NYC Sightseeing Pass
ঢাকা, বুধবার, সেপ্টেম্বর ২, ২০২৬ | ১৮ ভাদ্র ১৪৩৩
ব্রেকিং নিউজ
বাংলাদেশে প্রায় ৬ লাখ চাকরি ঝুঁকিতে: বিশ্বব্যাংক আমাদের সামনে এখনো কিছু চ্যালেঞ্জ রয়েছে : প্রধানমন্ত্রী মক্কা প্যাক্টে ‘বাংলাদেশ ফার্স্ট’ নীতি মানবে সরকার ইরানে ফের যুক্তরাষ্ট্রের হামলা, পশ্চিম এশিয়ায় মার্কিনদের সতর্কবার্তা নিউইয়র্কে ছুরিকাঘাতের ঘটনায় নারী ব্যাংক কর্মকর্তা নিহত শাটডাউন ঠেকাতে বড় সিদ্ধান্ত, ৩৭০–৪৮ ভোটে বাজেট বিল পাস মার্কিন হাউসে ‘১৯৪৫-এর বিশ্বব্যবস্থা দিয়ে ২০২৬ চলবে না’: জাতিসংঘ সংস্কারের ডাক গুতেরেসের সাত মাসে শিশু নিখোঁজের ঘটনায় ১৫ হাজার ৭১৭ জিডি শহীদ জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে তারেক রহমানের শ্রদ্ধা এসসিও সম্মেলনে শি-মোদি-পুতিন, আলোচনায় যেসব বিষয়
Logo
logo

যুক্তরাষ্ট্র আগুন নিয়ে খেলছে, চীনের হুঁশিয়ারি


খবর   প্রকাশিত:  ১৯ ডিসেম্বর, ২০২৫, ১০:১২ এএম

যুক্তরাষ্ট্র আগুন নিয়ে খেলছে, চীনের হুঁশিয়ারি

তাইওয়ানের কাছে যুক্তরাষ্ট্রের অস্ত্র বিক্রির প্রস্তাব অনুমোদনের তীব্র সমালোচনা করেছে চীন। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র গোউ জিয়াকুন বলেছেন, তাইওয়ান দ্বীপকে অস্ত্রসজ্জিত করা অব্যাহত রাখা মানে আগুন নিয়ে খেলা চালিয়ে যাওয়া। এই তৎপরতা তাইওয়ান প্রণালির শান্তি ও স্থিতিশীলতার জন্য মারাত্মক পরিণতি ডেকে আনবে।

মূলত এর মাধ্যমে ওয়াশিংটনকে সতর্ক করেন চীনা মুখপাত্র।

বার্তা সংস্থা সিনহুয়ার প্রতিবেদন অনুযায়ী, চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের সংবাদ সম্মেলনে এক সাংবাদিকের প্রশ্নের জবাবে জিয়াকুন বলেন, যুক্তরাষ্ট্রকে অবিলম্বে তাইওয়ানকে অস্ত্রসজ্জিত করার এই বিপজ্জনক পদক্ষেপ বন্ধ করতে হবে।

যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে তাইওয়ানের কাছে উন্নত অস্ত্র বিক্রির পরিকল্পনা অনুমোদনের প্রসঙ্গ টেনে তিনি আরও বলেন, ওয়াশিংটনের এই পদক্ষেপ ‘এক চীন’ নীতি এবং চীন ও যুক্তরাষ্ট্রের মধ্যে স্বাক্ষরিত তিনটি যৌথ চুক্তিকে গুরুতরভাবে লঙ্ঘন করে। 

 

 

চীনা কূটনীতিক জোর দিয়ে বলেন, যুক্তরাষ্ট্রের এই পদক্ষেপ চীনের সার্বভৌমত্ব, নিরাপত্তা ও ভৌগোলিক অখণ্ডতাকে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত করবে, তাইওয়ান প্রণালি জুড়ে শান্তি ও স্থিতিশীলতাকে মারাত্মকভাবে বিঘ্নিত করবে এবং তাইওয়ানের বিচ্ছিন্নতাবাদী শক্তিগুলোর কাছে সম্পূর্ণ ভুল বার্তা পাঠাবে।