NYC Sightseeing Pass
ঢাকা, বুধবার, সেপ্টেম্বর ২, ২০২৬ | ১৮ ভাদ্র ১৪৩৩
ব্রেকিং নিউজ
বাংলাদেশে প্রায় ৬ লাখ চাকরি ঝুঁকিতে: বিশ্বব্যাংক আমাদের সামনে এখনো কিছু চ্যালেঞ্জ রয়েছে : প্রধানমন্ত্রী মক্কা প্যাক্টে ‘বাংলাদেশ ফার্স্ট’ নীতি মানবে সরকার ইরানে ফের যুক্তরাষ্ট্রের হামলা, পশ্চিম এশিয়ায় মার্কিনদের সতর্কবার্তা নিউইয়র্কে ছুরিকাঘাতের ঘটনায় নারী ব্যাংক কর্মকর্তা নিহত শাটডাউন ঠেকাতে বড় সিদ্ধান্ত, ৩৭০–৪৮ ভোটে বাজেট বিল পাস মার্কিন হাউসে ‘১৯৪৫-এর বিশ্বব্যবস্থা দিয়ে ২০২৬ চলবে না’: জাতিসংঘ সংস্কারের ডাক গুতেরেসের সাত মাসে শিশু নিখোঁজের ঘটনায় ১৫ হাজার ৭১৭ জিডি শহীদ জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে তারেক রহমানের শ্রদ্ধা এসসিও সম্মেলনে শি-মোদি-পুতিন, আলোচনায় যেসব বিষয়
Logo
logo

ট্রাম্পের নির্দেশে নাইজেরিয়ায় বিমান হামলা যুক্তরাষ্ট্রের


খবর   প্রকাশিত:  ২৬ ডিসেম্বর, ২০২৫, ০৯:১২ এএম

ট্রাম্পের নির্দেশে নাইজেরিয়ায় বিমান হামলা যুক্তরাষ্ট্রের

নাইজেরিয়ার উত্তর-পশ্চিমাঞ্চলে আইএস যোদ্ধাদের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র বিমান হামলা চালিয়েছে বলে জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) রাতে নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া একটি পোস্টে তিনি বিষয়টি নিশ্চিত করেন। 

ট্রাম্প বলেছেন, ‘আজ রাতে, কমান্ডার ইন চিফ হিসেবে আমার নির্দেশে, মার্কিন যুক্তরাষ্ট্র উত্তর-পশ্চিম নাইজেরিয়ায় আইএস সন্ত্রাসীদের বিরুদ্ধে একটি শক্তিশালী এবং মারাত্মক হামলা শুরু করেছে।’

তিনি বলেন, ‘আইএস যোদ্ধারা নিরীহ খ্রিস্টানদের লক্ষ্যবস্তু এবং নৃশংসভাবে হত্যা করেছে, যা বহু বছর ধরে, এমনকি শতাব্দী ধরেও দেখা যায়নি!’

 

 

 

 

তিনি আরও বলেন,  ‘আমি আগেও এই সন্ত্রাসীদের সতর্ক করে দিয়েছিলাম যে যদি তারা খ্রিস্টানদের হত্যা বন্ধ না করে, তাহলে তাদের কঠিন মূল্য দিতে হবে… এবং আজ রাতেই তা দিতে হবে।’

আফ্রিকায় অভিযানের দায়িত্বে থাকা মার্কিন সামরিক বাহিনীর আফ্রিকা কমান্ড (এএফআরআইসিওএম) এক্স-এ দেওয়া এক পোস্টে বলেছে, ‘নাইজেরিয়ার কর্তৃপক্ষের অনুরোধে‘ বিমান হামলা চালানো হয়েছে এবং এতে ‘একাধিক আইএস সন্ত্রাসী’ নিহত হয়েছে।

মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ সোশ্যাল মিডিয়ায় লিখেছেন, ‘নাইজেরিয়া সরকারের সমর্থন ও সহযোগিতার জন্য কৃতজ্ঞ।’

হামলার দিকে ইঙ্গিত করে ‘আরও হবে’ বলেও সতর্ক করেছেন হেগসেথ। তবে এ বিষয়ে বিস্তারিত কিছু জানাননি তিনি।