NYC Sightseeing Pass
ঢাকা, সোমবার, আগস্ট ৩, ২০২৬ | ১৯ শ্রাবণ ১৪৩৩
ব্রেকিং নিউজ
তরুণ উদ্ভাবকরাই বাংলাদেশের ভবিষ্যৎ : প্রধানমন্ত্রী নিরাপদ অভিবাসনে জাতীয় কর্মপরিকল্পনা ২০২৬-২০৩০ উদ্বোধন মঙ্গলবার ঢাকা আসছেন মার্কিন নৌবহরের কমান্ডার গ্রিসে দাবানল নিয়ন্ত্রণে গিয়ে দুই হেলিকপ্টারের সংঘর্ষ, নিহত ২ কঙ্গনা আর হৃত্বিকের পুরনো বিরোধে নতুন ডালপালা সরকার-ব্যবসায়ীদের সমন্বিত প্রচেষ্টায় অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তন সম্ভব : প্রধানমন্ত্রী অভিবাসী সংকটে স্পেনের সঙ্গে ‘শেনজেন চুক্তি’ স্থগিত করল ইতালি ইরানের ওপর হামলা আপাতত স্থগিত : ট্রাম্প বিশ্বকাপের কষ্ট ভুলে মাঠে ফিরলেন মেসি, কাসেমিরোর আত্মঘাতী গোল ‘এন্ডগেম’কে পেছনে ফেলে প্রিভিউ আয়ে শীর্ষে ‘স্পাইডার-ম্যান: ব্র্যান্ড নিউ ডে’
Logo
logo

তামিমকে ‘ভারতীয় দালাল’ বলা পরিচালককে শোকজ বিসিবির


খবর   প্রকাশিত:  ১০ জানুয়ারী, ২০২৬, ০৯:০১ পিএম

তামিমকে ‘ভারতীয় দালাল’ বলা পরিচালককে শোকজ বিসিবির

তামিম ইকবালকে ‘ভারতীয় দালাল’ বলে সামাজিক মাধ্যমে পোস্ট দেন নাজমুল ইসলাম। এমন মন্তব্যের পর সাবেক ক্রিকেটার থেকে শুরু করে বর্তমানদের সমালোচনায় বিদ্ধ হচ্ছেন তিনি। 

নাজমুলের বিতর্কিত মন্তব্যের প্রতিবাদ জানাতে সিলেটে সংবাদ সম্মেলন করে তাকে প্রকাশ্যে ক্ষমা চাইতে বলেছে ক্রিকেটার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (কোয়াব)। তবে বিসিবি পরিচালক স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন ক্ষমা চাইবেন না তিনি।

 

 

ক্ষমা চাওয়ার কোনো প্রশ্নই আসে না বলে জানান নাজমুল। ক্ষমা না চাইলেও তাকে কারণ দর্শানোর নোটিশের (শোকজ) জবাব এবার দিতেই হচ্ছে। তাকে শোকজ জানানো হয়েছে বলে বিষয়টি আজ নিশ্চিত করেছেন আমিনুল ইসলাম বুলবুল।

সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে স্কুল ক্রিকেটের এক অনুষ্ঠানে যোগ দিয়ে এমনটাই জানিয়েছেন আমিনুল।

বিসিবি সভাপতি বলেছেন, ‘তিনি (নাজমুল ইসলাম) তার ব্যক্তিগত ফেসবুক আইডিতে লিখেছেন এবং আমরা তাকে এর জবাব দিতে বলেছি। একজন জাতীয় দলের অধিনায়ক দেশের জন্য যেভাবে খেলেছেন এবং পারফর্ম করেছেন, তার ব্যাপারে কিছু লেখার আগে আমাদের আরো চিন্তা করা উচিত ছিল। তাকে আরো সম্মান দেখানো উচিত ছিল।’

 

নাজমুলকে আনুষ্ঠানিকভাবে দেওয়া হয়েছে কিনা এমন প্রশ্নের জবাবে বিসিবি সভাপতি আমিনুল বলেছেন, ‘তিনি নিজেও বোর্ডের একজন পরিচালক।

আগামী ২৪ জানুয়ারি আমাদের বোর্ড মিটিং হওয়ার কথা রয়েছে। সেখানে এই বিষয়টি নিয়ে আমরা বিস্তারিত ও খোলাখুলি আলোচনা করব।’