NYC Sightseeing Pass
ঢাকা, মঙ্গলবার, আগস্ট ৪, ২০২৬ | ১৯ শ্রাবণ ১৪৩৩
ব্রেকিং নিউজ
তরুণ উদ্ভাবকরাই বাংলাদেশের ভবিষ্যৎ : প্রধানমন্ত্রী নিরাপদ অভিবাসনে জাতীয় কর্মপরিকল্পনা ২০২৬-২০৩০ উদ্বোধন মঙ্গলবার ঢাকা আসছেন মার্কিন নৌবহরের কমান্ডার গ্রিসে দাবানল নিয়ন্ত্রণে গিয়ে দুই হেলিকপ্টারের সংঘর্ষ, নিহত ২ কঙ্গনা আর হৃত্বিকের পুরনো বিরোধে নতুন ডালপালা সরকার-ব্যবসায়ীদের সমন্বিত প্রচেষ্টায় অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তন সম্ভব : প্রধানমন্ত্রী অভিবাসী সংকটে স্পেনের সঙ্গে ‘শেনজেন চুক্তি’ স্থগিত করল ইতালি ইরানের ওপর হামলা আপাতত স্থগিত : ট্রাম্প বিশ্বকাপের কষ্ট ভুলে মাঠে ফিরলেন মেসি, কাসেমিরোর আত্মঘাতী গোল ‘এন্ডগেম’কে পেছনে ফেলে প্রিভিউ আয়ে শীর্ষে ‘স্পাইডার-ম্যান: ব্র্যান্ড নিউ ডে’
Logo
logo

নোবেলের কারণে মারিয়া কোরিনাকে ‘সাইড’ করার কথা অস্বীকার ট্রাম্পের


খবর   প্রকাশিত:  ০৬ জানুয়ারী, ২০২৬, ০৯:০১ এএম

নোবেলের কারণে মারিয়া কোরিনাকে ‘সাইড’ করার কথা অস্বীকার ট্রাম্পের

নোবেল শান্তি পুরস্কার গ্রহণ করায় ভেনেজুয়েলার বিরোধী দলীয় নেত্রী মারিয়া কোরিনা মাচাদোকে ডোনাল্ড ট্রাম্প সাইড করে দিয়েছেন বলে খবর প্রকাশ করেছে মার্কিন সংবাদমাধ্যম ওয়াশিংটন পোস্ট। তবে ট্রাম্প এ দাবি অস্বীকার করেছেন। কিন্তু তিনি বলেছেন, ‘মাচাদোর নোবেল জেতা উচিত হয়নি।’

গত বছর নোবেল শান্তি পুরস্কার জয়ের আগ্রহ দেখিয়েছিলেন ট্রাম্প। শুধু গোপনে নয়, একাধিকবার প্রকাশ্যে তিনি বলেছেন, এ বছরের নোবেল পুরস্কারের জন্য তিনিই যোগ্য। তবে তাকে শান্তিতে নোবেল না দিয়ে দেওয়া হয় ভেনেজুয়েলার মাচাদোকে।

ওয়াশিংটন পোস্টকে হোয়াইট হাউজের এক কর্মকর্তা বলেছেন, ‘যদি মাচাদো নোবেল পুরস্কার ফিরিয়ে দিয়ে বলতেন, আমি এটি গ্রহণ করতে পারব না। কারণ এ পুরস্কার ট্রাম্পের। তাহলে তিনি আজকে ভেনেজুয়েলার প্রেসিডেন্ট হতেন।’ মাচাদোর পুরস্কার গ্রহণকে ‘পাপ’ হিসেবে অভিহিত করেছেন এ কর্মকর্তা।

ট্রাম্প বিষয়টি অস্বীকার করে বলেছেন, ‘তার এ পুরস্কার জেতা উচিত হয়নি। কিন্তু ভেনেজুয়েলা নিয়ে আমার সিদ্ধান্তের সঙ্গে এটির কোনো যোগসূত্র নেই।’

 

 

গত শুক্রবার শেষরাতে ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো ও তার স্ত্রীকে হামলা চালিয়ে ধরে নিয়ে আসে যুক্তরাষ্ট্রের সেনাবাহিনীর ডেল্টা ফোর্সের সেনারা।

এর কয়েক ঘণ্টা পর মাচাদো এক্সে একটি পোস্ট করেন, সেখানে তিনি জানান এখন ভেনেজুয়েলার ক্ষমতা নিতে তারা প্রস্তুত। তবে তার এ আশা ভেঙে দেন ট্রাম্প।

তিনি ওইদিনই এক সংবাদ সম্মেলনে বলেন, ‘মাচাদো ভেনেজুয়েলাকে শাসন করতে পারবেন না। তার সেই সক্ষমতা নেই। ভেনেজুয়েলার ভেতর তার জনসমর্থন নেই; এমনকি দেশটির মানুষ তাকে শ্রদ্ধাও করেন না।’