NYC Sightseeing Pass
ঢাকা, রবিবার, জুন ১৪, ২০২৬ | ৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩
ব্রেকিং নিউজ
রক্তক্ষয়ী কঙ্গোতে শান্তির পতাকা উত্তোলনে সেনাবাহিনীর বীরত্ব মরক্কোর সঙ্গে ড্র, হতাশায় ‘হেক্সা অভিযান’ শুরু ব্রাজিলের বিশ্বকাপের উদ্বোধনী মঞ্চে এক টুকরো বাংলাদেশ! গানে গানে সৈয়দ আব্দুল হাদীকে শ্রদ্ধা, দেওয়া হলো সংবর্ধনা কক্সবাজারে আজ যেসব কর্মসূচিতে অংশ নেবেন প্রধানমন্ত্রী নিজেকে ‘গুটিয়ে নেওয়ার’ ইঙ্গিত দিচ্ছেন ট্রাম্প? বেলফাস্টে ঘরবন্দি ৫ হাজার বাংলাদেশি নোরা ফাতেহির সঙ্গে বাংলাদেশি বংশোদ্ভূত সঞ্জয়, ছবিতে ছবিতে কানাডায় বিশ্বকাপের উদ্বোধন রাজ্যসভা থেকে পদত্যাগ করলেন কোয়েল মল্লিক সেন্ট্রাল পার্কে বিশ্বকাপ উন্মাদনা, বিনামূল্যে ফাইনাল দেখাবে নিউইয়র্কবাসী
Logo
logo

সরকার কোনো দলের পক্ষে না: পররাষ্ট্র উপদেষ্টা


খবর   প্রকাশিত:  ২৭ ডিসেম্বর, ২০২৫, ০৯:১২ পিএম

সরকার কোনো দলের পক্ষে না: পররাষ্ট্র উপদেষ্টা

অন্তর্বর্তী সরকার কোনো দলের পক্ষে না বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন। তিনি বলেন, ১২ ফেব্রুয়ারির ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। সব রাজনৈতিক দল অংশগ্রহণের প্রস্তুতি নিচ্ছে। আমরা আশা করি, উৎসবমুখর পরিবেশে নির্বাচন অনুষ্ঠিত হবে।

শনিবার (২৭ ডিসেম্বর) দুপুর পৌনে ১২টার দিকে ভোলা শহরের সরকারি বালক উচ্চ বিদ্যালয় মাঠে ভোটের গাড়ি উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। 

তিনি বলেন, ২৯ ডিসেম্বর মনোনয়নপত্র সংগ্রহের শেষ দিন, আপনারা জেনে যাবেন কারা কারা মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। আমাদের লক্ষ্যটা হচ্ছে ২০২৬ সালের ১২ ফেব্রুয়ারির নির্বাচনে সবাই ভোট দিয়ে আপনাদের পছন্দের প্রার্থীকে নির্বাচন করবেন। 

নির্বাচনের বিশেষ গুরুত্বের কয়েকটি কারণ উল্লেখ করে পররাষ্ট্র উপদেষ্টা বলেন, সত্যিকার অর্থে গত ১৫ বছর দেশে কোনো নির্বাচন হয়নি। সর্বশেষ হয়েছে ২০০৮ সালে। বর্তমানে বিপুলসংখ্যক জনগণের বয়স ৩০ এর নিচে বা আশপাশে, তারা নির্বাচনে কখনো ভোট দেওয়ার সুযোগ পায়নি। 

তিনি বলেন, এবার আমাদের লক্ষ্য হচ্ছে, প্রত্যেকটি মানুষ যেন নির্বাচিত জনপ্রতিনিধিদের দেখা পায়। আমরা আশা করি, নির্বাচনটা খুব গুরুত্বপূর্ণ। সে কারণে আমরা চাই, মানুষ তার ইচ্ছামতো ভোট দিতে পারবে। 

অনুষ্ঠানে ভোলার জেলা প্রশাসক ডা. শামীম রহমানের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন পুলিশ সুপার শহিদুল্লাহ কাওছার, সদর উপজেলা নির্বাহী অফিসার মো. আরিফুজ্জামান প্রমুখ।