NYC Sightseeing Pass
ঢাকা, বৃহস্পতিবার, আগস্ট ১৩, ২০২৬ | ২৮ শ্রাবণ ১৪৩৩
ব্রেকিং নিউজ
জনগণ অর্থনৈতিকভাবে শক্তিশালী হলেই রাষ্ট্র শক্তিশালী হবে : প্রধানমন্ত্রী খাবারের ভ্যানে বিমান বদলেছিলেন ট্রাম্প! লোহিত সাগরে জাহাজে হুতির হামলায় নিহত ৩ হাইড্রেশন ব্রেক রেখে দিতে চায় ফিফা জ্যাকসন হাইটসে বঙ্গবন্ধুর ৫১তম মৃত্যুবার্ষিকী পালিত হবে ১৫ আগস্ট বেলুচিস্তানের স্বঘোষিত স্বাধীনতা দিবস আজ: বিশ্বজুড়ে বেলুচদের নানা কর্মসূচি শহীদদের স্বপ্নের বাংলাদেশ গড়তে দায়িত্বশীল আচরণের আহ্বান প্রধানমন্ত্রীর বাংলাদেশসহ অংশীদার দেশগুলোর সঙ্গে বন্ধুত্ব আরো জোরদারের অঙ্গীকার পুনর্ব্যক্ত যুক্তরাষ্ট্রকে ছাড়ের শর্তে হরমুজ খোলার ঘোষণা ইরানের বিপুল ক্ষতির মুখে ট্রাম্পের ‘ট্রুথ সোশ্যাল’
Logo
logo

অমিতাভ-রাশমিকার ‘গুডবাই’ মুক্তি পাচ্ছে কবে?


খবর   প্রকাশিত:  ১২ জানুয়ারী, ২০২৫, ০৫:৫৬ এএম

>
অমিতাভ-রাশমিকার ‘গুডবাই’ মুক্তি পাচ্ছে কবে?

শীতের বিকেল। বাড়ির ছাদে ঘুড়ির লাটাই হাতে রাশমিকা মান্দানা। ঘুড়ি ওড়াচ্ছেন অমিতাভ বচ্চন। ৭৯ বছর বয়সী অভিনেতার চোখেমুখে উচ্ছ্বাস। পাশে রাশমিকা ঝলমলে মুখ। বিকাশ বহল পরিচালিত ‘গুডবাই’ ছবিতে বাবা ও মেয়ের ভূমিকায় তারা। শনিবার (৩ সেপ্টেম্বর) মুক্তি পেয়েছে ছবিটির পোস্টার।

ইনস্টাগ্রামে পোস্টারটি শেয়ার করে অমিতাভ লিখেছেন, ‘পরিবারের ভাবনা মাত্রই শান্তির। আশেপাশে কেউ না থাকলেও তাদের অস্তিত্ব টের পাওয়া যায়’।রাশমিকাও একই পোস্ট দিয়ে লিখেছেন, ‘আমি আর বাবা আপনার পরিবারের সঙ্গে দেখা করতে আসছি, আগামী ৭ অক্টোবর’।

তাদের ইঙ্গিতেই বোঝা যায় ‘গুডবাই’ এক পরিবারকেন্দ্রিক ছবি। যাতে অমিতাভ, রাশমিকা ছাড়াও অভিনয় করেছেন নীনা গুপ্ত, পাভেল গুলাটি এবং সুনীল গ্রোভার। সহ-প্রযোজনায় একতা কাপুর। সঙ্গীত পরিচালনায় অমিত ত্রিবেদী। গত বছরের জুনেই শ্যুটিং শেষ হয়েছিল এই ছবির। অবশেষে মুক্তির দিন ঘোষণা করে ঝলক সামনে আনলেন নির্মাতারা। ৭ অক্টোবর প্রেক্ষাগৃহে মুক্তি পাবে ‘গুডবাই’।

‘গুডবাই’ ছাড়াও অমিতাভের হাতে রয়েছে সুরজ বরজাতিয়ার ‘উঞ্চাই’। তিনি বর্তমানে জনপ্রিয় কুইজ শো ‘কউন বনেগা ক্রোড়পতি’-র সঞ্চালনা করছেন। দ্বিতীয় বার করোনা থেকে উঠে সদ্য কাজে ফিরেছেন বর্ষীয়ান অভিনেতা। তার পরই ভাগ করে নিলেন ছবি মুক্তির খবর।