত:  ১৯ জানুয়ারী, ২০২৬, ১০:০১ এএম

ভিন্নতা নিয়েই এক সঙ্গে কথা বলা গণতন্ত্রের আসল সৌন্দর্য : জাইমা রহমান

ভিন্নতা নিয়েই এক সঙ্গে কথা বলা ও পরস্পরের কথা শোনা গণতন্ত্রের আসল সৌন্দর্য বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের মেয়ে ব্যারিস্টার জাইমা রহমান। 

আজ রবিবার রাজধানীর খামারবাড়িতে কৃষিবিদ ইনস্টিটিউটে ঢাকা ফোরাম আয়োজিত ‘জাতি গঠনে নারী : নীতি, সম্ভাবনা এবং বাংলাদেশের ভবিষ্যৎ’ শীর্ষক আলোচনাসভায় তিনি এ কথা বলেন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী।

জাইমা রহমান বলেন, ‘যারা এখানে উপস্থিত সবাই একরকম নন।

সবার আদর্শ, অভিজ্ঞতা ও দৃষ্টিভঙ্গি আলাদা। তার পরও সবাই এক সঙ্গে বসে আলোচনা করছেন, কারণ সবাই দেশের জন্য এবং দেশের মানুষের জন্য ভাবছেন। এই ভিন্নতা নিয়েই এক সঙ্গে কথা বলা ও পরস্পরের কথা শোনা গণতন্ত্রের আসল সৌন্দর্য।’

 

এটি বাংলাদেশের পলিসি লেভেলে তার প্রথম বক্তব্য।

তার কাছে সব প্রশ্নের উত্তর নেই বা সব সমস্যার সমাধান জানা নেই উল্লেখ করে জাইমা রহমান বলেন, ‘তবুও নিজের ছোট জায়গা থেকেও সমাজ ও দেশের জন্য কিছু করার আন্তরিকতা সবার মধ্যে থাকা উচিত।’ 

 

তিনি বলেন, ‘আজ আমি এসেছি শুনতে, শিখতে এবং একসঙ্গে কাজ করার মানসিকতা নিয়ে এগিয়ে যেতে।’

নারীদের অংশগ্রহণ ছাড়া দেশের উন্নয়ন সম্ভব নয় উল্লেখ করে জাইমা রহমান বলেন, ‘জনসংখ্যার অর্ধেক অংশকে একপাশে রেখে বাংলাদেশ কখনোই খুব দূর এগোতে পারবে না।’