NYC Sightseeing Pass
ঢাকা, সোমবার, সেপ্টেম্বর ১৪, ২০২৬ | ৩০ ভাদ্র ১৪৩৩
ব্রেকিং নিউজ
ক্ষমতার ভারসাম্য বদলাচ্ছে, নতুন বৈশ্বিক ব্যবস্থার আহ্বান গুতেরেসের কূটনীতি থমকে যাওয়ায় হরমুজ প্রণালি বন্ধ রাখার ঘোষণা ইরানের ট্রাম্পের মেইল-ইন ভোটের বিধিনিষেধ ফের আটকালেন বিচারক রাষ্ট্রপতি হিসেবে প্রথমবার সিলেট যাচ্ছেন মির্জা ফখরুল আমি সব সময় প্রতিশ্রুতি রক্ষা করি : ট্রাম্প জাভা সাগরে ফেরি উল্টে ৬ জনের মৃত্যু, নিখোঁজ ১২৯ যাত্রী একই ঘটনার পুনরাবৃত্তি, চ্যাম্পিয়ন হয়েও নাকভির কাছ থেকে ট্রফি নিল না ভারতীয় দল ট্রাম্পের ৯/১১ স্মরণ, $৫,০০০ ডিভিডেন্ড প্রস্তাব মধ্যপ্রাচ্যে হামলা-সংঘাত তীব্র, বিশ্বজুড়ে তেল সরবরাহে বড় ঝুঁকি ৯/১১ হামলার আরও নথি প্রকাশের বিষয়টি বিবেচনা করবেন  ট্রাম্প
Logo
logo

বিসিবি-আইসিসি বৈঠক আইসিসির অনুরোধেও ভারতে বিসিবির ‘না’


খবর   প্রকাশিত:  ১৩ জানুয়ারী, ২০২৬, ০৯:০১ পিএম

বিসিবি-আইসিসি বৈঠক আইসিসির অনুরোধেও ভারতে বিসিবির ‘না’

ভারতে বিশ্বকাপ খেলা নিয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সঙ্গে এক ভিডিও কনফারেন্সে বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা আইসিসি বাংলাদেশকে তাদের অবস্থান পরিবর্তনের অনুরোধ করেছে। তবে বৈঠকে ভারতে খেলতে না যাওয়ার সিদ্ধান্তে অটল রয়েছে বিসিবি। 

এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিসিবি জানিয়েছে, মঙ্গলবার দুপুরে বিসিবি ও আইসিসির মধ্যে এই গুরুত্বপূর্ণ ভিডিও কনফারেন্স অনুষ্ঠিত হয়। 

সভায় বিসিবির পক্ষে সভাপতি আমিনুল ইসলাম, সহসভাপতি মো. সাখাওয়াত হোসেন ও ফারুক আহমেদ, ক্রিকেট পরিচালনা কমিটির চেয়ারম্যান নাজমূল আবেদীন এবং প্রধান নির্বাহী কর্মকর্তা নিজাম উদ্দিন চৌধুরী অংশ নেন বলে জানানো হয়েছে বিজ্ঞপ্তিতে।

 

 

সংবাদ বিজ্ঞপ্তিতে বিসিবি জানিয়েছে, নিরাপত্তা ঝুঁকির বিষয়টি উল্লেখ করে ক্রিকেট বোর্ড বৈঠকে আইসিসিকে নিজেদের অবস্থান জানিয়ে দিয়েছে। যার অর্থ, ভারতের বদলে অন্য কোনো দেশে টি-টোয়েন্টি বিশ্বকাপের ম্যাচ খেলতে চায় বাংলাদেশ। 

তবে সভায় আইসিসির পক্ষ থেকে যুক্তি দেখানো হয়, টুর্নামেন্টের সূচি ইতিমধ্যেই ঘোষিত হয়ে গেছে। এই শেষ মুহূর্তে ভেন্যু বা সূচি পরিবর্তন লজিস্টিক কারণে বেশ জটিল।

তাই বাংলাদেশকে তাদের ‘ভারতে না যাওয়ার’ সিদ্ধান্তটি পুনর্বিবেচনার অনুরোধ জানায় সংস্থাটি। 

 

তবে বিসিবি জানিয়েছে, তাদের অবস্থানে পরিবর্তন আসবে না। কারণ হিসেবে বিসিবি নিরাপত্তার ব্যাপারটি আবারও সামনে এনেছে। 

এদিকে, আইসিসি ও বিসিবি আলোচনার মাধ্যমে এই সংকটের সমাধান খুঁজতে সম্মত হয়েছে।

উভয় পক্ষই যোগাযোগ অব্যাহত রাখতে একমত হয়েছে। বিসিবি তাদের খেলোয়াড়, কর্মকর্তা ও কর্মীদের নিরাপত্তা ও কল্যাণ নিশ্চিত করতে প্রতিশ্রুতিবদ্ধ বলে জানিয়েছে আইসিসিকে।