NYC Sightseeing Pass
ঢাকা, বুধবার, সেপ্টেম্বর ২, ২০২৬ | ১৮ ভাদ্র ১৪৩৩
ব্রেকিং নিউজ
বাংলাদেশে প্রায় ৬ লাখ চাকরি ঝুঁকিতে: বিশ্বব্যাংক আমাদের সামনে এখনো কিছু চ্যালেঞ্জ রয়েছে : প্রধানমন্ত্রী মক্কা প্যাক্টে ‘বাংলাদেশ ফার্স্ট’ নীতি মানবে সরকার ইরানে ফের যুক্তরাষ্ট্রের হামলা, পশ্চিম এশিয়ায় মার্কিনদের সতর্কবার্তা নিউইয়র্কে ছুরিকাঘাতের ঘটনায় নারী ব্যাংক কর্মকর্তা নিহত শাটডাউন ঠেকাতে বড় সিদ্ধান্ত, ৩৭০–৪৮ ভোটে বাজেট বিল পাস মার্কিন হাউসে ‘১৯৪৫-এর বিশ্বব্যবস্থা দিয়ে ২০২৬ চলবে না’: জাতিসংঘ সংস্কারের ডাক গুতেরেসের সাত মাসে শিশু নিখোঁজের ঘটনায় ১৫ হাজার ৭১৭ জিডি শহীদ জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে তারেক রহমানের শ্রদ্ধা এসসিও সম্মেলনে শি-মোদি-পুতিন, আলোচনায় যেসব বিষয়
Logo
logo

সিডনিতে হামলাকারীরা আইএস-এর মাধ্যমে অনুপ্রাণিত : পুলিশ


খবর   প্রকাশিত:  ১৭ ডিসেম্বর, ২০২৫, ১০:১২ এএম

সিডনিতে হামলাকারীরা আইএস-এর মাধ্যমে অনুপ্রাণিত : পুলিশ

সিডনির বন্ডি বিচে ইহুদি ধর্মাবলম্বীদের হানুকা উৎসবে ভয়াবহ বন্দুক হামলায় জড়িত দুই সন্দেহভাজন হামলাকারী হামলার আগে ফিলিপাইন সফর করেছিলেন বলে জানিয়েছে অস্ট্রেলীয় পুলিশ। মঙ্গলবার পুলিশের পক্ষ থেকে বলা হয়, প্রাথমিকভাবে হামলাটি ইসলামিক স্টেট (আইএস) দ্বারা অনুপ্রাণিত বলে ধারণা করা হচ্ছে।

বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদন অনুযায়ী, রোববারের এই হামলাটি গত প্রায় ৩০ বছরের মধ্যে অস্ট্রেলিয়ার সবচেয়ে ভয়াবহ গণগুলিবর্ষণের ঘটনা। হামলাটি ইহুদি সম্প্রদায়কে লক্ষ্য করে সংঘটিত একটি সন্ত্রাসী হামলা হিসেবে তদন্ত করা হচ্ছে।

 

পুলিশের সর্বশেষ তথ্যমতে, নিহতের সংখ্যা দাঁড়িয়েছে ১৬ জনে। নিহতদের মধ্যে একজন সন্দেহভাজন হামলাকারীও রয়েছে।

পুলিশ জানিয়েছে, ৫০ বছর বয়সী সাজিদ আকরামকে ঘটনাস্থলে গুলি করে হত্যা করা হয়। তার ২৪ বছর বয়সী ছেলে এবং কথিত সহযোগী নাভিদ আকরাম গুরুতর আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন।

 

অস্ট্রেলীয় পুলিশ জানিয়েছে, বাবা–ছেলে দুজনই গত মাসে ফিলিপাইন সফর করেছিলেন। সফরের উদ্দেশ্য এখনো তদন্তাধীন। ফিলিপাইনের অভিবাসন কর্তৃপক্ষ জানায়, তারা ১ নভেম্বর ম্যানিলায় যান এবং সেখান থেকে দাভাওতে যান। ২৮ নভেম্বর তারা অস্ট্রেলিয়ায় ফিরে আসেন।

 

কর্মকর্তাদের ভাষ্য অনুযায়ী, হামলাকারী বাবা ভারতীয় পাসপোর্টে এবং ছেলে অস্ট্রেলীয় পাসপোর্টে ভ্রমণ করেন।

ফিলিপাইনের দক্ষিণাঞ্চলে ইসলামিক স্টেট–সংশ্লিষ্ট নেটওয়ার্কগুলোর উপস্থিতি রয়েছে বলে ধারণা করা হয়। ২০১৭ সালের মারাউই অবরোধের পর এসব নেটওয়ার্ক দুর্বল হয়ে ছোট ছোট সেলে পরিণত হয়েছে।

অস্ট্রেলীয় ফেডারেল পুলিশের কমিশনার ক্রিসি ব্যারেট সংবাদ সম্মেলনে বলেন, ‘প্রাথমিক ইঙ্গিত বলছে, এটি ইসলামিক স্টেট দ্বারা অনুপ্রাণিত একটি সন্ত্রাসী হামলা, যা একজন বাবা ও তার ছেলের দ্বারা সংঘটিত বলে অভিযোগ রয়েছে। এগুলো কোনো ধর্মের কাজ নয়, এগুলো সন্ত্রাসী সংগঠনের সঙ্গে নিজেদের যুক্ত করা ব্যক্তিদের কাজ।

 

পুলিশ জানায়, সন্দেহভাজন তরুণের নামে নিবন্ধিত একটি গাড়ি থেকে তাৎক্ষণিক বিস্ফোরক তৈরির সরঞ্জাম (আইইডি) এবং আইএসের সঙ্গে সংশ্লিষ্ট দুটি হাতে তৈরি পতাকা উদ্ধার করা হয়েছে।

উল্লেখ্য, প্রায় ১০ মিনিট ধরে হামলাকারীরা উৎসবে অংশ নেওয়া শত শত মানুষের দিকে এলোপাতাড়ি গুলি চালায়। এতে আতঙ্ক ছড়িয়ে পড়ে, মানুষজন দিগ্বিদিক ছুটে আশ্রয় নিতে বাধ্য হয়। শেষ পর্যন্ত পুলিশ উভয় হামলাকারীকে গুলি করে থামায়।