NYC Sightseeing Pass
ঢাকা, সোমবার, সেপ্টেম্বর ১৪, ২০২৬ | ৩০ ভাদ্র ১৪৩৩
ব্রেকিং নিউজ
ক্ষমতার ভারসাম্য বদলাচ্ছে, নতুন বৈশ্বিক ব্যবস্থার আহ্বান গুতেরেসের কূটনীতি থমকে যাওয়ায় হরমুজ প্রণালি বন্ধ রাখার ঘোষণা ইরানের ট্রাম্পের মেইল-ইন ভোটের বিধিনিষেধ ফের আটকালেন বিচারক রাষ্ট্রপতি হিসেবে প্রথমবার সিলেট যাচ্ছেন মির্জা ফখরুল আমি সব সময় প্রতিশ্রুতি রক্ষা করি : ট্রাম্প জাভা সাগরে ফেরি উল্টে ৬ জনের মৃত্যু, নিখোঁজ ১২৯ যাত্রী একই ঘটনার পুনরাবৃত্তি, চ্যাম্পিয়ন হয়েও নাকভির কাছ থেকে ট্রফি নিল না ভারতীয় দল ট্রাম্পের ৯/১১ স্মরণ, $৫,০০০ ডিভিডেন্ড প্রস্তাব মধ্যপ্রাচ্যে হামলা-সংঘাত তীব্র, বিশ্বজুড়ে তেল সরবরাহে বড় ঝুঁকি ৯/১১ হামলার আরও নথি প্রকাশের বিষয়টি বিবেচনা করবেন  ট্রাম্প
Logo
logo

খালেদা জিয়ার মৃত্যুতে শোক বইয়ে সই করলেন পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী


খবর   প্রকাশিত:  ০৪ জানুয়ারী, ২০২৬, ১০:০১ এএম

খালেদা জিয়ার মৃত্যুতে শোক বইয়ে সই করলেন পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী

বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার মৃত্যুতে ইসলামাবাদের বাংলাদেশ হাইকমিশনে রাখা শোক বইতে সই করেছেন পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার।

শনিবার (৩ জানুয়ারি) পাকিস্তানে বাংলাদেশ হাইকমিশনে গিয়ে তিনি শোক বইতে সই করেন।

বেগম খালেদা জিয়া মারা যাওয়ার পর জানাজায় অংশ নিতে পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দারের ঢাকায় আসার কথা ছিল। তবে শেষ মুহূর্তে তিনি আসেননি।

 

তার পরিবর্তে ঢাকায় জানাজায় অংশ নিতে আসেন জাতীয় সংসদের স্পিকার সরদার আইয়াজ সাদিক।

প্রসঙ্গত, বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া ৩০ ডিসেম্বর মারা যান। তার জানাজায় অংশ নিতে ৩১ ডিসেম্বর ঢাকায় আসেন পাকিস্তানের জাতীয় সংসদের স্পিকার সরদার আইয়াজ সাদিক।