NYC Sightseeing Pass
ঢাকা, বুধবার, সেপ্টেম্বর ২, ২০২৬ | ১৮ ভাদ্র ১৪৩৩
ব্রেকিং নিউজ
বাংলাদেশে প্রায় ৬ লাখ চাকরি ঝুঁকিতে: বিশ্বব্যাংক আমাদের সামনে এখনো কিছু চ্যালেঞ্জ রয়েছে : প্রধানমন্ত্রী মক্কা প্যাক্টে ‘বাংলাদেশ ফার্স্ট’ নীতি মানবে সরকার ইরানে ফের যুক্তরাষ্ট্রের হামলা, পশ্চিম এশিয়ায় মার্কিনদের সতর্কবার্তা নিউইয়র্কে ছুরিকাঘাতের ঘটনায় নারী ব্যাংক কর্মকর্তা নিহত শাটডাউন ঠেকাতে বড় সিদ্ধান্ত, ৩৭০–৪৮ ভোটে বাজেট বিল পাস মার্কিন হাউসে ‘১৯৪৫-এর বিশ্বব্যবস্থা দিয়ে ২০২৬ চলবে না’: জাতিসংঘ সংস্কারের ডাক গুতেরেসের সাত মাসে শিশু নিখোঁজের ঘটনায় ১৫ হাজার ৭১৭ জিডি শহীদ জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে তারেক রহমানের শ্রদ্ধা এসসিও সম্মেলনে শি-মোদি-পুতিন, আলোচনায় যেসব বিষয়
Logo
logo

বিক্ষোভের মুখে বুলগেরিয়া সরকারের পদত্যাগ


খবর   প্রকাশিত:  ১২ ডিসেম্বর, ২০২৫, ০২:১২ পিএম

বিক্ষোভের মুখে বুলগেরিয়া সরকারের পদত্যাগ

দেশজুড়ে দুর্নীতিবিরোধী ব্যাপক বিক্ষোভের মুখে অবশেষে পদত্যাগের ঘোষণা দিয়েছে বুলগেরিয়ার সরকার। টানা কয়েক দিনে বিক্ষোভের জেরে সরকার পদত্যাগ ঘোষণা দিয়েছে। 

বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) দেশটির প্রধানমন্ত্রী বলেছেন, ‘তার সরকার পদত্যাগ করছে।’ খবর ফরাসি বার্তা সংস্থা এএফপির।

প্রতিবেদনে বলা হয়েছে, দুর্নীতি দমনে বুলগেরিয়া সরকার ব্যর্থ হয়েছে অভিযোগ তুলে হাজার হাজার মানুষ বিক্ষোভ করেছেন। দুর্নীতির বিরুদ্ধে এই বিক্ষোভ কর্মসূচি শুরু করা হলেও পরে তা সরকারবিরোধী আন্দোলনে রূপ নেয়।

দেশটির রাজধানী সোফিয়া ছাড়াও কৃষ্ণসাগর তীরবর্তী বিভিন্ন শহর ও নগরে হাজার হাজার মানুষ সরকারের পদত্যাগের দাবিতে বিক্ষোভ করেছেন। ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) সবচেয়ে দরিদ্র এই দেশটিতে গত কয়েক দিন সরকারবিরোধী ওই বিক্ষোভ হচ্ছে।

এএফপির প্রতিবেদনে বলা হয়েছে, দফায় দফায় দুর্নীতিবিরোধী বিক্ষোভের জেরে বৃহস্পতিবার বুলগেরিয়ার প্রধানমন্ত্রী রোসেন ঝেলিয়াজকভ ঘোষণা দিয়েছেন, তার সরকার পদত্যাগ করছে। ক্ষমতায় আসার এক বছরেরও কম সময়ের মধ্যে রক্ষণশীল রোসেনের সরকার পদত্যাগে বাধ্য হলো।

দেশটির ক্ষমতাসীন জোটের নেতাদের এক বৈঠকের পর প্রধানমন্ত্রী রোসেন ঝেলিয়াজকভ সাংবাদিকদের বলেন, ‌‘সরকার আজ পদত্যাগ করছে।’

এর আগে, গত সপ্তাহে দেশটির সরকার প্রথমবারের মতো ইউরোতে প্রণীত ২০২৬ সালের বাজেট পরিকল্পনা প্রকাশ করে। বাজেট পরিকল্পনা প্রকাশের পর দেশজুড়ে ব্যাপক বিক্ষোভের মুখে শেষ পর্যন্ত তা প্রত্যাহার করে নেয় সরকার। দেশটির বিরোধী দল ও বিভিন্ন সংগঠন বলেছে, সামাজিক সুরক্ষা খাতের অবদান এবং লভ্যাংশের ওপর কর বাড়িয়ে ব্যয় মেটানোর পরিকল্পনার বিরোধিতা করতেই লোকজন রাস্তায় নেমেছে।

সরকার বাজেট পরিকল্পনা প্রত্যাহার করলেও বিক্ষোভকারীরা কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা দেন। দেশটিতে গত চার বছরে সাতটি জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। রাজনৈতিক ও সামাজিক অস্থিরতা প্রকট আকার ধারণ করায় সর্বশেষ ২০২৪ সালের অক্টোবরে দেশটিতে নির্বাচন অনুষ্ঠিত হয়।

বুলগেরিয়ার আইটি পেশাজীবী অ্যাঞ্জেলিন বাহচেভানোভ বলেন, ‘বুলগেরিয়াকে স্বাভাবিক অবস্থায় ফেরানোর এখনই সময়। আমরা যেন অলিগার্কি, মাফিয়া ও তাদের প্রতিনিধিত্বকারী শক্তির হাত থেকে মুক্ত হতে পারি।’