NYC Sightseeing Pass
ঢাকা, সোমবার, সেপ্টেম্বর ১৪, ২০২৬ | ৩০ ভাদ্র ১৪৩৩
ব্রেকিং নিউজ
ক্ষমতার ভারসাম্য বদলাচ্ছে, নতুন বৈশ্বিক ব্যবস্থার আহ্বান গুতেরেসের কূটনীতি থমকে যাওয়ায় হরমুজ প্রণালি বন্ধ রাখার ঘোষণা ইরানের ট্রাম্পের মেইল-ইন ভোটের বিধিনিষেধ ফের আটকালেন বিচারক রাষ্ট্রপতি হিসেবে প্রথমবার সিলেট যাচ্ছেন মির্জা ফখরুল আমি সব সময় প্রতিশ্রুতি রক্ষা করি : ট্রাম্প জাভা সাগরে ফেরি উল্টে ৬ জনের মৃত্যু, নিখোঁজ ১২৯ যাত্রী একই ঘটনার পুনরাবৃত্তি, চ্যাম্পিয়ন হয়েও নাকভির কাছ থেকে ট্রফি নিল না ভারতীয় দল ট্রাম্পের ৯/১১ স্মরণ, $৫,০০০ ডিভিডেন্ড প্রস্তাব মধ্যপ্রাচ্যে হামলা-সংঘাত তীব্র, বিশ্বজুড়ে তেল সরবরাহে বড় ঝুঁকি ৯/১১ হামলার আরও নথি প্রকাশের বিষয়টি বিবেচনা করবেন  ট্রাম্প
Logo
logo

মুস্তাফিজ বিশ্বকাপে থাকলে নিরাপত্তার শঙ্কা বাড়বে—আইসিসির চিঠি


খবর   প্রকাশিত:  ১২ জানুয়ারী, ২০২৬, ০৯:০১ পিএম

মুস্তাফিজ বিশ্বকাপে থাকলে নিরাপত্তার শঙ্কা বাড়বে—আইসিসির চিঠি

টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশ খেলা নিয়ে অনিশ্চয়তা যেন আরো জোরালো হয়েছে। আইসিসির নিরাপত্তা বিভাগ থেকে বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে (বিসিবি) যে চিঠি দেওয়া হয়েছে তাতে তেমনই ইঙ্গিত পাওয়া গেছে।

মুস্তাফিজুর রহমান বিশ্বকাপ খেলতে গেলে নিরাপত্তা শঙ্কা আরো বাড়বে বলে আইসিসির দেওয়ায় চিঠিতে উল্লেখ করা হয়েছে। আজ বাফুফে ভবনের সংবাদ সম্মেলনে বিষয়টি নিশ্চিত করেছেন যুব ও ক্রীড়া উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল।

বাংলাদেশ দলের নিরাপত্তা শঙ্কা বাড়তে পারে, এমন তিনটি কারণ আইসিসির চিঠিতে উল্লেখ করা হয়েছে।

 

ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল বলেছেন, ‘আমরা চিঠির বিষয়বস্তু গুরুত্বের সঙ্গে খতিয়ে দেখছি। একটি দলের ক্রিকেটার কে হবেন, সেটি একান্তই টেকনিক্যাল বিষয়। কিন্তু নিরাপত্তার অজুহাতে যখন কোনো নির্দিষ্ট খেলোয়াড়কে নিয়ে প্রশ্ন তোলা হয়, তখন সেটি উদ্বেগের বিষয় হয়ে দাঁড়ায়।

 

মুস্তাফিজ স্কোয়াডে থাকলে কেন নিরাপত্তা শঙ্কা বাড়বে, সে বিষয়ে বিস্তারিত জানাননি আসিফ নজরুল। অন্য দুই কারণের বিষয়ে যুব ও ক্রীড়া উপদেষ্টা বলেছেন, ‘বাংলাদেশ দলের যারা সমর্থক আছে তারা জাতীয় দলের জার্সি পরে ঘোরাঘুরি করলে। আর তিন হচ্ছে, নির্বাচন যত এগিয়ে আসবে তত নাকি বাংলাদেশ দলের নিরাপত্তা আশঙ্কা বৃদ্ধি পাবে।’

আইসিসির এই চিঠির পর তাই স্বাভাবিকভাবেই বিশ্বকাপে বাংলাদেশের অংশগ্রহণ নিয়ে ধোঁয়াশা তৈরি হচ্ছে।