NYC Sightseeing Pass
ঢাকা, মঙ্গলবার, সেপ্টেম্বর ১৫, ২০২৬ | ৩০ ভাদ্র ১৪৩৩
ব্রেকিং নিউজ
ইরানকে সহায়তা, রুশ ব্যাংকের ওপর মার্কিন নিষেধাজ্ঞা যুক্তরাজ্য কি ভাঙনের পথে? আত্মনিয়ন্ত্রণের দাবিতে একই মঞ্চে স্কটল্যান্ড, ওয়েলস ও উত্তর আয়ারল্যান্ড ক্ষমতার ভারসাম্য বদলাচ্ছে, নতুন বৈশ্বিক ব্যবস্থার আহ্বান গুতেরেসের কূটনীতি থমকে যাওয়ায় হরমুজ প্রণালি বন্ধ রাখার ঘোষণা ইরানের ট্রাম্পের মেইল-ইন ভোটের বিধিনিষেধ ফের আটকালেন বিচারক রাষ্ট্রপতি হিসেবে প্রথমবার সিলেট যাচ্ছেন মির্জা ফখরুল আমি সব সময় প্রতিশ্রুতি রক্ষা করি : ট্রাম্প জাভা সাগরে ফেরি উল্টে ৬ জনের মৃত্যু, নিখোঁজ ১২৯ যাত্রী একই ঘটনার পুনরাবৃত্তি, চ্যাম্পিয়ন হয়েও নাকভির কাছ থেকে ট্রফি নিল না ভারতীয় দল ট্রাম্পের ৯/১১ স্মরণ, $৫,০০০ ডিভিডেন্ড প্রস্তাব
Logo
logo

শ্রীলংকাকে হারিয়ে সেমিফাইনালে পাকিস্তানকে পেল বাংলাদেশ


খবর   প্রকাশিত:  ১৮ ডিসেম্বর, ২০২৫, ০৯:১২ এএম

শ্রীলংকাকে হারিয়ে সেমিফাইনালে পাকিস্তানকে পেল বাংলাদেশ

অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপে শ্রীলংকাকে হারিয়ে সেমিফাইনালে পাকিস্তানকে প্রতিপক্ষ হিসেবে পেল বাংলাদেশ। বাংলাদেশ ও শ্রীলংকার সেমিফাইনাল আগেই নিশ্চিত ছিল। আজ ছিল নিয়ম রক্ষার ম্যাচ। 

‘বি’ গ্রুপে চ্যাম্পিয়ন হওয়ায় ওঠায় সেমিফাইনালে বাংলাদেশ পাচ্ছে ‘এ’ গ্রুপের রানার্সআপ পাকিস্তানকে। ১৯ ডিসেম্বর দুবাইয়ে দ্বিতীয় সেমিফাইনালে পাকিস্তানের বিপক্ষে খেলবে বাংলাদেশ।

বুধবার আবুধাবি ক্রিকেট স্টেডিয়ামে টস হেরে প্রথমে ব্যাট করে ২২৫ রান করে বাংলাদেশ। দলের হয়ে সর্বোচ্চ ৪৯ রান করেন জাওয়াদ আবরার। ৩৬ রান করেন আরেক ওপেনার রিফাত বেগ। ৩২ রান করেন কামাল সিদ্দিক। ২৯ রান করে করেন অধিনায়ক আজিজুল হাকিম ও ফরিদ হাসান।

টার্গেট তাড়া করতে নেমে ৪৪ রানে ৪ উইকেট হারিয়ে বিপদে পড়ে যায় শ্রীলংকা। এই ধাক্কা আর সামলে উঠতে পারেনি। ইকবাল হোসেন ও শাহরিয়ার আহমেদ ৩টি করে উইকেট শিকার করেন। 

সংক্ষিপ্ত স্কোর

বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল: ৪৬.৩ ওভারে ২২৫ (জাওয়াদ ৪৯, রিফাত ৩৬; কাভিজা ৪/৩৮, ভিরান ২/১৯)

শ্রীলঙ্কা অনূর্ধ্ব-১৯ দল: ৪৯.১ ওভারে ১৮৬ (চামিকা ৪১, হিল্মি ৩৯, ইকবাল ৩/৩৭, শাহরিয়ার ২/২৭) 

ফল:  বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল ৩৯ রানে জয়ী