NYC Sightseeing Pass
ঢাকা, বুধবার, সেপ্টেম্বর ২, ২০২৬ | ১৮ ভাদ্র ১৪৩৩
ব্রেকিং নিউজ
বাংলাদেশে প্রায় ৬ লাখ চাকরি ঝুঁকিতে: বিশ্বব্যাংক আমাদের সামনে এখনো কিছু চ্যালেঞ্জ রয়েছে : প্রধানমন্ত্রী মক্কা প্যাক্টে ‘বাংলাদেশ ফার্স্ট’ নীতি মানবে সরকার ইরানে ফের যুক্তরাষ্ট্রের হামলা, পশ্চিম এশিয়ায় মার্কিনদের সতর্কবার্তা নিউইয়র্কে ছুরিকাঘাতের ঘটনায় নারী ব্যাংক কর্মকর্তা নিহত শাটডাউন ঠেকাতে বড় সিদ্ধান্ত, ৩৭০–৪৮ ভোটে বাজেট বিল পাস মার্কিন হাউসে ‘১৯৪৫-এর বিশ্বব্যবস্থা দিয়ে ২০২৬ চলবে না’: জাতিসংঘ সংস্কারের ডাক গুতেরেসের সাত মাসে শিশু নিখোঁজের ঘটনায় ১৫ হাজার ৭১৭ জিডি শহীদ জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে তারেক রহমানের শ্রদ্ধা এসসিও সম্মেলনে শি-মোদি-পুতিন, আলোচনায় যেসব বিষয়
Logo
logo

মোসাদের হয়ে গুপ্তচরবৃত্তির দায়ে ইরানে এক ব্যক্তির মৃত্যুদণ্ড


খবর   প্রকাশিত:  ০৮ জানুয়ারী, ২০২৬, ১০:০১ এএম

মোসাদের হয়ে গুপ্তচরবৃত্তির দায়ে ইরানে এক ব্যক্তির মৃত্যুদণ্ড

ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদের হয়ে গুপ্তচরবৃত্তির দায়ে দোষী সাব্যস্ত এক ব্যক্তির মৃত্যুদণ্ড কার্যকর করেছে ইরান। বুধবার (৭ জানুয়ারি) তাকে ফাঁসি দেওয়া হয় বলে জানিয়েছে দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম।

বিচার বিভাগের মিজান সংবাদ সংস্থা জানায়, ইরানের সুপ্রিম কোর্ট অভিযুক্ত আলি আরদেস্তানির মৃত্যুদণ্ড বহাল রাখার পর এই রায় কার্যকর করে।

আদালতের রায় অনুযায়ী, আরদেস্তানিকে অনলাইনের মাধ্যমে মোসাদের কর্মকর্তারা নিয়োগ দেন।

অর্থ ও বিভিন্ন প্রতিশ্রুতির বিনিময়ে তিনি ইরানের ভেতরে নির্দিষ্ট স্থান ও ব্যক্তিদের ছবি ও তথ্য সংগ্রহ করে মোসাদের কাছে পাঠাতেন।

 

বিচার বিভাগ জানিয়েছে, ইরানের ভেতরে থাকা মধ্যস্থতাকারীদের সঙ্গে আরদেস্তানির নিয়মিত যোগাযোগ ছিল। গোয়েন্দা অভিযানের সময় তাকে গ্রেপ্তার করা হয় এবং পরে জিজ্ঞাসাবাদ ও আদালতে তিনি স্বীকার করেন যে তিনি জানতেন তিনি মোসাদের হয়ে কাজ করছেন।

সম্প্রতি ইসরায়েলের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগে ইরান একাধিক ব্যক্তির মৃত্যুদণ্ড কার্যকর করেছে।

মানবাধিকার সংগঠনগুলো বলছে, এসব মামলায় বিচারপ্রক্রিয়া নিয়ে স্বচ্ছতার অভাব রয়েছে। এ ধরনের অভিযোগে ইসরায়েল সাধারণত কোনো মন্তব্য করে না।

 

ইরানি কর্তৃপক্ষের দাবি, জুন মাসের সংঘাতের পর গুপ্তচরবৃত্তি বা ইসরায়েলের সঙ্গে যোগাযোগের সন্দেহে ৭০০ জনের বেশি মানুষকে আটক করা হয়েছে।