NYC Sightseeing Pass
ঢাকা, বুধবার, সেপ্টেম্বর ২, ২০২৬ | ১৮ ভাদ্র ১৪৩৩
ব্রেকিং নিউজ
বাংলাদেশে প্রায় ৬ লাখ চাকরি ঝুঁকিতে: বিশ্বব্যাংক আমাদের সামনে এখনো কিছু চ্যালেঞ্জ রয়েছে : প্রধানমন্ত্রী মক্কা প্যাক্টে ‘বাংলাদেশ ফার্স্ট’ নীতি মানবে সরকার ইরানে ফের যুক্তরাষ্ট্রের হামলা, পশ্চিম এশিয়ায় মার্কিনদের সতর্কবার্তা নিউইয়র্কে ছুরিকাঘাতের ঘটনায় নারী ব্যাংক কর্মকর্তা নিহত শাটডাউন ঠেকাতে বড় সিদ্ধান্ত, ৩৭০–৪৮ ভোটে বাজেট বিল পাস মার্কিন হাউসে ‘১৯৪৫-এর বিশ্বব্যবস্থা দিয়ে ২০২৬ চলবে না’: জাতিসংঘ সংস্কারের ডাক গুতেরেসের সাত মাসে শিশু নিখোঁজের ঘটনায় ১৫ হাজার ৭১৭ জিডি শহীদ জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে তারেক রহমানের শ্রদ্ধা এসসিও সম্মেলনে শি-মোদি-পুতিন, আলোচনায় যেসব বিষয়
Logo
logo

কিউবার পরবর্তী নেতা হচ্ছেন মার্কো রুবিও!


খবর   প্রকাশিত:  ১২ জানুয়ারী, ২০২৬, ০৯:০১ এএম

কিউবার পরবর্তী নেতা হচ্ছেন মার্কো রুবিও!

মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও কিউবার পরবর্তী নেতা হতে পারেন, এমন ইঙ্গিতপূর্ণ একটি পোস্ট রবিবার সামাজিক যোগাযোগ মাধ্যমে পুনঃপ্রকাশ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

ট্রাম্প তার ট্রুথ সোশ্যাল প্ল্যাটফর্মে এক্স ব্যবহারকারী ক্লিফ স্মিথের ৮ জানুয়ারির একটি পোস্ট শেয়ার করেন। ওই পোস্টে লেখা ছিল, ‘মার্কো রুবিও কিউবার প্রেসিডেন্ট হবেন’, সঙ্গে ছিল কান্নাভরা হাসির একটি ইমোজি।

পুনঃপ্রকাশ করা পোস্টে ট্রাম্প মন্তব্য করেন, ‘শুনতে আমার ভালোই লাগছে!’

যুক্তরাষ্ট্রের বাহিনী কারাকাসে রাতের অভিযানে ভেনেজুয়েলার কর্তৃত্ববাদী নেতা নিকোলাস মাদুরোকে আটক করার এক সপ্তাহ পর ট্রাম্প এই পুনঃপ্রকাশ করলেন।

ওই অভিযানে ভেনেজুয়েলার ও কিউবান নিরাপত্তা বাহিনীর কয়েক ডজন সদস্য নিহত হন।

 

কিউবার কমিউনিস্ট সরকার এখনো সরাসরি ট্রাম্পের এই উসকানিমূলক ইঙ্গিতের জবাব দেয়নি।

তবে ট্রাম্পের পোস্টের কিছুক্ষণ পরই কিউবার পররাষ্ট্রমন্ত্রী ব্রুনো রদ্রিগেজ বলেন, ‘ন্যায় ও সত্য কিউবার পক্ষেই রয়েছে।’

এক্সে দেওয়া এক পোস্টে তিনি লেখেন, ‘যুক্তরাষ্ট্র নিয়ন্ত্রণহীন অপরাধী আধিপত্যবাদীর মতো আচরণ করছে, যা শুধু কিউবা ও এই অঞ্চলেই নয়, বরং সারা বিশ্বজুড়েই শান্তি ও নিরাপত্তাকে হুমকির মুখে ফেলছে।

 

উল্লেখ্য, মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওর মা-বাবা কিউবান অভিবাসী।