NYC Sightseeing Pass
ঢাকা, রবিবার, জুন ১৪, ২০২৬ | ৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩
ব্রেকিং নিউজ
রক্তক্ষয়ী কঙ্গোতে শান্তির পতাকা উত্তোলনে সেনাবাহিনীর বীরত্ব মরক্কোর সঙ্গে ড্র, হতাশায় ‘হেক্সা অভিযান’ শুরু ব্রাজিলের বিশ্বকাপের উদ্বোধনী মঞ্চে এক টুকরো বাংলাদেশ! গানে গানে সৈয়দ আব্দুল হাদীকে শ্রদ্ধা, দেওয়া হলো সংবর্ধনা কক্সবাজারে আজ যেসব কর্মসূচিতে অংশ নেবেন প্রধানমন্ত্রী নিজেকে ‘গুটিয়ে নেওয়ার’ ইঙ্গিত দিচ্ছেন ট্রাম্প? বেলফাস্টে ঘরবন্দি ৫ হাজার বাংলাদেশি নোরা ফাতেহির সঙ্গে বাংলাদেশি বংশোদ্ভূত সঞ্জয়, ছবিতে ছবিতে কানাডায় বিশ্বকাপের উদ্বোধন রাজ্যসভা থেকে পদত্যাগ করলেন কোয়েল মল্লিক সেন্ট্রাল পার্কে বিশ্বকাপ উন্মাদনা, বিনামূল্যে ফাইনাল দেখাবে নিউইয়র্কবাসী
Logo
logo

লন্ডনে গ্রেফতার গ্রেটা থুনবার্গ


খবর   প্রকাশিত:  ২৪ ডিসেম্বর, ২০২৫, ১০:১২ এএম

লন্ডনে গ্রেফতার গ্রেটা থুনবার্গ

ফিলিস্তিনের পক্ষে বিক্ষোভে অংশ নেওয়ায় সুইডেনের জলবায়ু আন্দোলনকর্মী গ্রেটা থুনবার্গকে গ্রেফতার করেছে ব্রিটিশ পুলিশ। মঙ্গলবার (২৩ ডিসেম্বর) গ্রেফতারের সময় ফিলিস্তিনের পক্ষে একটি প্ল্যাকার্ড ধরে রেখেছিলেন থুনবার্গ। খবর বার্তা সংস্থা রয়টার্সের

যুক্তরাজ্যভিত্তিক ক্যাম্পেইন গ্রুপ ডিফেন্ড আওয়ার জুরিস জানিয়েছে, ব্রিটেনের সন্ত্রাসবিরোধী আইন অনুযায়ী থুনবার্গকে গ্রেফতার করা হয়েছে। 

অভিযোগ অনুযায়ী, তিনি একটি প্ল্যাকার্ড বহন করছিলেন যেখানে প্যালেস্টাইন অ্যাকশন-এর সঙ্গে সংশ্লিষ্ট বন্দিদের প্রতি সমর্থনের বার্তা ছিল। সংগঠনটিকে ব্রিটিশ সরকার সন্ত্রাসী সংগঠন হিসেবে নিষিদ্ধ করেছে।

থুনবার্গের ওই প্ল্যাকার্ডে লেখা ছিল, আমি প্যালেস্টাইন অ্যাকশন বন্দিদের সমর্থন করি। আমি গণহত্যার বিরোধিতা করি।

সিটি অব লন্ডন পুলিশের এক মুখপাত্র জানান, একই ঘটনায় একটি ভবনে লাল রং নিক্ষেপের অভিযোগে দু’জনকে গ্রেফতার করা হয়েছে। 

পুলিশের বিবৃতিতে বলা হয়, কিছু সময় পরে ২২ বছর বয়সী এক নারী ঘটনাস্থলে উপস্থিত হন। তিনি নিষিদ্ধ ঘোষিত একটি সংগঠনের (Palestine Action) পক্ষে সমর্থনসূচক সামগ্রী (একটি প্ল্যাকার্ড) প্রদর্শনের অভিযোগে সন্ত্রাসবাদ আইন ২০০০-এর ধারা ১৩ অনুযায়ী গ্রেফতার হন।’

ডিফেন্ড আওয়ার জুরিসের দাবি, যে ভবনটিকে লক্ষ্য করে এই বিক্ষোভ চালানো হয়েছে, সেটি একটি বীমা প্রতিষ্ঠানের ব্যবহৃত অফিস। সংগঠনটির অভিযোগ, ওই বীমা প্রতিষ্ঠানটি ইসরাইলি প্রতিরক্ষা কোম্পানি এলবিট সিস্টেমস-এর ব্রিটিশ শাখাকে বিভিন্ন সেবা দিয়ে থাকে।

থুনবার্গকে গ্রেফতারের ঘটনাটি ঘিরে যুক্তরাজ্যে মতপ্রকাশের স্বাধীনতা, বিক্ষোভের অধিকার এবং সন্ত্রাসবিরোধী আইনের প্রয়োগ নিয়ে নতুন করে বিতর্ক তৈরি হয়েছে।