NYC Sightseeing Pass
ঢাকা, সোমবার, সেপ্টেম্বর ১৪, ২০২৬ | ৩০ ভাদ্র ১৪৩৩
ব্রেকিং নিউজ
ক্ষমতার ভারসাম্য বদলাচ্ছে, নতুন বৈশ্বিক ব্যবস্থার আহ্বান গুতেরেসের কূটনীতি থমকে যাওয়ায় হরমুজ প্রণালি বন্ধ রাখার ঘোষণা ইরানের ট্রাম্পের মেইল-ইন ভোটের বিধিনিষেধ ফের আটকালেন বিচারক রাষ্ট্রপতি হিসেবে প্রথমবার সিলেট যাচ্ছেন মির্জা ফখরুল আমি সব সময় প্রতিশ্রুতি রক্ষা করি : ট্রাম্প জাভা সাগরে ফেরি উল্টে ৬ জনের মৃত্যু, নিখোঁজ ১২৯ যাত্রী একই ঘটনার পুনরাবৃত্তি, চ্যাম্পিয়ন হয়েও নাকভির কাছ থেকে ট্রফি নিল না ভারতীয় দল ট্রাম্পের ৯/১১ স্মরণ, $৫,০০০ ডিভিডেন্ড প্রস্তাব মধ্যপ্রাচ্যে হামলা-সংঘাত তীব্র, বিশ্বজুড়ে তেল সরবরাহে বড় ঝুঁকি ৯/১১ হামলার আরও নথি প্রকাশের বিষয়টি বিবেচনা করবেন  ট্রাম্প
Logo
logo

মিঠুনসহ অন্য ক্রিকেটারদের হত্যার হুমকি


খবর   প্রকাশিত:  ১৬ জানুয়ারী, ২০২৬, ০৯:০১ এএম

মিঠুনসহ অন্য ক্রিকেটারদের হত্যার হুমকি

মোহাম্মদ মিঠুনকে হত্যার হুমকি দিয়েছেন অজ্ঞাত পরিচয়ের এক ব্যক্তি। আজ (১৫ জানুয়ারি) বেনামি এক নম্বর থেকে হোয়াটসঅ্যাপের মাধ্যমে উইকেটরক্ষক ব্যাটারকে হত্যার হুমকি দেওয়া হয়েছে।

অডিও বার্তায় সেই অজ্ঞাত ব্যক্তি মিঠুনকে বলেছেন, ‘তোরা বাংলাদেশ ক্রিকেটে যা শুরু করেছিস তোদের কপালে দুঃখ আছে। বিসিবির বিরুদ্ধে যে ষড়যন্ত্র করতেছিস, ভারতীয় দালাল।

স্টেডিয়াম থাকে বের হবি না? স্টেডিয়ামে যাবি না? কোন জায়গায় নিরাপদ থাকবি?’

 

শুধু মিঠুনকে নয়, অন্য ক্রিকেটারদের পরিবারকে অশ্লীল ভাষায় গালি দিয়ে সেই হুমকিদাতা বলেছেন, ‘এই ছবিটা সুন্দর করে আমরা তুলে রাখছি। মোস্তাফিজ আর দু একজন ছাড়া সবগুলোর কপালে খুবই দুঃখ আছে। এটা খুবই ভয়াবহ হবে লিখে রাখ। মানে এটা কত দূর যাবে সেটা কল্পনাও করতে পারবে না।

শুধু লিখে রাখ। তোরা যে তামিমের দালালি করছিস।’

 

বিসিবি পরিচালক এম নাজমুল ইসলামের বিতর্কিত মন্তব্যর জের ধরে ক্রিকেটারদের খেলা বয়কটের সিদ্ধান্তের মধ্যেই এই হুমকি আসল।