NYC Sightseeing Pass
ঢাকা, শুক্রবার, অক্টোবর ২, ২০২৬ | ১৬ আশ্বিন ১৪৩৩
ব্রেকিং নিউজ
মার্শাল দ্বীপপুঞ্জের পারমাণবিক ক্ষতি মোকাবিলায় যুক্তরাষ্ট্রকে আরও পদক্ষেপের আহ্বান জাতিসংঘের যুক্তরাষ্ট্রের নির্দেশে আগেভাগেই নিউইয়র্ক ছাড়ল ইরানি জাতিসংঘ প্রতিনিধি দল ইরানের নিষেধাজ্ঞা এড়ানো এ-৭ নেটওয়ার্কের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যবস্থা জাতিসংঘে বাংলাদেশের স্বার্থ ও সার্বভৌমত্বকে প্রাধান্য দিয়েছেন প্রধানমন্ত্রী সামরিক ঘাঁটির সুরক্ষায় ‘ফোর্ট্রেস আমেরিকা’ ঘোষণা যুক্তরাষ্ট্রের ট্রাম্প-মোদির ‘ফলপ্রসূ’ ফোনালাপ ভেঙে দেওয়া হলো নিউজিল্যান্ডের পার্লামেন্ট টিভির অভিজ্ঞতায় বিমান কন্ট্রোল করেছিলেন প্লাম্বার, বীরত্ব দেখান ডেন্টিস্ট সুপার ইন্টেলিজেন্স নিয়ে হোয়াইট হাউসের নতুন সমঝোতা, ৪ স্তরের নিরাপত্তা কাঠামো বাংলাদেশের পরিস্থিতি স্বাভাবিক করতে ঐক্যবদ্ধভাবে কাজের আহ্বান কংগ্রেসম্যান গ্রেগরি মিক্সের
Logo
logo

‘আমাকে কেউ বললো না ভাই রিভিউটা নেন’


খবর   প্রকাশিত:  ৩১ অক্টোবর, ২০২৪, ১২:৪৮ পিএম

>
‘আমাকে কেউ বললো না ভাই রিভিউটা নেন’

ডু-অর ডাই ম্যাচ, এই সমীকরণে খেলতে নেমে দুবাইয়ের মাঠে টাইগার ব্যাটাররা নিজেদের দায়িত্বটা সঠিকভাবেই পালন করে এসেছিলেন। পরবর্তীতে দায়িত্ব ছিল বোলারদের, আর সেই দায়িত্ব পালনে ব্যর্থ হয়েছেন এবাদত-মেহেদীরা। এদিন বোলারদের ব্যর্থতার সাথে ছিল বাজে ফিল্ডিং, ক্যাচ মিস ও ওয়াইড-নো বলের অতিরিক্ত রান। এমনকি উইকেটের পেছন থেকে মুশফিক মিস করে গেছেন কুশল মেন্ডিসের ব্যাটে বল লাগার শব্দ, যার ফলে রিভিউ নিয়ে আরও আগেই এই ব্যাটসম্যানকে ফেরানোর সুযোগ হেলায় হারিয়েছে বাংলাদেশ। ম্যাচ হারের পর অধিনায়ক সাকিব আল হাসান জানিয়েছেন, তাকে রিভিউ নেওয়ার কথা বলেনি কেউ।

শুরু থেকেই এদিন লঙ্কান ব্যাটারদের চেপে ধরেছিল বাংলাদেশ। ইনিংসের দ্বিতীয় ওভারেই কুশল মেন্ডিস ড্রাইভ করলে বল উইকেটের পেছনের ডানদিকে যায় মুশফিক ঝাঁপিয়ে পড়ে ক্যাচটা গ্লাভসে নিয়েও ধরে রাখতে পারেননি। এরপর আবার কুশল বল পুল করতে গিয়ে দিয়েছিলেন উইকেটরক্ষক মুশফিকের হাতে। আবেদন হলেও আম্পায়ার সে আবেদনে সাড়া দেননি। পরে স্নিকোমিটারে দেখা যায়, বল ব্যাটে লেগেই গেছে মুশফিকের হাতে। তখন কেউই রিভিউ নিতে আগ্রহ দেখায়নি। এ নিয়ে ম্যাচ শেষে হতাশা ঝরেছে অধিনায়কের কন্ঠে।