NYC Sightseeing Pass
ঢাকা, সোমবার, সেপ্টেম্বর ১৪, ২০২৬ | ৩০ ভাদ্র ১৪৩৩
ব্রেকিং নিউজ
ক্ষমতার ভারসাম্য বদলাচ্ছে, নতুন বৈশ্বিক ব্যবস্থার আহ্বান গুতেরেসের কূটনীতি থমকে যাওয়ায় হরমুজ প্রণালি বন্ধ রাখার ঘোষণা ইরানের ট্রাম্পের মেইল-ইন ভোটের বিধিনিষেধ ফের আটকালেন বিচারক রাষ্ট্রপতি হিসেবে প্রথমবার সিলেট যাচ্ছেন মির্জা ফখরুল আমি সব সময় প্রতিশ্রুতি রক্ষা করি : ট্রাম্প জাভা সাগরে ফেরি উল্টে ৬ জনের মৃত্যু, নিখোঁজ ১২৯ যাত্রী একই ঘটনার পুনরাবৃত্তি, চ্যাম্পিয়ন হয়েও নাকভির কাছ থেকে ট্রফি নিল না ভারতীয় দল ট্রাম্পের ৯/১১ স্মরণ, $৫,০০০ ডিভিডেন্ড প্রস্তাব মধ্যপ্রাচ্যে হামলা-সংঘাত তীব্র, বিশ্বজুড়ে তেল সরবরাহে বড় ঝুঁকি ৯/১১ হামলার আরও নথি প্রকাশের বিষয়টি বিবেচনা করবেন  ট্রাম্প
Logo
logo

বাবা-ছেলের ম্যাচে টানা দ্বিতীয় জয় নোয়াখালীর


খবর   প্রকাশিত:  ১২ জানুয়ারী, ২০২৬, ০৯:০১ এএম

বাবা-ছেলের ম্যাচে টানা দ্বিতীয় জয় নোয়াখালীর

টানা ৬ হারে বিপিএলের অভিষেক আসর শুরু করে নোয়াখালী এক্সপ্রেস। সেই দুঃস্বপ্ন পেরিয়ে টানা দ্বিতীয় জয় পেয়েছে বিপিএলের নবাগত দলটি। 

ঢাকা ক্যাপিটালসের বিপক্ষে আজ ৪১ রানের বড় জয় পেয়েছে নোয়াখালী। ১৮৫ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ১৪৩ রানে গুটিয়ে যায় ঢাকা।

শুরুতেই ধ্বংসস্তূপে পরিণত হয় অধিনায়ক মোহাম্মদ মিঠুনের দল। পাকিস্তানি পেসার ইহসানউল্লাহর তোপে ১৯ রানে ৪ উইকেট হারায় ঢাকা।

 

সেখান থেকে পরে মিঠুন ও মোহাম্মদ সাইফউদ্দিন ‍দুটি ত্রিশোর্ধ্ব ইনিংস খেলে পরাজয়ের ব্যবধানটুকু কমান। অধিনায়ক মিঠুনের ৩৩ রানের বিপরীতে সর্বোচ্চ ৩৪ রান করেন সাইফউদ্দিন।

মাঝে ২৯ রানের ইনিংস খেলেন শামীম হোসেন পাটোয়ারী। ২টি করে উইকেট নিয়েছেন হাসান মাহমুদ-ইহসানউল্লাহ-মেহেদী হাসান রানা-মোহাম্মদ নবী।

 

এর আগে বিপিএল বিরল এক ঘটনার সাক্ষী হয়েছে। প্রথমবারের মতো বাবা-ছেলের একসঙ্গে ম্যাচ খেলার দেখা মিলেছে।

তাতে বাবা নবীকে বিনোদন দিয়েছেন ছেলে হাসান ইসাখিল। যদিও কিছুটা আক্ষেপ রয়ে গেছে ইসাখিলের। ৮ রানের জন্য যে পাওয়া হয়নি সেঞ্চুরি।

 

বিপিএলের অভিষেক ম্যাচে ৯২ রানে আউট হয়েছেন ইসাখিল। ১৫৩.৩৩ স্ট্রাইকরেটের ইনিংসটি সাজান ৫ ছক্কা ও ৭ চারে।

তার এই ইনিংসে ভর করেই ৭ উইকেটে ১৮৪ রানের সংগ্রহ পায় নোয়াখালী। দুর্দান্ত ইনিংসটির জন্য পরে ম্যাচসেরাও হন তিনি। অন্যদিকে দ্বিতীয় সর্বোচ্চ ৪৮ রানের ইনিংস খেলেন সৌম্য সরকার। আর ছেলেকে অভিষেক ক্যাপ দেওয়া নবী করেন ১৭ রান।