NYC Sightseeing Pass
ঢাকা, মঙ্গলবার, আগস্ট ৪, ২০২৬ | ২০ শ্রাবণ ১৪৩৩
ব্রেকিং নিউজ
তরুণ উদ্ভাবকরাই বাংলাদেশের ভবিষ্যৎ : প্রধানমন্ত্রী নিরাপদ অভিবাসনে জাতীয় কর্মপরিকল্পনা ২০২৬-২০৩০ উদ্বোধন মঙ্গলবার ঢাকা আসছেন মার্কিন নৌবহরের কমান্ডার গ্রিসে দাবানল নিয়ন্ত্রণে গিয়ে দুই হেলিকপ্টারের সংঘর্ষ, নিহত ২ কঙ্গনা আর হৃত্বিকের পুরনো বিরোধে নতুন ডালপালা সরকার-ব্যবসায়ীদের সমন্বিত প্রচেষ্টায় অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তন সম্ভব : প্রধানমন্ত্রী অভিবাসী সংকটে স্পেনের সঙ্গে ‘শেনজেন চুক্তি’ স্থগিত করল ইতালি ইরানের ওপর হামলা আপাতত স্থগিত : ট্রাম্প বিশ্বকাপের কষ্ট ভুলে মাঠে ফিরলেন মেসি, কাসেমিরোর আত্মঘাতী গোল ‘এন্ডগেম’কে পেছনে ফেলে প্রিভিউ আয়ে শীর্ষে ‘স্পাইডার-ম্যান: ব্র্যান্ড নিউ ডে’
Logo
logo

মেক্সিকোতে জরুরি অবতরণের সময় বিমান বিধ্বস্ত, নিহত অন্তত ৭


খবর   প্রকাশিত:  ১৭ ডিসেম্বর, ২০২৫, ১০:১২ এএম

মেক্সিকোতে জরুরি অবতরণের সময় বিমান বিধ্বস্ত, নিহত অন্তত ৭

মেক্সিকোর মধ্যাঞ্চলে জরুরি অবতরণের চেষ্টা চালানোর সময় একটি ছোট বিমান বিধ্বস্ত হয়ে অন্তত সাতজন নিহত হয়েছেন। দুর্ঘটনাটি গতকাল সোমবার ঘটেছে বলে জানিয়েছে বার্তা সংস্থা এপি। 

দুর্ঘটনাটি ঘটে দেশটির শিল্পাঞ্চল সান মাতেও আতেনকো এলাকায়। স্থানটি রাজধানী মেক্সিকো সিটি থেকে প্রায় ৫০ কিলোমিটার পশ্চিমে এবং তোলুকা বিমানবন্দর থেকে প্রায় ৫ কিলোমিটার দূরে অবস্থিত।

বিমানটি মেক্সিকোর প্রশান্ত মহাসাগরীয় উপকূলের শহর আকাপুলকো থেকে উড্ডয়ন করেছিল।

 

মেক্সিকো স্টেট সিভিল প্রোটেকশন কোঅর্ডিনেটর আদ্রিয়ান হার্নান্দেস জানিয়েছেন, ব্যক্তিগত জেটটিতে আটজন যাত্রী ও দুইজন ক্রু ছিলেন। তবে দুর্ঘটনার কয়েক ঘণ্টা পর পর্যন্ত সাতজনের মরদেহ উদ্ধার করা হয়েছে।

প্রাথমিক তথ্যে জানা গেছে, বিমানটি একটি ফুটবল মাঠে জরুরি অবতরণের চেষ্টা করছিল।

এ সময় পাশের একটি কারখানার ধাতব ছাদে আঘাত লাগলে সেখানে ভয়াবহ আগুন ধরে যায়। দুর্ঘটনার কারণ তদন্ত করে দেখা হচ্ছে।

 

সান মাতেও আতেনকোর মেয়র আনা মুনিস স্থানীয় গণমাধ্যম মিলেনিও টেলিভিশনকে জানান, আগুনের কারণে আশপাশের এলাকা থেকে প্রায় ১৩০ জন মানুষকে সরিয়ে নিতে হয়েছে।