NYC Sightseeing Pass
ঢাকা, বুধবার, সেপ্টেম্বর ২, ২০২৬ | ১৮ ভাদ্র ১৪৩৩
ব্রেকিং নিউজ
বাংলাদেশে প্রায় ৬ লাখ চাকরি ঝুঁকিতে: বিশ্বব্যাংক আমাদের সামনে এখনো কিছু চ্যালেঞ্জ রয়েছে : প্রধানমন্ত্রী মক্কা প্যাক্টে ‘বাংলাদেশ ফার্স্ট’ নীতি মানবে সরকার ইরানে ফের যুক্তরাষ্ট্রের হামলা, পশ্চিম এশিয়ায় মার্কিনদের সতর্কবার্তা নিউইয়র্কে ছুরিকাঘাতের ঘটনায় নারী ব্যাংক কর্মকর্তা নিহত শাটডাউন ঠেকাতে বড় সিদ্ধান্ত, ৩৭০–৪৮ ভোটে বাজেট বিল পাস মার্কিন হাউসে ‘১৯৪৫-এর বিশ্বব্যবস্থা দিয়ে ২০২৬ চলবে না’: জাতিসংঘ সংস্কারের ডাক গুতেরেসের সাত মাসে শিশু নিখোঁজের ঘটনায় ১৫ হাজার ৭১৭ জিডি শহীদ জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে তারেক রহমানের শ্রদ্ধা এসসিও সম্মেলনে শি-মোদি-পুতিন, আলোচনায় যেসব বিষয়
Logo
logo

জাপানে মেগা ভূমিকম্পের সতর্কতা


খবর   প্রকাশিত:  ১৩ ডিসেম্বর, ২০২৫, ১০:১২ এএম

জাপানে মেগা ভূমিকম্পের সতর্কতা

ভূমিকম্পপ্রবণ জাপানে মেগা ভূমিকম্পের সতর্কতা জারি করা হয়েছে। সম্প্রতি কয়েক দফায় শক্তিশালী কম্পনে দুলেছে জাপানের উত্তর-পূর্বাঞ্চলসহ অন্যান্য এলাকা। উপকূলীয় শহরগুলোতে জরুরি প্রস্তুতি জোরদার করা হয়েছে।

স্থানীয় কর্তৃপক্ষ এবং বিশেষজ্ঞরা সবাইকে নিরাপদে থাকার জন্য সতর্ক করেছেন। এছাড়া দেশজুড়ে জারি রয়েছে আগাম নিরাপত্তা নির্দেশনা।

গত সোমবার উত্তর জাপানের উপকূলে শক্তিশালী ভূমিকম্প আঘাত হানার পর, আগামী এক সপ্তাহের মধ্যে জাপানে ৮ বা তার চেয়ে বেশি মাত্রার ভূমিকম্প আঘাত হানতে পারে বলে সতর্কতা জারি করেছিল দেশটির আবহাওয়া অধিদপ্তর। এর চার দিনের মাথায় আবারও শক্তিশালী ভূমিকম্পে কেঁপে ওঠে জাপানের উত্তর-পূর্বাঞ্চল।

প্রশান্ত মহাসাগরের ‘রিং অব ফায়ার’ নামের সক্রিয় ভূমিকম্প বলয়ের ওপর অবস্থিত জাপান। এ কারণে দেশটি বিশ্বের অন্যতম ভূমিকম্প-প্রবণ অঞ্চল। সেখানে প্রাকৃতিক এ দুর্যোগ সাধারণ ব্যাপার হলেও সোমবার রাতের ৭ দশমিক ৫ মাত্রার ভূমিকম্পের পর নড়েচড়ে বসেছে সরকার।

প্রথমবারের মতো এমন মেগা ভূমিকম্পের সতর্কতা দিয়েছে জাপানের আবহাওয়া অধিদপ্তর। সাম্প্রতিক ভূমিকম্পের ধারাবাহিকতা উত্তর জাপানের লাখো মানুষের ওপর প্রভাব ফেলতে পারে বলে সতর্ক করেছেন বিশেষজ্ঞরা।

 

 

উদ্ভূত পরিস্থিতিতে লোকজনকে উপকূল থেকে নিরাপদ দূরত্বে থাকার পাশাপাশি দুর্যোগকালীন প্রস্তুতি গ্রহণের পরামর্শ দিচ্ছে কর্তৃপক্ষ। জাপানের পক্ষ থেকে পর্যটকদের জন্য কোনো ভ্রমণ নিষেধাজ্ঞা না থাকলেও, ভূমিকম্পপ্রবণ জাপান ভ্রমণে সতর্কতা জারি করেছে বিভিন্ন দেশ।

জাপানে অতীতেও মেগা ভূমিকম্প হয়েছে। এর মধ্যে ২০১১ সালের ৯ মাত্রার ভূমিকম্প ও সুনামিতে দেশটির উত্তর-পূর্ব উপকূলে ১৮ হাজারেরও বেশি মানুষ নিহত হয়েছিল। টোকিও বিশ্ববিদ্যালয়ের তথ্যমতে, জাপানে দিনে প্রায় তিনটি করে বছরে প্রায় দেড় হাজার ভূমিকম্প হয়।

যদিও বিজ্ঞানীরা ভূমিকম্পের সুনির্দিষ্ট সময়, স্থান বা মাত্রার পূর্বাভাস দিতে পারেন না, তবু জাপানের সতর্কতা ব্যবস্থা বিশ্বের অন্যতম উন্নত।